শিরোনাম
ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ টেস্টার মোবারক গ্রেপ্তারযাত্রাবাড়ীতে ২১৫ গ্রাম গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তারশেখ হাসিনার পতন, দেশত্যাগ, এবং ভবিষ্যতের রাজনীতিঃএক বছর আগে যে আলো দেখেছিলাম হাসিব আজিজ—চট্টগ্রামের কমিশনার থেকে অতিরিক্ত আইজিপি, এপিবিএন প্রধানসমাজের নৈতিক পরিবর্তনে সীরত মাহফিলের ভূমিকা গুরুত্বপূর্ণএপিবিএনকে আরও বিস্তৃত ক্ষমতা দিতে নতুন আইন হচ্ছেবিমানবন্দর এলাকায় ছিনতাইয়ের সময় একজন গ্রেপ্তারআধুনিক চিকিৎসাসেবায় নতুন আস্থার ঠিকানা চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালতখন এস আলমের নাম নেওয়াই ছিল অপরাধ—আজ ফেসবুকের স্মৃতিতে ফিরে এলো আমার সেই সাহসী লেখা এস আলম গ্রুপকে বাঁচানোর সেই আর্তনাদ, চট্টগ্রামের শিল্প-অর্থনীতি ও আমার বিবেকের দায়-মরুর বুকে ভ্রমণের গল্প, শব্দে শব্দে জীবনের মুগ্ধতা

― Advertisement ―

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ টেস্টার মোবারক গ্রেপ্তার

চট্টগ্রামের ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ মো. মোবারক হোসেন ওরফে টেস্টার মোবারক (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে...

ইসির ৫০ প্রতীকেও ‘না’, ‘শাপলায়’ অনড় এনসিপি

Homeজাতীয়ইসির ৫০ প্রতীকেও ‘না’, ‘শাপলায়’ অনড় এনসিপি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নির্বাচন কমিশনের (ইসি) প্রস্তাবিত ৫০টি প্রতীক থেকে কোনোটি গ্রহণ না করে ‘শাপলা’ প্রতীকেই অনড় অবস্থান জানিয়েছে। কমিশনের তালিকায় থাকা প্রতীকগুলো থেকে একটি বেছে নিতে ৭ অক্টোবর পর্যন্ত সময় পেলেও দলটি জানিয়েছে, তারা ফের ‘শাপলা’ প্রতীক চেয়ে আবেদন করবে। মঙ্গলবার (৭ অক্টোবর) এনসিপির পক্ষ থেকে পুনরায় শাপলা প্রতীক চেয়ে চিঠি দেওয়া হবে বলে জানান দলের যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা। তিনি গণমাধ্যমকে বলেন, ইসির দেওয়া ৫০টি প্রতীক থেকে আমরা কোনোটি গ্রহণ করব না। আমরা আবারও শাপলা প্রতীক চেয়ে কমিশনে চিঠি দেব। এর আগে, দলটি ইসিতে নিবন্ধনের আবেদন করে এবং প্রতীক হিসেবে শাপলা, কলম ও মোবাইল ফোন উল্লেখ করে। পরে তা সংশোধন করে শাপলা, সাদা শাপলা বা লাল শাপলা চাওয়া হয়। তবে নির্বাচন পরিচালনা বিধিমালায় এই প্রতীকগুলো না থাকায় কমিশন তা বাতিল করে। ইসির পক্ষ থেকে জানানো হয়, নির্বাচন পরিচালনা বিধিমালা ২০০৮-এর ৯(১) ধারা অনুযায়ী, নিবন্ধিত দলগুলোকে নির্ধারিত প্রতীক তালিকা থেকে একটি প্রতীক বেছে নিতে হয়। সেখানে শাপলা প্রতীক না থাকায় এনসিপিকে বিকল্প প্রতীক বেছে নিতে বলা হয়। কমিশনের তালিকায় থাকা ৫০টি প্রতীকের মধ্যে রয়েছে : খাট, থালা, বালতি, বেগুন, আলমিরা, কাপ-পিরিচ, মোবাইল ফোন, কলম, বাঁশি, টেবিল, ফ্রিজ, হাঁস, হরিণ, হেলিকপ্টার, টিউবওয়েল, দোলনা, ফুটবল, প্রজাপতি, শঙ্খ, মাইক, সোফা, কম্পিউটার, বৈদ্যুতিক পাখা ইত্যাদি। তবে এসব প্রতীক প্রত্যাখ্যান করে এনসিপি আবারও শাপলা প্রতীকের দাবিতে অনড় রয়েছে। এ বিষয়ে নির্বাচন কমিশন (ইসি) গণমাধ্যমকে জানায়, জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা বিধিমালার তফসিলে তালিকাভুক্ত ১১৫টি প্রতীকের মধ্যে শাপলা, সাদা শাপলা বা লাল শাপলা— কোনোটিই নেই। তাই এই প্রতীকগুলো বরাদ্দ দেওয়ার সুযোগ নেই।