শিরোনাম
“সন্ত্রাসের সামনে আপসহীন ওসি আবদুর রহিম—খুলশীতে আইনের শাসনের নতুন বার্তা”চরণদ্বীপে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভাচরনদ্বীপে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভাঢাকা–কক্সবাজার আকাশপথে ভাড়ার নৈরাজ্য বন্ধ করুন | “পর্যটন রাজধানীকে জিম্মি করে বিমানভাড়া বাড়ানোর সুযোগ দেওয়া যায় না” | সরকারের জরুরি হস্তক্ষেপ দাবি কক্সবাজার ক্লাব লিমিটেডেরদূরের দেশ, কাছের মানুষ—মুনা উইলসনের সঙ্গে শারজাহ বিমানবন্দরে দুই ঘণ্টার মায়াবী সাক্ষাৎ দূরের দেশ, কাছের মানুষ-দেশে সংকটের মাঝে মিয়ানমারে পাচার হচ্ছে সারবন্যায় জলবিদ্যুৎ প্রকল্প ক্ষতিগ্রস্ত, বাংলাদেশে নেপালের বিদ্যুৎ রপ্তানি বন্ধরেলওয়ের তিন শীর্ষ পদে বড় রদবদলইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে আইডিবির সঙ্গে বিলিয়ন ডলারের চুক্তি সইফটিকছড়িতে ৫ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধুর রহস্যজনক মৃত্যুঃ স্বামী সহ ২ জনের বিরুদ্ধে হত্যা মামলা

― Advertisement ―

“সন্ত্রাসের সামনে আপসহীন ওসি আবদুর রহিম—খুলশীতে আইনের শাসনের নতুন বার্তা”

চট্টগ্রাম নগরীর খুলশী—আবাসিক এলাকা, গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যবসাপ্রতিষ্ঠান ও নানা শ্রেণি-পেশার মানুষের বসবাসের কারণে আইনশৃঙ্খলার দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এলাকা। এই এলাকায় মাদক, সন্ত্রাস,...

**ইসি জানালো, এনসিপিকে শাপলা প্রতীক দেওয়া হবে না**

Homeজাতীয়**ইসি জানালো, এনসিপিকে শাপলা প্রতীক দেওয়া হবে না**

বিধিমালায় শাপলা প্রতীকের উল্লেখ না থাকায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শাপলা প্রতীক পাবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তবে কমিশন স্বপ্রণোদিতভাবে অন্য কোনো প্রতীক ব্যবহার করে গণবিজ্ঞপ্তি জারি করবে বলে জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। সোমবার (২৭ অক্টোবর) দুপুরে নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানিয়েছেন। প্রতীক ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “বিধিমালায় শাপলা প্রতীকের কোনো উল্লেখ নেই, তাই আমরা এনসিপিকে এটি দিতে পারব না। তবে কমিশন স্ববিবেচনায় অন্য প্রতীক দিয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করবে।” আখতার আহমেদ আরও জানান, আগামী সংসদ নির্বাচনের জন্য মোট ৪২,৭৬১টি ভোটকেন্দ্র চূড়ান্ত করা হয়েছে। ভোটকক্ষের সংখ্যা ২,৪৪,৬৪৯টি, অস্থায়ী কক্ষ প্রায় ১২,০০০। প্রতিটি ভোটকক্ষে গড়ে প্রায় তিন হাজার ভোটার অংশগ্রহণ করবেন। চলতি সপ্তাহে রাজনৈতিক দল ও পর্যবেক্ষক সংস্থার চূড়ান্ত নিবন্ধন তালিকাও প্রকাশ করা হবে। তিনি বলেন, “উপদেষ্টা পরিষদে আরপিও অনুমোদন হওয়ার কারণে জোটবদ্ধ নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহারের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নির্বাচন কমিশনই নেবে।” কর্মপরিকল্পনা অনুযায়ী এখনও দুটি বিষয়ে কিছুটা পিছিয়ে আছি জানিয়ে আখতার আহমেদ বলেন, “একটি হলো রাজনৈতিক দলের নিবন্ধন, অন্যটি হলো পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন। রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য মাঠপর্যায় থেকে আরও তথ্য সংগ্রহ করা হয়েছে। তবে চলতি সপ্তাহেই নতুন রাজনৈতিক দল ও দেশীয় পর্যবেক্ষক সংস্থার নিবন্ধনের কাজ সম্পন্ন হবে।” তিনি সাময়িক দেরি থাকলেও দুশ্চিন্তার কারণ নেই বলেও উল্লেখ করেন, “আমাদের কাছে যথেষ্ট সময় আছে, তাই সব কাজ সময়মতো সম্পন্ন হবে। তাগিদ থাকলেও দুশ্চিন্তার কোনো কারণ নেই।” এছাড়া, গণভোটের বিষয়ে এখনও কোনো তথ্য তাদের কাছে নেই বলে জানিয়েছেন তিনি।