শিরোনাম
ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ টেস্টার মোবারক গ্রেপ্তারযাত্রাবাড়ীতে ২১৫ গ্রাম গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তারশেখ হাসিনার পতন, দেশত্যাগ, এবং ভবিষ্যতের রাজনীতিঃএক বছর আগে যে আলো দেখেছিলাম হাসিব আজিজ—চট্টগ্রামের কমিশনার থেকে অতিরিক্ত আইজিপি, এপিবিএন প্রধানসমাজের নৈতিক পরিবর্তনে সীরত মাহফিলের ভূমিকা গুরুত্বপূর্ণএপিবিএনকে আরও বিস্তৃত ক্ষমতা দিতে নতুন আইন হচ্ছেবিমানবন্দর এলাকায় ছিনতাইয়ের সময় একজন গ্রেপ্তারআধুনিক চিকিৎসাসেবায় নতুন আস্থার ঠিকানা চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালতখন এস আলমের নাম নেওয়াই ছিল অপরাধ—আজ ফেসবুকের স্মৃতিতে ফিরে এলো আমার সেই সাহসী লেখা এস আলম গ্রুপকে বাঁচানোর সেই আর্তনাদ, চট্টগ্রামের শিল্প-অর্থনীতি ও আমার বিবেকের দায়-মরুর বুকে ভ্রমণের গল্প, শব্দে শব্দে জীবনের মুগ্ধতা

― Advertisement ―

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ টেস্টার মোবারক গ্রেপ্তার

চট্টগ্রামের ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ মো. মোবারক হোসেন ওরফে টেস্টার মোবারক (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে...

ইলিশ শিকারে শিশুদের ব্যবহার করা হচ্ছে : ঢাকা বিভাগীয় কমিশনার

Homeঢাকাইলিশ শিকারে শিশুদের ব্যবহার করা হচ্ছে : ঢাকা বিভাগীয় কমিশনার

ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী বলেছেন, এবার মা ইলিশ শিকারে অসাধু চক্র শিশুদের ব্যবহার করছে, যা অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক। এ ধরনের অনৈতিক কাজে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫ এর অংশ হিসেবে মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় শরীয়তপুরের নড়িয়া উপজেলার পদ্মা নদীতে অভিযানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘ইলিশ বাংলাদেশের জাতীয় সম্পদ। এই সম্পদ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে। মা ইলিশ সংরক্ষণে সরকারি উদ্যোগ সফল করতে স্থানীয় প্রশাসন ও জনগণের সমন্বিত ভূমিকা জরুরি।’ বিভাগীয় কমিশনার আরও জানান, ‘মা ইলিশ সংরক্ষণ অভিযানে পদ্মা নদীর শরীয়তপুর অংশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন পর্যন্ত শরীয়তপুর জেলায় ৩৪৬টি অভিযান পরিচালনা করা হয়েছে। এতে আটককৃতদের বিরুদ্ধে ৬১টি মোবাইল কোর্ট পরিচালনা করে ৯১ জনকে শাস্তি প্রদান ও ১ লাখ ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানের সময় জেলেদের স্বাচ্ছন্দ্যে চলাচলের জন্য জেলার ২১ হাজার জেলেকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।’  এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মিজ তাহসিনা বেগম, পুলিশ সুপার মো. নজরুল ইসলাম, মৎস্য অধিদপ্তরের বিভাগীয় উপপরিচালক মো. সিরাজুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিত কুমার দেব, নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল কাইয়ুম খান, নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হাসান, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জাকির হোসেন মৃধা প্রমুখ।