শিরোনাম
কৃষিঋণ মওকুফ সুবিধা পেয়েছেন ১৪ লাখের বেশি কৃষক: অর্থমন্ত্রীযেখানে পুলিশের গাড়ি ভাঙচুর, পুলিশের ওপর হামলা—তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়? খুলশীতে সন্ত্রাসী তাণ্ডবের অভিযোগ, আহত ওসি আবদুর রহিমসহ পুলিশ সদস্যরা– “” ২৭১ জনের বিরুদ্ধে মামলা, প্রশ্ন—আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার পরও কি অপরাধীরা পার পেয়ে যাবে?“সন্ত্রাসের সামনে আপসহীন ওসি আবদুর রহিম—খুলশীতে আইনের শাসনের নতুন বার্তা”চরণদ্বীপে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভাচরনদ্বীপে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভাঢাকা–কক্সবাজার আকাশপথে ভাড়ার নৈরাজ্য বন্ধ করুন | “পর্যটন রাজধানীকে জিম্মি করে বিমানভাড়া বাড়ানোর সুযোগ দেওয়া যায় না” | সরকারের জরুরি হস্তক্ষেপ দাবি কক্সবাজার ক্লাব লিমিটেডেরদূরের দেশ, কাছের মানুষ—মুনা উইলসনের সঙ্গে শারজাহ বিমানবন্দরে দুই ঘণ্টার মায়াবী সাক্ষাৎ দূরের দেশ, কাছের মানুষ-দেশে সংকটের মাঝে মিয়ানমারে পাচার হচ্ছে সারবন্যায় জলবিদ্যুৎ প্রকল্প ক্ষতিগ্রস্ত, বাংলাদেশে নেপালের বিদ্যুৎ রপ্তানি বন্ধরেলওয়ের তিন শীর্ষ পদে বড় রদবদল

― Advertisement ―

আল্লাহ কাউকে রোগবালাই দিও না, সরাসরি মৃত্যু দিও—জ্যোতির ক্ষোভ

Homeখেলাধুলাআল্লাহ কাউকে রোগবালাই দিও না, সরাসরি মৃত্যু দিও—জ্যোতির ক্ষোভ

বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি সরকারি হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাসেবার মান নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। রোববার (৩ নভেম্বর) সন্ধ্যায় নিজের ফেসবুক পোস্টে তিনি হাসপাতালের ভয়াবহ পরিস্থিতির বর্ণনা দিয়ে লেখেন, “রোগে ভুগে কষ্ট পাওয়ার চেয়ে মৃত্যুই যেন ভালো।” জ্যোতি আরও লেখেন, “সরকারি হাসপাতালে জরুরি বিভাগে ডাক্তার নাই। প্রাইভেট সেন্টারে সিজার করবে এমন রোগীই বেশি প্রাধান্য পায়। টেস্ট করাতে গেলেও খুশি নেই—চিকিৎসা ব্যবস্থা নিয়ে কিছু বলার নাই।” পোস্টের শেষে তিনি লিখেছেন, “আজ নিজের চোখে যা দেখলাম, মনে হলো—আল্লাহ কাউকে রোগবালাই দিও না, একদম ডিরেক্ট মৃত্যু দিও।” বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে অধিকাংশ মানুষের পক্ষে বিদেশে গিয়ে চিকিৎসা নেওয়া সম্ভব নয়। তাই দেশের স্বাস্থ্যব্যবস্থাই তাদের একমাত্র ভরসা। সেই ব্যবস্থার বাস্তব চিত্র দেখেই ক্ষোভ ঝরিয়েছেন জাতীয় দলের এই অধিনায়ক। তবে তিনি কোন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন, তা জানা যায়নি।