শিরোনাম
কার্গো ভিলেজে বারবার আগুন, বাড়ছে রহস্য ও প্রশ্ন“এপিবিএনের কল্যাণ, দক্ষতা ও জনসেবার মানোন্নয়নে আইজিপির সুদূরপ্রসারী দিকনির্দেশনা-“সাংবাদিকের বাসায় হামলা, সিসিটিভি ভাঙচুর ও প্রাণনাশের হুমকি-ভিসা ছাড়াই ৩৬ দেশে ভ্রমণের সুযোগ বাংলাদেশি পাসপোর্টধারীদেরচার বছরেও শেষ হয়নি সড়ক ও কালভার্টের কাজ, চরম দুর্ভোগে এলাকাবাসীনতুন পে-স্কেল নিয়ে সুখবর, তিন ধাপে বাস্তবায়নের পরিকল্পনাহজ শেষে দেশে ফিরেছেন ৩৭ হাজার ৪৩৫ হাজিতিম ও দরিদ্র শিক্ষার্থীদের সৌজন্যে চট্টগ্রামে অনুষ্ঠিত হলো ফল উৎসব ২০২৬স্বাধীনতার নেতৃত্বদানকারী রাজনৈতিক দল নিষিদ্ধ: ইতিহাস, রাষ্ট্রক্ষমতা ও বাংলাদেশের নতুন বাস্তবতাতোফায়েল আহমেদ ও রক্ষীবাহিনী প্রসঙ্গে ইতিহাসের বহুমাত্রিক পাঠ, প্রেক্ষাপট ও বিতর্কের রাজনীতিঃ

― Advertisement ―

কার্গো ভিলেজে বারবার আগুন, বাড়ছে রহস্য ও প্রশ্ন

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ কমপ্লেক্সে বারবার অগ্নিকাণ্ডের ঘটনায় নতুন করে প্রশ্ন উঠেছে। নির্মাণ ত্রুটি, দায়িত্বে অবহেলা নাকি নাশকতা—কী কারণে এসব আগুন...

আ.লীগের সাবেক এমপি পীযূষ কান্তি ভট্টাচার্য্য আর নেই

Homeআন্তর্জাতিকআ.লীগের সাবেক এমপি পীযূষ কান্তি ভট্টাচার্য্য আর নেই

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট পীযূষ কান্তি ভট্টাচার্য্য আর নেই। তিনি বৃহস্পতিবার (৬ নভেম্বর) ভোর সাড়ে ৫টায় যশোর শহরের বেজপাড়া এলাকার একটি ভাড়া বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বড় ছেলে বাবলু ভট্টাচার্য্য মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। পীযূষ কান্তি ২০১৬ সালে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নির্বাচিত হন এবং আমৃত্যু এ পদে ছিলেন। তার ভাই স্বপন কুমার ভট্টাচার্য্য ছিলেন আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও যশোর-৫ আসনের সংসদ সদস্য। পীযূষ কান্তি ভট্টাচার্য্যের চার সন্তান—দুই ছেলে ও দুই মেয়ে। বড় ছেলে বাবলু চলচ্চিত্র শিল্পের সঙ্গে যুক্ত, ছোট ছেলে পার্থ ও ছোট মেয়ে তাপসী সুইডেনে আছেন। বড় মেয়ে আবৃত্তিকার তপতী কলকাতায় স্বামী ও সন্তান নিয়ে বসবাস করছেন। বীর মুক্তিযোদ্ধা পীযূষ কান্তি ১৯৭৩ সালে যশোর-৫ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।