শিরোনাম
কৃষিঋণ মওকুফ সুবিধা পেয়েছেন ১৪ লাখের বেশি কৃষক: অর্থমন্ত্রীযেখানে পুলিশের গাড়ি ভাঙচুর, পুলিশের ওপর হামলা—তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়? খুলশীতে সন্ত্রাসী তাণ্ডবের অভিযোগ, আহত ওসি আবদুর রহিমসহ পুলিশ সদস্যরা– “” ২৭১ জনের বিরুদ্ধে মামলা, প্রশ্ন—আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার পরও কি অপরাধীরা পার পেয়ে যাবে?“সন্ত্রাসের সামনে আপসহীন ওসি আবদুর রহিম—খুলশীতে আইনের শাসনের নতুন বার্তা”চরণদ্বীপে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভাচরনদ্বীপে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভাঢাকা–কক্সবাজার আকাশপথে ভাড়ার নৈরাজ্য বন্ধ করুন | “পর্যটন রাজধানীকে জিম্মি করে বিমানভাড়া বাড়ানোর সুযোগ দেওয়া যায় না” | সরকারের জরুরি হস্তক্ষেপ দাবি কক্সবাজার ক্লাব লিমিটেডেরদূরের দেশ, কাছের মানুষ—মুনা উইলসনের সঙ্গে শারজাহ বিমানবন্দরে দুই ঘণ্টার মায়াবী সাক্ষাৎ দূরের দেশ, কাছের মানুষ-দেশে সংকটের মাঝে মিয়ানমারে পাচার হচ্ছে সারবন্যায় জলবিদ্যুৎ প্রকল্প ক্ষতিগ্রস্ত, বাংলাদেশে নেপালের বিদ্যুৎ রপ্তানি বন্ধরেলওয়ের তিন শীর্ষ পদে বড় রদবদল

― Advertisement ―

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে চট্টগ্রামে ট্রাফিক নিয়ন্ত্রণ, যেসব সড়কে ডাইভারশন ও রোড ব্লক

Homeজাতীয়ঈদে মিলাদুন্নবী উপলক্ষে চট্টগ্রামে ট্রাফিক নিয়ন্ত্রণ, যেসব সড়কে ডাইভারশন ও রোড ব্লক

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীতে যান চলাচল নিয়ন্ত্রণে বিশেষ ট্রাফিক ব্যবস্থা গ্রহণ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক উত্তর বিভাগ। জশনে জুলুসকে কেন্দ্র করে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে রোড ডাইভারশন ও রোড ব্লক করা হবে। ট্রাফিক নির্দেশনা অনুযায়ী, সকাল সাড়ে ৬টা থেকে পাঁচলাইশ থানা অভিমুখী সড়কের মির্জারপুল এবং বিবিরহাট হামজার এলাকায় রোড ব্লক করে যানবাহন ডাইভারশন করা হবে। একই সময় থেকে বহদ্দারহাট বাস টার্মিনালে জুলুশে অংশ নেওয়া লোকজনবাহী গাড়ির পার্কিং ও ডাইভারশনের ব্যবস্থা থাকবে। এন মোহাম্মদ ইউটার্নেও সকাল সাড়ে ৬টা থেকে জুলুশের লোকজনবাহী গাড়ি ডাইভারশন করা হবে। জুলুশ শুরু হলে সেখানে সব ধরনের যানবাহন ডাইভারশন করা হবে। জুলুশের মিছিল শুরু হলে এন মোহাম্মদ ফ্লাইওভারের ওঠার মুখ, বেবি সুপার মার্কেট ফ্লাইওভারের ওঠার মুখ এবং বাটা র‍্যাম্পে ফ্লাইওভারের ওঠার মুখে রোড ব্লক করা হবে। এ ছাড়া জুলুশের মিছিল মুরাদপুরে পৌঁছালে প্রবর্তক মোড় থেকে ষোলশহর ২ নম্বর গেট অভিমুখী সড়কে যানবাহন ডাইভারশন করা হবে। মিছিল ২ নম্বর গেটে পৌঁছালে গোলপাহাড় থেকে জিইসি ও পুনাক অভিমুখী সড়ক এবং হাউজিং সেটেলমেন্ট গ্যাপে ডাইভারশন কার্যকর হবে। অন্যদিকে, সকাল সাড়ে ৬টা থেকে অক্সিজেন মোড় থেকে বিবিরহাট এবং শেরশাহ মোড় থেকে ২ নম্বর গেট অভিমুখী জুলুশের লোকজনবাহী গাড়িগুলো ডাইভারশনের আওতায় থাকবে। মুরগীর ফার্ম এলাকা থেকেও জিইসি অভিমুখী জুলুশের লোকজনবাহী গাড়ি ডাইভারশন করা হবে। ট্রাফিক বিভাগ জানিয়েছে, চান্দগাঁও আবাসিক এলাকা, বাকলিয়া আবাসিক এলাকা ও বায়েজিদ আবাসিক এলাকার বিমানবন্দরগামী যাত্রীদের হাতে পর্যাপ্ত সময় নিয়ে যাতায়াতের জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। যাত্রীদের যানজট ও সড়ক নিয়ন্ত্রণের বিষয়টি বিবেচনায় নিয়ে বিকল্প হিসেবে বায়েজিদ লিংক রোড ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। জশনে জুলুশ চলাকালে নগরবাসীকে ট্রাফিক পুলিশের নির্দেশনা মেনে চলার এবং প্রয়োজন ছাড়া সংশ্লিষ্ট সড়কগুলো এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে সিএমপির ট্রাফিক উত্তর বিভাগ।