শিরোনাম
দেশের বাজারে কত দামে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছেডিফেন্ডারের জায়গায় মিডফিল্ডার নিয়ে বড় চমক আনচেলত্তিরসিংগাইরে ডাকাতির অভিযোগে গণপিটুনিতে যুবকের মৃত্যুসীমান্তের ১১ জেলায় বিজিবির সঙ্গে দায়িত্বে আনসার-ভিডিপি সদস্যরাসন্ধ্যার মধ্যে ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বজ্রবৃষ্টির আশঙ্কাকার্গো ভিলেজে বারবার আগুন, বাড়ছে রহস্য ও প্রশ্ন“এপিবিএনের কল্যাণ, দক্ষতা ও জনসেবার মানোন্নয়নে আইজিপির সুদূরপ্রসারী দিকনির্দেশনা-“সাংবাদিকের বাসায় হামলা, সিসিটিভি ভাঙচুর ও প্রাণনাশের হুমকি-ভিসা ছাড়াই ৩৬ দেশে ভ্রমণের সুযোগ বাংলাদেশি পাসপোর্টধারীদেরচার বছরেও শেষ হয়নি সড়ক ও কালভার্টের কাজ, চরম দুর্ভোগে এলাকাবাসী

― Advertisement ―

দেশের বাজারে কত দামে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে

দেশের বাজারে সবশেষ সমন্বয়ে আরও কমানো হয়েছে স্বর্ণ ও রুপার দাম। সিদ্ধান্ত অনুযায়ী, সোমবার (০৮ জুন) মূল্যবান এই ধাতু দুটি বিক্রি হচ্ছে সর্বশেষ নির্ধারিত...

**কুমিল্লায় বিএনপির প্রার্থী মনোয়ার সরকারের নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ**

Homeআন্তর্জাতিক**কুমিল্লায় বিএনপির প্রার্থী মনোয়ার সরকারের নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ**

কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও যুক্তরাজ্য জিয়া পরিষদের ভাইস চেয়ারম্যান মনোয়ার সরকারের নির্বাচনী অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটে বুধবার (৫ নভেম্বর) রাত ১১টার দিকে তিতাস উপজেলার কলাকান্দি ইউনিয়নের মাছিমপুর গ্রামে। স্থানীয়দের কথায়, অজ্ঞাতনামা দুর্বৃত্তরা রাতের অন্ধকারে মনোয়ার সরকারের বাড়িতে নির্বাচনী অফিস হিসেবে ব্যবহৃত ঘরে আগুন ধরিয়ে দেয়। এলাকাবাসী ধারণা করছেন, তার জনপ্রিয়তা নিয়ে ঈর্ষান্বিত হয়ে কেউ এ ঘটনার পিছনে থাকতে পারে। তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ সাইফুল্লাহ জানান, একটি দরজাবিহীন টিনের চালা ঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে ঘরের ভিতরের একটি টেবিল পুড়ে গেছে। প্রাথমিকভাবে জানা গেছে, ঘরটি মনোয়ার সরকারের নির্বাচনী কার্যক্রমের জন্য ব্যবহৃত হতো। ওসি আরও জানান, খবর পেয়ে মনোয়ার সরকার ঘটনাস্থলে পৌঁছেছেন। মনোয়ার সরকার এই ঘটনায় বলেন, “আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে বিএনপির অন্য একটি গ্রুপ এ ধরনের কাজ করতে পারে। এ বিষয়ে থানায় জিডি করা হয়েছে।” উল্লেখ্য, বিএনপি এখনও এ আসনে কোনো প্রার্থীকে মনোনয়ন দেয়নি। যোগ্যপ্রার্থী না থাকায় আসনটি ফাঁকা রাখা হয়েছে।