শিরোনাম
ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ টেস্টার মোবারক গ্রেপ্তারযাত্রাবাড়ীতে ২১৫ গ্রাম গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তারশেখ হাসিনার পতন, দেশত্যাগ, এবং ভবিষ্যতের রাজনীতিঃএক বছর আগে যে আলো দেখেছিলাম হাসিব আজিজ—চট্টগ্রামের কমিশনার থেকে অতিরিক্ত আইজিপি, এপিবিএন প্রধানসমাজের নৈতিক পরিবর্তনে সীরত মাহফিলের ভূমিকা গুরুত্বপূর্ণএপিবিএনকে আরও বিস্তৃত ক্ষমতা দিতে নতুন আইন হচ্ছেবিমানবন্দর এলাকায় ছিনতাইয়ের সময় একজন গ্রেপ্তারআধুনিক চিকিৎসাসেবায় নতুন আস্থার ঠিকানা চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালতখন এস আলমের নাম নেওয়াই ছিল অপরাধ—আজ ফেসবুকের স্মৃতিতে ফিরে এলো আমার সেই সাহসী লেখা এস আলম গ্রুপকে বাঁচানোর সেই আর্তনাদ, চট্টগ্রামের শিল্প-অর্থনীতি ও আমার বিবেকের দায়-মরুর বুকে ভ্রমণের গল্প, শব্দে শব্দে জীবনের মুগ্ধতা

― Advertisement ―

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ টেস্টার মোবারক গ্রেপ্তার

চট্টগ্রামের ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ মো. মোবারক হোসেন ওরফে টেস্টার মোবারক (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে...

**কেনিয়ার সাবেক প্রধানমন্ত্রী রাইলা ওডিঙ্গা প্রয়াত**

Homeআন্তর্জাতিক**কেনিয়ার সাবেক প্রধানমন্ত্রী রাইলা ওডিঙ্গা প্রয়াত**

কেনিয়ার সাবেক প্রধানমন্ত্রী রাইলা ওডিঙ্গা (৮০) মারা গেছেন। বুধবার (১৫ অক্টোবর) ভারতের কেরালার দেবমাথা হাসপাতালে হৃদরোগের কারণে তার মৃত্যু হয়। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) স্থানীয় পুলিশ ও হাসপাতাল সূত্রে এ তথ্য নিশ্চিত করেছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, সকালে হাঁটতে বের হওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। কেরালার এরনাকুলাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার কৃষ্ণন এম জানান, ওডিঙ্গা সকালে হাঁটতে বেরিয়েছিলেন। তার সঙ্গে ছিলেন বোন, মেয়ে, ব্যক্তিগত চিকিৎসক ও ভারতীয় ও কেনিয়ার নিরাপত্তা কর্মকর্তারা। হাঁটার সময় তিনি হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন। ভারতের স্থানীয় দৈনিক মাথ্রুভূমি জানায়, কিছুদিন ধরে ওডিঙ্গা কেরালার কোচি শহরের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, রাইলা ওডিঙ্গার মৃত্যু কেনিয়ার রাজনীতিতে বিশেষ করে বিরোধী শিবিরে বড় শূন্যতা সৃষ্টি করেছে। ২০২৭ সালের জাতীয় নির্বাচনকে ঘিরে এ মৃত্যু দেশটির রাজনৈতিক অঙ্গনে গভীর প্রভাব ফেলবে।