শিরোনাম
কৃষিঋণ মওকুফ সুবিধা পেয়েছেন ১৪ লাখের বেশি কৃষক: অর্থমন্ত্রীযেখানে পুলিশের গাড়ি ভাঙচুর, পুলিশের ওপর হামলা—তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়? খুলশীতে সন্ত্রাসী তাণ্ডবের অভিযোগ, আহত ওসি আবদুর রহিমসহ পুলিশ সদস্যরা– “” ২৭১ জনের বিরুদ্ধে মামলা, প্রশ্ন—আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার পরও কি অপরাধীরা পার পেয়ে যাবে?“সন্ত্রাসের সামনে আপসহীন ওসি আবদুর রহিম—খুলশীতে আইনের শাসনের নতুন বার্তা”চরণদ্বীপে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভাচরনদ্বীপে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভাঢাকা–কক্সবাজার আকাশপথে ভাড়ার নৈরাজ্য বন্ধ করুন | “পর্যটন রাজধানীকে জিম্মি করে বিমানভাড়া বাড়ানোর সুযোগ দেওয়া যায় না” | সরকারের জরুরি হস্তক্ষেপ দাবি কক্সবাজার ক্লাব লিমিটেডেরদূরের দেশ, কাছের মানুষ—মুনা উইলসনের সঙ্গে শারজাহ বিমানবন্দরে দুই ঘণ্টার মায়াবী সাক্ষাৎ দূরের দেশ, কাছের মানুষ-দেশে সংকটের মাঝে মিয়ানমারে পাচার হচ্ছে সারবন্যায় জলবিদ্যুৎ প্রকল্প ক্ষতিগ্রস্ত, বাংলাদেশে নেপালের বিদ্যুৎ রপ্তানি বন্ধরেলওয়ের তিন শীর্ষ পদে বড় রদবদল

