শিরোনাম
তিম ও দরিদ্র শিক্ষার্থীদের সৌজন্যে চট্টগ্রামে অনুষ্ঠিত হলো ফল উৎসব ২০২৬স্বাধীনতার নেতৃত্বদানকারী রাজনৈতিক দল নিষিদ্ধ: ইতিহাস, রাষ্ট্রক্ষমতা ও বাংলাদেশের নতুন বাস্তবতাতোফায়েল আহমেদ ও রক্ষীবাহিনী প্রসঙ্গে ইতিহাসের বহুমাত্রিক পাঠ, প্রেক্ষাপট ও বিতর্কের রাজনীতিঃবাঙালি মুসলমানদের ইংরেজি সাংবাদিকতার পথিকৃৎ: শাহ মোহাম্মদ বদিউল আলম ও ব্যারিস্টার আবদুর রসুলের গৌরবগাথা নবজাগরণ, শিক্ষা আন্দোলন ও মুসলিম সাংবাদিকতার এক বিস্মৃত ইতিহাস“নজরুল চর্চাই গড়ে তুলবে মানবিক, অসাম্প্রদায়িক ও আলোকিত প্রজন্ম”ঈদের আনন্দে হৃদয়ের পুনর্মিলন: কক্সবাজার ক্লাব লিমিটেডের সৌহার্দ্যের মহাসম্মিলন-জেলা গোয়েন্দা শাখা ও জোরারগঞ্জ থানা পুলিশ এর যৌথ অভিযানে আন্তঃজেলা দুর্ধর্ষ ডাকাত ২৯ মামলার আসামি মোঃ নুর নবীসহ ৩ ডাকাত গ্রেফতারকুরবানি : আধ্যাত্মিক তাৎপর্য ও তরিকায়ে মাইজভান্ডারীয়াক্লিকবেট সাংবাদিকতার আগ্রাসন ও আস্থার সংকট: গণমাধ্যমের নৈতিক পুনর্জাগরণ এখন সময়ের অনিবার্য দাবিবিপণিবিতানে ক্রেতা কম, ফুটপাতেই বেশি ভিড়

― Advertisement ―

তিম ও দরিদ্র শিক্ষার্থীদের সৌজন্যে চট্টগ্রামে অনুষ্ঠিত হলো ফল উৎসব ২০২৬

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: এতিম ও দরিদ্র শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাতে এবং পুষ্টির চাহিদা পূরণে ব্যতিক্রমী এক ফল উৎসবের আয়োজন করেছে মানবিক সংগঠন হিউম্যানিজম প্রায়োরিটি ফাউন্ডেশন।...

উপদেষ্টা আসিফ মাহমুদ ধানমন্ডির ভোটার হবেন

Homeজাতীয়উপদেষ্টা আসিফ মাহমুদ ধানমন্ডির ভোটার হবেন

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবার রাজধানীর ধানমন্ডি থানার ভোটার হতে যাচ্ছেন। রোববার (৯ নভেম্বর) বিকেল ৩টায় তিনি ধানমন্ডি থানা নির্বাচন অফিস (গ্রিন লাইফ হাসপাতালের পাশে) উপস্থিত থাকবেন। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. সালাউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। ঢাকা-১০ আসন (ধানমন্ডি, নিউমার্কেট, কলাবাগান ও হাজারীবাগ) নিয়ে গঠিত। বিএনপি এখনও এই আসনে প্রার্থী ঘোষণা করেনি, তবে জামায়াতে ইসলামী সুপ্রিম কোর্টের আইনজীবী জসীম উদ্দিন সরকারকে মনোনয়ন দিয়েছে। উপদেষ্টা আসিফ মাহমুদ ইতিমধ্যে জানিয়েছেন, ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফশিল ঘোষণার আগে তিনি উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করবেন। তবে পদত্যাগের পর এনসিপিতে যোগ দেবেন, এমনটা ধরে নেওয়া ঠিক হবে না। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, তিনি ঢাকা-১০ আসন থেকে নির্বাচন করতে পারেন। এই ক্ষেত্রে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেবে এমন সম্ভাবনা বেশি, যদিও এনসিপির সমর্থন থাকবে। আসিফ মাহমুদ বলেন, “উপদেষ্টা বা রাষ্ট্রীয় দায়িত্বে থাকা অবস্থায় যে কেউ নির্বাচন করতে চাইলে পদত্যাগ করা উচিত, যাতে নির্বাচনের নিরপেক্ষতা নিশ্চিত হয়।” তিনি আরও বলেন, “আমরা চাই ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন হোক। সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে রাজনীতিতে যুক্ত অন্যরাও পদত্যাগ করা উচিত।” স্থানীয় সরকার উপদেষ্টা আরও জানান, “২০১৮ সাল থেকে আমি রাজনীতিতে যুক্ত। নির্বাচনের তফশিল ঘোষণার আগে সরকার থেকে সরে যাওয়াই সঠিক।”