শিরোনাম
কার্গো ভিলেজে বারবার আগুন, বাড়ছে রহস্য ও প্রশ্ন“এপিবিএনের কল্যাণ, দক্ষতা ও জনসেবার মানোন্নয়নে আইজিপির সুদূরপ্রসারী দিকনির্দেশনা-“সাংবাদিকের বাসায় হামলা, সিসিটিভি ভাঙচুর ও প্রাণনাশের হুমকি-ভিসা ছাড়াই ৩৬ দেশে ভ্রমণের সুযোগ বাংলাদেশি পাসপোর্টধারীদেরচার বছরেও শেষ হয়নি সড়ক ও কালভার্টের কাজ, চরম দুর্ভোগে এলাকাবাসীনতুন পে-স্কেল নিয়ে সুখবর, তিন ধাপে বাস্তবায়নের পরিকল্পনাহজ শেষে দেশে ফিরেছেন ৩৭ হাজার ৪৩৫ হাজিতিম ও দরিদ্র শিক্ষার্থীদের সৌজন্যে চট্টগ্রামে অনুষ্ঠিত হলো ফল উৎসব ২০২৬স্বাধীনতার নেতৃত্বদানকারী রাজনৈতিক দল নিষিদ্ধ: ইতিহাস, রাষ্ট্রক্ষমতা ও বাংলাদেশের নতুন বাস্তবতাতোফায়েল আহমেদ ও রক্ষীবাহিনী প্রসঙ্গে ইতিহাসের বহুমাত্রিক পাঠ, প্রেক্ষাপট ও বিতর্কের রাজনীতিঃ

― Advertisement ―

কার্গো ভিলেজে বারবার আগুন, বাড়ছে রহস্য ও প্রশ্ন

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ কমপ্লেক্সে বারবার অগ্নিকাণ্ডের ঘটনায় নতুন করে প্রশ্ন উঠেছে। নির্মাণ ত্রুটি, দায়িত্বে অবহেলা নাকি নাশকতা—কী কারণে এসব আগুন...

**কিউএস এশিয়া র‌্যাংকিংয়ে প্রথমবারের মতো সাউথইস্টের সাফল্য**

Homeজাতীয়**কিউএস এশিয়া র‌্যাংকিংয়ে প্রথমবারের মতো সাউথইস্টের সাফল্য**

মর্যাদাপূর্ণ কিউএস এশিয়া ইউনিভার্সিটি র‌্যাংকিংয়ে প্রথমবারের মতো স্থান করে নিয়েছে সাউথইস্ট ইউনিভার্সিটি। বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে এক বিশেষ সভায় এই সাফল্য উদযাপন করা হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম মোফাজ্জল হোসেন। ২০২৬ সালের কিউএস এশিয়া র‌্যাংকিংয়ে সাউথইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে নবম স্থানে অবস্থান করেছে এবং দেশের সব বিশ্ববিদ্যালয়ের মধ্যে ২৩তম স্থান অর্জন করেছে। এছাড়া বিশ্ববিদ্যালয়টি সাউদার্ন এশিয়া অঞ্চলে ২২৪তম এবং এশিয়ায় ৭৪১-৭৫০ ব্যান্ডে অবস্থান করছে। অধ্যাপক ড. মোফাজ্জল হোসেন শিক্ষক ও কর্মকর্তাদের অক্লান্ত পরিশ্রম ও নিষ্ঠার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ‘এই অসাধারণ অর্জন বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে নবম স্থান ও এশিয়ায় আমাদের দৃঢ় অবস্থানের প্রতিফলন।’ তিনি আরও বলেন, কিউএস, টাইমস হায়ার এডুকেশন এবং অন্যান্য আন্তর্জাতিক র‌্যাংকিংয়ে ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের জন্য ধারাবাহিক উন্নতির গুরুত্ব অপরিসীম। অনুষ্ঠানে রেজিস্ট্রার, ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।