শিরোনাম
ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ টেস্টার মোবারক গ্রেপ্তারযাত্রাবাড়ীতে ২১৫ গ্রাম গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তারশেখ হাসিনার পতন, দেশত্যাগ, এবং ভবিষ্যতের রাজনীতিঃএক বছর আগে যে আলো দেখেছিলাম হাসিব আজিজ—চট্টগ্রামের কমিশনার থেকে অতিরিক্ত আইজিপি, এপিবিএন প্রধানসমাজের নৈতিক পরিবর্তনে সীরত মাহফিলের ভূমিকা গুরুত্বপূর্ণএপিবিএনকে আরও বিস্তৃত ক্ষমতা দিতে নতুন আইন হচ্ছেবিমানবন্দর এলাকায় ছিনতাইয়ের সময় একজন গ্রেপ্তারআধুনিক চিকিৎসাসেবায় নতুন আস্থার ঠিকানা চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালতখন এস আলমের নাম নেওয়াই ছিল অপরাধ—আজ ফেসবুকের স্মৃতিতে ফিরে এলো আমার সেই সাহসী লেখা এস আলম গ্রুপকে বাঁচানোর সেই আর্তনাদ, চট্টগ্রামের শিল্প-অর্থনীতি ও আমার বিবেকের দায়-মরুর বুকে ভ্রমণের গল্প, শব্দে শব্দে জীবনের মুগ্ধতা

― Advertisement ―

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ টেস্টার মোবারক গ্রেপ্তার

চট্টগ্রামের ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ মো. মোবারক হোসেন ওরফে টেস্টার মোবারক (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে...

গৌরীপুরে ট্রেন আটকে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবি**

Homeআন্তর্জাতিকগৌরীপুরে ট্রেন আটকে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবি**

ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইনের মনোনয়ন বাতিল ও আহাম্মদ তায়েবুর রহমান হিরণকে মনোনয়ন দেওয়ার দাবিতে মঙ্গলবার (৪ অক্টোবর) সকালে রেলপথ অবরোধ ও বিক্ষোভ মিছিল হয়েছে। সকাল ৯টা ৩৩ মিনিটে গৌরীপুর রেলওয়ে জংশনে রেললাইনে স্লিপার ফেলে ঢাকাগামী আন্তঃনগর *হাওড় এক্সপ্রেস* ট্রেন আটকে দেন হিরণের সমর্থকরা। তারা ইকবাল হোসাইনের মনোনয়ন পরিবর্তনের দাবিতে স্লোগান দেন এবং একপর্যায়ে রেললাইনে শুয়ে পড়েন। প্রায় ৩৭ মিনিট ট্রেন চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি আখতার হোসেনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরোধকারীদের বুঝিয়ে সরিয়ে দেয়। পরে সকাল ১০টা ১০ মিনিটে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। এরপর দুপুরে হিরণের স্ত্রী সাইদা মাশরুরের নেতৃত্বে নারী ও দলীয় নেতাকর্মীরা গৌরীপুর পৌর শহরে বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে সমাবেশে পরিণত হয়। সমাবেশে সাইদা মাশরুর বলেন, “রাজনীতির কারণে স্বামী সংসার ঠিক মতো করতে পারিনি। গত ১৭ বছর জেলাখানা আর কোর্টেই কেটেছে। শতাধিক মামলা তার বিরুদ্ধে। আজ এটাই তার প্রতিদান! আমরা ধানের শীষ নিয়ে ব্যবসা করি না। গৌরীপুরবাসীর দাবি—হিরণকেই মনোনয়ন দিন।” গৌরীপুর পৌর বিএনপির সদস্য সচিব সুজিত কুমার দাস বলেন, “হিরণ গত ১৭ বছর আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। তার বিরুদ্ধে শতাধিক মামলা। তিনি গৌরীপুর বিএনপির প্রাণ। মনোনয়ন পরিবর্তন না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।” সমাবেশে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য আব্দুল মান্নান তালুকদার, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহসভাপতি হুমায়ুন কবিরসহ অনেকে।