শিরোনাম
কৃষিঋণ মওকুফ সুবিধা পেয়েছেন ১৪ লাখের বেশি কৃষক: অর্থমন্ত্রীযেখানে পুলিশের গাড়ি ভাঙচুর, পুলিশের ওপর হামলা—তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়? খুলশীতে সন্ত্রাসী তাণ্ডবের অভিযোগ, আহত ওসি আবদুর রহিমসহ পুলিশ সদস্যরা– “” ২৭১ জনের বিরুদ্ধে মামলা, প্রশ্ন—আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার পরও কি অপরাধীরা পার পেয়ে যাবে?“সন্ত্রাসের সামনে আপসহীন ওসি আবদুর রহিম—খুলশীতে আইনের শাসনের নতুন বার্তা”চরণদ্বীপে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভাচরনদ্বীপে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভাঢাকা–কক্সবাজার আকাশপথে ভাড়ার নৈরাজ্য বন্ধ করুন | “পর্যটন রাজধানীকে জিম্মি করে বিমানভাড়া বাড়ানোর সুযোগ দেওয়া যায় না” | সরকারের জরুরি হস্তক্ষেপ দাবি কক্সবাজার ক্লাব লিমিটেডেরদূরের দেশ, কাছের মানুষ—মুনা উইলসনের সঙ্গে শারজাহ বিমানবন্দরে দুই ঘণ্টার মায়াবী সাক্ষাৎ দূরের দেশ, কাছের মানুষ-দেশে সংকটের মাঝে মিয়ানমারে পাচার হচ্ছে সারবন্যায় জলবিদ্যুৎ প্রকল্প ক্ষতিগ্রস্ত, বাংলাদেশে নেপালের বিদ্যুৎ রপ্তানি বন্ধরেলওয়ের তিন শীর্ষ পদে বড় রদবদল

― Advertisement ―

আন্তর্জাতিক মানের ইংরেজি দৈনিক The Daily Tourist-এর কপি হাতে পেলেন আবু মোহাম্মদ নিপার

Homeসম্পাদকীয়আন্তর্জাতিক মানের ইংরেজি দৈনিক The Daily Tourist-এর কপি হাতে পেলেন আবু মোহাম্মদ...

আন্তর্জাতিক মানসম্পন্ন ইংরেজি জাতীয় দৈনিক The Daily Tourist-এর একটি কপি গতকাল ২৫ অক্টোবর ২০২৫ তারিখে আনোয়ারার গর্বিত সন্তান, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ আবু মোহাম্মদ নিপার সাহেবের হাতে তুলে দেন পত্রিকার ডেপুটি এডিটর, বিশিষ্ট সাংবাদিক, লেখক ও টেলিভিশন উপস্থাপক মো. কামাল উদ্দিন।এই সৌজন্য সাক্ষাৎটি অনুষ্ঠিত হয় নিপার সাহেবের খুলশীস্থ নিজ বাসভবনে, যেখানে ‘নির্বাচনি ভাবনা’ শীর্ষক একটি টকশো রেকর্ড করার জন্য উপস্থিত ছিলেন ডেপুটি এডিটর কামাল উদ্দিন। টকশো রেকর্ডিং চলাকালেই তিনি সম্মানিত অতিথির হাতে The Daily Tourist-এর সদ্য প্রকাশিত সংখ্যাটি তুলে দেন। পত্রিকাটি হাতে নিয়ে আবু মোহাম্মদ নিপার সাহেব গভীর প্রশংসা প্রকাশ করেন এর ছাপার মান, উপস্থাপন ভঙ্গি ও সম্পাদকীয় দৃষ্টিভঙ্গির জন্য। তিনি বলেন, “The Daily Tourist নিঃসন্দেহে আন্তর্জাতিক মানের একটি পত্রিকা। এর প্রকাশনা ও গুণগত মান দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে। আমি আশা করি, পত্রিকাটি নির্ভীকভাবে সত্য প্রকাশের মাধ্যমে জনআস্থার জায়গা তৈরি করবে।” তিনি আরও অঙ্গীকার ব্যক্ত করেন, পত্রিকার নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতার যাত্রাকে তিনি সর্বোতোভাবে সহযোগিতা করবেন। উল্লেখ্য, আবু মোহাম্মদ নিপার শুধু একজন সফল ব্যবসায়ীই নন, তিনি সমাজসেবায় নিবেদিত একজন দায়িত্বশীল রাজনৈতিক ব্যক্তিত্ব। সততা, দূরদৃষ্টি ও উন্নয়ন ভাবনায় তিনি দীর্ঘদিন ধরে আনোয়ারা ও কর্ণফুলী অঞ্চলে কাজ করে আসছেন। সামাজিক ও রাজনৈতিক পরিমণ্ডলে তাঁর গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা তাঁকে চট্টগ্রাম-১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে বিশেষভাবে আলোচনায় এনেছে।
তিনি আশাবাদ ব্যক্ত করেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার দিকনির্দেশনা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনেতা তারেক রহমানের নেতৃত্বে তিনি “ধানের শীষ” প্রতীক নিয়ে আনোয়ারা–কর্ণফুলী আসনে জনগণের প্রতিনিধি হিসেবে অংশগ্রহণের সুযোগ পাবেন।  পত্রিকা The Daily Tourist-এর সম্পাদকমণ্ডলী এ সাক্ষাৎকে একটি তাৎপর্যপূর্ণ মুহূর্ত হিসেবে উল্লেখ করেছেন, যেখানে সাংবাদিকতা ও নেতৃত্ব—দুটি ক্ষেত্রের আন্তরিকতা ও দায়বদ্ধতা এক সুতোয় গাঁথা হয়ে উঠেছে।