― Advertisement ―

**কারও চাহিদার ভিত্তিতে শাপলা কলি অন্তর্ভুক্ত হয়নি: ইসি সচিব**

Homeজাতীয়**কারও চাহিদার ভিত্তিতে শাপলা কলি অন্তর্ভুক্ত হয়নি: ইসি সচিব**

শাপলা এবং শাপলা কলির মধ্যে পার্থক্য রয়েছে, এবং কারও বিশেষ চাহিদার কারণে শাপলা কলি তালিকায় যুক্ত করা হয়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। তিনি বলেন, “কোনো রাজনৈতিক দলের দাবির কারণে নয়, বরং কিছু প্রতীককে কেন্দ্র করে আসা বিরূপ মতামলের প্রেক্ষিতে শাপলা কলি অন্তর্ভুক্ত করা হয়েছে। কিছু প্রতীকের বিষয়ে বিরূপ মন্তব্য থাকায় বিধিমালায় সংশোধনী আনা হয়েছে। এর ফলে পূর্বের ১১৫টি প্রতীক থেকে ১৬টি বাদ দিয়ে নতুন কিছু প্রতীক তালিকায় সংযোজন করা হয়েছে। এবার সংশোধিত তালিকায় মোট ১১৯টি প্রতীক অন্তর্ভুক্ত হয়েছে।” ইসি সচিব আরও বলেন, “শাপলা কলির সঙ্গে আরও কিছু নতুন প্রতীক যুক্ত হয়েছে, এবং এতে নতুন বিতর্কের জন্য যৌক্তিক কোনো কারণ দেখা দিচ্ছে না।” এর আগে, নির্বাচন কমিশন প্রজ্ঞাপন জারি করে প্রতীকের তালিকা সংশোধন করে ‘শাপলা কলি’ অন্তর্ভুক্ত করেছে। বৃহস্পতিবার এই সংশোধিত প্রজ্ঞাপনে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ সই করেন। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ১৯৭২ সালের আর্টিকেল ৯৪ এর ক্ষমতাবলে নির্বাচন কমিশন ‘নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮’ সংশোধন করেছে এবং বিধি ৯-এর উপ-বিধি (১) প্রতিস্থাপন করা হয়েছে। এছাড়া, অনুচ্ছেদ ২০ এর দফা (১) অনুযায়ী কোনো প্রার্থী স্থগিত প্রতীক ব্যতীত অন্য কোনো প্রতীক বেছে নিতে পারবেন। নতুন তালিকায় অন্তর্ভুক্ত প্রতীকের মধ্যে রয়েছে— আনারস, গাভি, টেলিভিশন, বই, রেল ইঞ্জিন, আম, গামছা, ডাব, বক, রিকশা, আলমিরা, গোলাপ ফুল, ড্রেসিং টেবিল, বাঘ, লিচু, ঈগল, ঘণ্টা, ঢেঁকি, বটগাছ, লাঙল, উট, ঘুড়ি, তারা, বাইসাইকেল, শাপলা কলি, উদীয়মান সূর্য, ঘোড়া, তালা, বালতি, সোনালি আঁশ, একতারা, চাকা, থালা, বেবি টেক্সি, সেলাই মেশিন, কাঁচি, চাবি, দাঁড়িপাল্লা, বৈদ্যুতিক পাখা, সোফা, কবুতর, চিরুনি, দালান, বৈদ্যুতিক বাল্ব, সিঁড়ি, কলম, চিংড়ি, দেয়ালঘড়ি, মই, সিংহ, কলস, চেয়ার, দোতলা বাস, মগ, সূর্যমুখী, কলার ছড়ি, কাঁঠাল, চশমা, দোয়াত-কলম, মাইক, হরিণ, কাপ-পিরিচ, ছড়ি, দোলনা, মোটরগাড়ি, হাত (পাঞ্জা), কাস্তে, জগ, নোঙর, ছাতা, ধানের শীষ, মশাল, হাতঘড়ি, কেটলি, জাহাজ, নৌকা (স্থগিত), ময়ূর, হাতপাখা, হাঁস, কুমির, টর্চলাইট, পাগড়ি, মাছ, হাতি, কম্পিউটার, টিউবওয়েল, পানির ট্যাপ, মাথাল, হাতুড়ি, কুড়াল, টেবিল, পালকি, মিনার, হারিকেন, কুলা, টেবিল, প্রজাপতি, মোমবাতি, হ্যান্ডশেক, কুঁড়েঘর, টেবিলঘড়ি, ফলের ঝুড়ি, মোটরসাইকেল, মোবাইল ফোন, হুঁকা, কোদাল, খেজুরগাছ, ট্রাক, ফুটবল, মোড়া, হেলিকপ্টার, ট্রাক্টর, ফুলকপি ও মোরগ। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শাপলাকে দলীয় প্রতীক হিসেবে চেয়েছিল। জুনে নিবন্ধন আবেদনকালে তারা শাপলা, কলম ও মোবাইল ফোন চেয়েছিল, পরে কেবল শাপলাতেই জোর দেয়। তবে শাপলা তালিকায় না থাকার কারণে ইসি এনসিপির আবেদন বারবার নাকচ করেছিল। এর আগে মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বাধীন নাগরিক ঐক্যও শাপলা চেয়েছিল, কিন্তু তাদের আবেদনও বাতিল হয়। প্রতীক সংক্রান্ত ইসির সঙ্গে এনসিপির টানাপোড়েন কয়েক মাস ধরে চলছিল। ৭ অক্টোবর এনসিপি পুনরায় শাপলার জন্য সাতটি নমুনাচিত্র ইসিকে পাঠায়, কিন্তু ইসি তা গ্রহণ করেনি এবং জানিয়েছিল, বিধিমালার তালিকা থেকে কোনো একটি প্রতীক বেছে নিতে হবে। ১৯ অক্টোবর প্রতীক পছন্দের শেষ দিন ছিল, কিন্তু এনসিপি শাপলা ছাড়া অন্য প্রতীকে রাজি হয়নি। অবশেষে প্রজ্ঞাপন জারি করে ‘শাপলা কলি’ অন্তর্ভুক্ত করা হলো।