শিরোনাম
“জাতীয় ক্রিকেটার নাঈম হাসানকে ঘিরে বিতর্ক: খুলশী থানার নেতৃত্ব, জনআস্থা এবং ওসি আরিফকে প্রত্যাহারের দাবির প্রেক্ষাপট-সংসদে আবারও উচ্চারিত হলো চট্টগ্রামের প্রাণের দাবি বাণিজ্যিক রাজধানীর কথা- এমপি জসীম উদ্দীনের প্রশ্নে নতুন গতি, প্রধানমন্ত্রী তারেক রহমানের জবাবে আশার আলো বেগম খালেদা জিয়ার ঘোষণার ২৩ বছর পর বাস্তবায়নের পথে কি এগোবে চট্টগ্রামের বাণিজ্যিক রাজধানীর স্বপ্ন?সুফিয়া নুর ফাউন্ডেশনের উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের পুষ্টির যোগানে ফল উৎসব অনুষ্ঠিত“৮৪০ ঘণ্টার আলোকযাত্রা : সোনারগাঁও থানার ওসি গোলাম সরোয়ার, কিছু স্মৃতি, কিছু মানুষ এবং এক অনন্য বিকেলের গল্প-আজ ১৩ জুন কক্সবাজার সফরে মাননীয় প্রধানমন্ত্রী: উন্নয়ন, সম্ভাবনা ও মানবিক রাষ্ট্রচিন্তার নতুন দিগন্ত কক্সবাজার ক্লাব লিমিটেডের উষ্ণ স্বাগত ও শুভেচ্ছা বার্তা-মে মাসে ৬১৩ সড়ক দুর্ঘটনায় নিহত ৬২২, আহত ১,৬৫২ : যাত্রী কল্যাণ সমিতিনেপালের রাষ্ট্রপতিসহ বিশিষ্টজনদের আম উপহার দিল বাংলাদেশরাউজানে আন্তঃ এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধনঘুমন্ত জাতিকে জাগ্রত করার স্বপ্নে এক প্রবাসীর রাজনৈতিক অভিযাত্রা | বাংলাদেশ জাগ্রত পার্টির চেয়ারম্যান প্রকৌশলী ইকরামুল হক খানের মুখোমুখি-দেশের বাজারে কত দামে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে

― Advertisement ―

“জাতীয় ক্রিকেটার নাঈম হাসানকে ঘিরে বিতর্ক: খুলশী থানার নেতৃত্ব, জনআস্থা এবং ওসি আরিফকে প্রত্যাহারের দাবির প্রেক্ষাপট-

মো. কামাল উদ্দিনঃ চট্টগ্রামের মানুষ বহু ঘটনা দেখেছে। রাজনৈতিক অস্থিরতা দেখেছে, অপরাধের উত্থান-পতন দেখেছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাফল্যও দেখেছে। কিন্তু এমন কিছু ঘটনা ঘটে, যা...

**গ্রামীণ ব্যাংকের ফটকে ঝুলন্ত ব্যাগ থেকে ৩ ককটেল উদ্ধার, দুই নারীর আচরণে সন্দেহ**

Homeআন্তর্জাতিক**গ্রামীণ ব্যাংকের ফটকে ঝুলন্ত ব্যাগ থেকে ৩ ককটেল উদ্ধার, দুই নারীর আচরণে...

বগুড়ার ধুনট উপজেলায় গ্রামীণ ব্যাংকের মথুরাপুর শাখা কার্যালয়ের প্রধান ফটকের সামনে ঝুলন্ত একটি ব্যাগ থেকে তিনটি তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুর ১টার দিকে ঝুলন্ত ব্যাগটি দেখে সন্দেহ হলে খুলে লাল রঙের তিনটি ককটেল পাওয়া যায়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে ককটেলগুলো থানা হেফাজতে নিয়ে নিষ্ক্রিয় করে। পিরহাটী গ্রামের মথুরাপুর–চান্দাইকোনা সড়কের পাশে অবস্থিত ব্যাংকটির অবস্থান। শাখা ব্যবস্থাপক রঞ্জন দত্ত জানান, দুপুর সাড়ে ১২টার দিকে বোরকা পরিহিত দুই অজ্ঞাত নারী গ্রাহকের ছদ্মবেশে ব্যাংকের সামনে ঘোরাঘুরি করছিল। ভেতরে দাপ্তরিক কাজে ব্যস্ত থাকায় বিষয়টি তাৎক্ষণিকভাবে চোখে পড়ে না। কিছুক্ষণ পর ফটকে ঝুলন্ত অচেনা ব্যাগটি দেখে সন্দেহ হলে খুলে ককটেল পাওয়া যায়। সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হয়। ধারণা করা হচ্ছে, ওই দুই নারীই কৌশলে ব্যাগটি রেখে চলে গেছে। তিনি আরও জানান, বিষয়টি নিয়ে ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে ব্যাংকের কার্যক্রম স্বাভাবিক রয়েছে। ধুনট থানার ওসি সাইদুল আলম বলেন, খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে গিয়ে ককটেলগুলো উদ্ধার করে পানিতে ভিজিয়ে নিষ্ক্রিয় করা হয়েছে। দুর্বৃত্তদের শনাক্তে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তবে এখনো প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।