শিরোনাম
সমাজের নৈতিক পরিবর্তনে সীরত মাহফিলের ভূমিকা গুরুত্বপূর্ণএপিবিএনকে আরও বিস্তৃত ক্ষমতা দিতে নতুন আইন হচ্ছেবিমানবন্দর এলাকায় ছিনতাইয়ের সময় একজন গ্রেপ্তারআধুনিক চিকিৎসাসেবায় নতুন আস্থার ঠিকানা চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালতখন এস আলমের নাম নেওয়াই ছিল অপরাধ—আজ ফেসবুকের স্মৃতিতে ফিরে এলো আমার সেই সাহসী লেখা এস আলম গ্রুপকে বাঁচানোর সেই আর্তনাদ, চট্টগ্রামের শিল্প-অর্থনীতি ও আমার বিবেকের দায়-মরুর বুকে ভ্রমণের গল্প, শব্দে শব্দে জীবনের মুগ্ধতালায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর জমকালো আয়োজনে চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশনভেনিসে অভিনেত্রী বাঁধনের ওপর হামলা, ভিডিও বিশ্লেষণে শনাক্ত কয়েকজনআরও এক কারাবন্দীর মৃত্যু ঢাকা মেডিকেলে, দুই দিনে মারা গেলেন ৪ জনবেকারি কামাল’—একটি নামের ভেতরে তিন যুগের সংগ্রাম, সাফল্য, ব্যর্থতা ও মানুষের গল্প

― Advertisement ―

সমাজের নৈতিক পরিবর্তনে সীরত মাহফিলের ভূমিকা গুরুত্বপূর্ণ

সমাজে নৈতিক ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সীরতুন্নবী (সা.) মাহফিলের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন বক্তারা। যুগশ্রেষ্ঠ আলেম হযরত মাওলানা হাফেজ আহমদ প্রকাশ শাহ্ সাহেব...

**আগামীর বাংলাদেশে বিএনপি-জামায়াত একক নেতৃত্ব দিতে পারবে না: সারজিস**

Homeজাতীয়**আগামীর বাংলাদেশে বিএনপি-জামায়াত একক নেতৃত্ব দিতে পারবে না: সারজিস**

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আগামীর বাংলাদেশে আওয়ামী লীগের বিরোধী রাজনীতি ও ভারতীয় আধিপত্যের বিষয়ে বিএনপি ও জামায়াত এককভাবে নেতৃত্ব দিতে পারবে না। তিনি বলেন, জুলাই সনদের বাস্তবায়ন ও বিচারিক প্রক্রিয়ার ধারাবাহিকতা নিশ্চিত করতে তরুণ প্রজন্মের এবং এনসিপির সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। রোববার (২৬ অক্টোবর) দুপুরে কিশোরগঞ্জ শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা এনসিপির সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। সারজিস আলম আরও বলেন, “যেদিন জুলাই সনদের বাস্তবায়নের নিশ্চয়তা পাওয়া যাবে, প্রধান উপদেষ্টার পক্ষ থেকে আদেশ জারি হবে এবং গণভোটে জনগণ সনদের পক্ষে রায় দেবে, সেদিনই এনসিপি নির্দ্বিধায় সনদে স্বাক্ষর করবে। এর আগে কাগজে কলমে স্বাক্ষর করে জনগণের সঙ্গে প্রতারণা করা সম্ভব নয়।” নির্বাচন কমিশনের পক্ষপাত ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে তিনি বলেন, বর্তমান কমিশন অনেক ক্ষেত্রে পক্ষপাতমূলক আচরণ করছে। আমরা অভ্যুত্থান পরবর্তী কমিশনের কাছ থেকে নিরপেক্ষ আচরণের আশা করি। যদি এনসিপিকে শাপলা প্রতীক পেতে রাজপথে নামতে হয়, তবে একই সঙ্গে কমিশন পুনর্গঠনের আন্দোলনও চলবে। তিনি আরও বলেন, কয়েকটি আসনকে সামনে রেখে সংসদে যাওয়া বা জোট গঠন এনসিপির লক্ষ্য নয়। যে দল জুলাই সনদের সংস্কার বাস্তবায়ন, বিচারিক প্রক্রিয়ার ধারাবাহিকতা, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এবং ফ্যাসিবাদের দোসরদের মোকাবিলায় প্রতিশ্রুতিবদ্ধ, তাদের সঙ্গে আগামী নির্বাচনে ঐক্য হতে পারে। সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার সাবেক আহ্বায়ক ইকরাম হোসেন সঞ্চালনা করেন এবং এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব আহনাফ সাঈদ খান সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দার, কেন্দ্রীয় সংগঠক খাইরুল কবির, সাঈদ উজ্জ্বল, কেন্দ্রীয় সদস্য দিদার শাহসহ দলের স্থানীয় নেতারা।