শিরোনাম
ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ টেস্টার মোবারক গ্রেপ্তারযাত্রাবাড়ীতে ২১৫ গ্রাম গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তারশেখ হাসিনার পতন, দেশত্যাগ, এবং ভবিষ্যতের রাজনীতিঃএক বছর আগে যে আলো দেখেছিলাম হাসিব আজিজ—চট্টগ্রামের কমিশনার থেকে অতিরিক্ত আইজিপি, এপিবিএন প্রধানসমাজের নৈতিক পরিবর্তনে সীরত মাহফিলের ভূমিকা গুরুত্বপূর্ণএপিবিএনকে আরও বিস্তৃত ক্ষমতা দিতে নতুন আইন হচ্ছেবিমানবন্দর এলাকায় ছিনতাইয়ের সময় একজন গ্রেপ্তারআধুনিক চিকিৎসাসেবায় নতুন আস্থার ঠিকানা চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালতখন এস আলমের নাম নেওয়াই ছিল অপরাধ—আজ ফেসবুকের স্মৃতিতে ফিরে এলো আমার সেই সাহসী লেখা এস আলম গ্রুপকে বাঁচানোর সেই আর্তনাদ, চট্টগ্রামের শিল্প-অর্থনীতি ও আমার বিবেকের দায়-মরুর বুকে ভ্রমণের গল্প, শব্দে শব্দে জীবনের মুগ্ধতা

― Advertisement ―

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ টেস্টার মোবারক গ্রেপ্তার

চট্টগ্রামের ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ মো. মোবারক হোসেন ওরফে টেস্টার মোবারক (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে...

গাজায় দেড়শ টনের বেশি বোমা ফেলেছে ইসরায়েল

Homeআন্তর্জাতিকগাজায় দেড়শ টনের বেশি বোমা ফেলেছে ইসরায়েল

হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলে রোববার গাজায় ১৫৩ টন বোমা বর্ষণ করেছে ইসরায়েলি সেনাবাহিনী। সোমবার ইসরায়েলের সংসদ ‘নেসেট’-এ এক বক্তৃতায় এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। খবর এএফপির। নেতানিয়াহু বলেন, আমাদের এক হাতে অস্ত্র, আরেক হাতে শান্তির বার্তা। শান্তি কেবল শক্তিশালীদের সঙ্গেই স্থাপন করা যায়, দুর্বলদের সঙ্গে নয়। আজ ইসরায়েল আগের যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী।  ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, রোববার হামাসের হামলায় তাদের দুই সৈন্য নিহত হওয়ার পর গাজায় হামাসের একাধিক ঘাঁটি ও স্থাপনায় বিমান হামলা চালানো হয়। তবে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন কিংবা ইসরায়েলি সৈন্যদের ওপর হামলার অভিযোগ অস্বীকার করেছে হামাস। সংগঠনটি বলেছে, ইসরায়েলই গাজায় একতরফা আগ্রাসন চালিয়ে পরিস্থিতি উত্তপ্ত করছে। ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর এখন পর্যন্ত অন্তত ৬৮ হাজার ১৫৯ জন ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭০ হাজার ২০৩ জন আহত হয়েছেন। অন্যদিকে, ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলায় ইসরায়েলে নিহত হয় ১ হাজার ১৩৯ জন এবং প্রায় ২০০ জনকে বন্দি করা হয়েছিল।