শিরোনাম
সমাজের নৈতিক পরিবর্তনে সীরত মাহফিলের ভূমিকা গুরুত্বপূর্ণএপিবিএনকে আরও বিস্তৃত ক্ষমতা দিতে নতুন আইন হচ্ছেবিমানবন্দর এলাকায় ছিনতাইয়ের সময় একজন গ্রেপ্তারআধুনিক চিকিৎসাসেবায় নতুন আস্থার ঠিকানা চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালতখন এস আলমের নাম নেওয়াই ছিল অপরাধ—আজ ফেসবুকের স্মৃতিতে ফিরে এলো আমার সেই সাহসী লেখা এস আলম গ্রুপকে বাঁচানোর সেই আর্তনাদ, চট্টগ্রামের শিল্প-অর্থনীতি ও আমার বিবেকের দায়-মরুর বুকে ভ্রমণের গল্প, শব্দে শব্দে জীবনের মুগ্ধতালায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর জমকালো আয়োজনে চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশনভেনিসে অভিনেত্রী বাঁধনের ওপর হামলা, ভিডিও বিশ্লেষণে শনাক্ত কয়েকজনআরও এক কারাবন্দীর মৃত্যু ঢাকা মেডিকেলে, দুই দিনে মারা গেলেন ৪ জনবেকারি কামাল’—একটি নামের ভেতরে তিন যুগের সংগ্রাম, সাফল্য, ব্যর্থতা ও মানুষের গল্প

― Advertisement ―

সমাজের নৈতিক পরিবর্তনে সীরত মাহফিলের ভূমিকা গুরুত্বপূর্ণ

সমাজে নৈতিক ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সীরতুন্নবী (সা.) মাহফিলের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন বক্তারা। যুগশ্রেষ্ঠ আলেম হযরত মাওলানা হাফেজ আহমদ প্রকাশ শাহ্ সাহেব...

কর্ণফুলী টানেলের একপাশে বন্ধ থাকবে রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত

Homeচট্টগ্রামকর্ণফুলী টানেলের একপাশে বন্ধ থাকবে রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত

কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে নির্মিত কর্ণফুলী টানেলের দক্ষিণ পাশের টিউবে যন্ত্রাংশের মেরামত কাজ শুরু হয়েছে। রবিবার (২৬ মে) রাত ১০টা থেকে শুরু হওয়া এই কার্যক্রম চলবে আগামী চার দিন পর্যন্ত।

টানেল কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের যেন দিনে ভোগান্তিতে না পড়তে হয়, সে কারণে মেরামতের কাজ হচ্ছে শুধুমাত্র রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত। দিনে উভয় টিউব দিয়ে স্বাভাবিকভাবে যান চলাচল চালু থাকবে।

রাতের বেলায় মেরামতের কারণে দক্ষিণ পাশের টিউব বন্ধ রাখা হয়েছে, ফলে উত্তর পাশের টিউব দিয়েই উভয় দিকের যানবাহন চলাচল করছে।

টানেলের নিরাপত্তা ব্যবস্থাপক লেফটেন্যান্ট কমান্ডার ফারুক আহমেদ বলেন, “জনসাধারণের স্বার্থ বিবেচনায় রাতেই মেরামত কাজ করা হচ্ছে। এতে দিনের বেলায় যান চলাচলে কোনো বিঘ্ন ঘটবে না।”

কর্তৃপক্ষ আশা করছে, নির্ধারিত সময়ের মধ্যেই কাজ সম্পন্ন করে টানেলের স্বাভাবিক কার্যক্রম পুরোপুরি পুনরায় চালু করা সম্ভব হবে।