
ওজন কমানোর জন্য অনেকেই ডায়েট, ব্যায়ামসহ নানা চেষ্টা করেন। কিন্তু কোন খাবার খেলে ওজন কমবে, শরীরও থাকবে ফিট—তা বুঝে ওঠা কঠিন হয়ে যায়। পুষ্টিবিদদের মতে, আমাদের আশেপাশের কিছু সাধারণ সবজি নিয়মিত খেলে সহজেই ওজন নিয়ন্ত্রণে রাখা যায়, বিশেষ করে পেটের মেদ কমাতে। **শসা** শসা শরীর ঠান্ডা রাখে ও ত্বকের জন্যও উপকারী। এতে প্রচুর পানি ও খুব কম ক্যালরি থাকে, ফলে পেট ভরলেও ক্যালরি জমে না। এটি শরীরের টক্সিন দূর করে এবং গরমে বা হালকা খাবারে দারুণ সঙ্গী হতে পারে।**গাজর** গাজরে ক্যালরি কম, কিন্তু ফাইবার, ভিটামিন ও অ্যান্টি-অক্সিডেন্টে ভরপুর। নিয়মিত গাজর খেলে দীর্ঘক্ষণ পেট ভরা থাকে, অতিরিক্ত খাওয়ার ইচ্ছা কমে যায়—যা ওজন কমাতে সহায়ক। **করলা** তেতো হলেও করলা একটি সুপার ফুড। এটি রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখে, যা ওজন কমাতে সহায়তা করে। নিয়মিত করলা খেলে ধীরে ধীরে পেটের মেদও কমে যায়। চাইলে করলার জুস করেও খাওয়া যায়। **ব্রকলি** ব্রকলি ফাইবারসমৃদ্ধ সবজি, যা শরীরে জমে থাকা অতিরিক্ত চর্বি কমাতে সাহায্য করে। বিশেষ করে ভিসেরাল ফ্যাট কমাতে এটি কার্যকর। সালাদ, স্যুপ বা হালকা ভাজা—সবভাবেই খাওয়া যায়। **ফুলকপি** ওজন কমাতে ফুলকপি দারুণ কার্যকর। এতে ক্যালরি কম থাকলেও ফাইবার বেশি, যা পেট ভরিয়ে রাখে। এতে থাকা প্রাকৃতিক উপাদান শরীরের হরমোন ব্যালেন্স করে ও মেদ ঝরাতে সাহায্য করে। **পালংশাক**
পালংশাকে প্রচুর পুষ্টি ও ফাইবার থাকে। এটি দীর্ঘক্ষণ পেট ভরা রাখে, ক্ষুধা কমায়। গবেষণায় দেখা গেছে, এতে থাকা ‘থাইলাকয়েড’ নামক উপাদান ক্ষুধা ৯৫% পর্যন্ত কমাতে পারে। সালাদ, স্মুদি বা রান্না—যেভাবেই খাও না কেন, উপকারী **লাউ** লাউয়ে পানি বেশি, ক্যালরি কম। এটি দ্রুত পেট ভরায়, অতিরিক্ত খাওয়ার ইচ্ছা কমায় এবং গরমে হালকা খাবার হিসেবে আদর্শ। ওজন কমানো মানে না খেয়ে থাকা নয়—বরং বুদ্ধিমানের মতো খাবার বেছে নেওয়া। এসব সহজলভ্য সবজি নিয়মিত খেলে শরীর থাকবে হালকা, পেট থাকবে ঠিক, আর মেদও কমবে ধীরে ধীরে।


