শিরোনাম
কৃষিঋণ মওকুফ সুবিধা পেয়েছেন ১৪ লাখের বেশি কৃষক: অর্থমন্ত্রীযেখানে পুলিশের গাড়ি ভাঙচুর, পুলিশের ওপর হামলা—তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়? খুলশীতে সন্ত্রাসী তাণ্ডবের অভিযোগ, আহত ওসি আবদুর রহিমসহ পুলিশ সদস্যরা– “” ২৭১ জনের বিরুদ্ধে মামলা, প্রশ্ন—আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার পরও কি অপরাধীরা পার পেয়ে যাবে?“সন্ত্রাসের সামনে আপসহীন ওসি আবদুর রহিম—খুলশীতে আইনের শাসনের নতুন বার্তা”চরণদ্বীপে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভাচরনদ্বীপে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভাঢাকা–কক্সবাজার আকাশপথে ভাড়ার নৈরাজ্য বন্ধ করুন | “পর্যটন রাজধানীকে জিম্মি করে বিমানভাড়া বাড়ানোর সুযোগ দেওয়া যায় না” | সরকারের জরুরি হস্তক্ষেপ দাবি কক্সবাজার ক্লাব লিমিটেডেরদূরের দেশ, কাছের মানুষ—মুনা উইলসনের সঙ্গে শারজাহ বিমানবন্দরে দুই ঘণ্টার মায়াবী সাক্ষাৎ দূরের দেশ, কাছের মানুষ-দেশে সংকটের মাঝে মিয়ানমারে পাচার হচ্ছে সারবন্যায় জলবিদ্যুৎ প্রকল্প ক্ষতিগ্রস্ত, বাংলাদেশে নেপালের বিদ্যুৎ রপ্তানি বন্ধরেলওয়ের তিন শীর্ষ পদে বড় রদবদল

― Advertisement ―

এপিবিএন হেডকোয়ার্টার্সে অতিরিক্ত ডিআইজি (ইন্টেলিজেন্স) জনাব মোহাম্মদ নাজমুল আলম, পিপিএম মহোদয়ের বিদায় সংবর্ধনা

Homeজাতীয়এপিবিএন হেডকোয়ার্টার্সে অতিরিক্ত ডিআইজি (ইন্টেলিজেন্স) জনাব মোহাম্মদ নাজমুল আলম, পিপিএম মহোদয়ের বিদায়...
আজ ৩০ আগস্ট ২০২৬ খ্রিঃ তারিখে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) হেডকোয়ার্টার্সে অতিরিক্ত ডিআইজি (ইন্টেলিজেন্স) জনাব মোহাম্মদ নাজমুল আলম, পিপিএম মহোদয়ের ঢাকা মেট্রোপলিটন পুলিশে বদলিজনিত নতুন কর্মস্থলে যোগদান উপলক্ষে এক আবেগঘন ও আন্তরিক বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এপিবিএন-এর ডিআইজি (প্রশাসন) জনাব মোহাম্মদ শাহজাহান, পিএইচডি মহোদয়। সভাপতির বক্তব্যে তিনি জনাব মোহাম্মদ নাজমুল আলম, পিপিএম মহোদয়ের কর্মদক্ষতা, সততা, নিষ্ঠা, নেতৃত্বগুণ ও পেশাদারিত্বের ভূয়সী প্রশংসা করেন। এপিবিএন হেডকোয়ার্টার্সে তাঁর গুরুত্বপূর্ণ অবদানের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে নতুন কর্মস্থল ঢাকা মেট্রোপলিটন পুলিশে তাঁর সর্বাঙ্গীণ সাফল্য, সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে এপিবিএন হেডকোয়ার্টার্সের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত সদস্যরা তাঁর কর্মময় জীবনের নানা স্মৃতি ও অভিজ্ঞতা স্মরণ করে আবেগঘন বক্তব্য প্রদান করেন এবং নতুন কর্মস্থলে তাঁর সফলতা ও সমৃদ্ধ কর্মজীবন কামনা করেন। কর্মস্থল বদল হয়, কিন্তু কর্মের স্মৃতি, সহকর্মীদের ভালোবাসা ও অর্জনের স্বীকৃতি থেকে যায়। এপিবিএন হেডকোয়ার্টার্সে তাঁর অবদান ও স্মৃতি সহকর্মীদের মাঝে দীর্ঘদিন অমলিন হয়ে থাকবে। নতুন কর্মস্থলের পথচলা হোক সাফল্যময় ও গৌরবময়। এপিবিএন হেডকোয়ার্টার্সের পক্ষ থেকে জনাব মোহাম্মদ নাজমুল আলম, পিপিএম মহোদয়ের প্রতি রইল আন্তরিক শুভকামনা ও অভিনন্দন।