শিরোনাম
কৃষিঋণ মওকুফ সুবিধা পেয়েছেন ১৪ লাখের বেশি কৃষক: অর্থমন্ত্রীযেখানে পুলিশের গাড়ি ভাঙচুর, পুলিশের ওপর হামলা—তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়? খুলশীতে সন্ত্রাসী তাণ্ডবের অভিযোগ, আহত ওসি আবদুর রহিমসহ পুলিশ সদস্যরা– “” ২৭১ জনের বিরুদ্ধে মামলা, প্রশ্ন—আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার পরও কি অপরাধীরা পার পেয়ে যাবে?“সন্ত্রাসের সামনে আপসহীন ওসি আবদুর রহিম—খুলশীতে আইনের শাসনের নতুন বার্তা”চরণদ্বীপে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভাচরনদ্বীপে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভাঢাকা–কক্সবাজার আকাশপথে ভাড়ার নৈরাজ্য বন্ধ করুন | “পর্যটন রাজধানীকে জিম্মি করে বিমানভাড়া বাড়ানোর সুযোগ দেওয়া যায় না” | সরকারের জরুরি হস্তক্ষেপ দাবি কক্সবাজার ক্লাব লিমিটেডেরদূরের দেশ, কাছের মানুষ—মুনা উইলসনের সঙ্গে শারজাহ বিমানবন্দরে দুই ঘণ্টার মায়াবী সাক্ষাৎ দূরের দেশ, কাছের মানুষ-দেশে সংকটের মাঝে মিয়ানমারে পাচার হচ্ছে সারবন্যায় জলবিদ্যুৎ প্রকল্প ক্ষতিগ্রস্ত, বাংলাদেশে নেপালের বিদ্যুৎ রপ্তানি বন্ধরেলওয়ের তিন শীর্ষ পদে বড় রদবদল

― Advertisement ―

চট্টগ্রামে ছাত্রসেনা দক্ষিণ জেলার আয়োজনে “জুলাই স্মৃতিচারণ ও ডিটিসি-২৫” সম্পন্ন

Homeচট্টগ্রামচট্টগ্রামে ছাত্রসেনা দক্ষিণ জেলার আয়োজনে "জুলাই স্মৃতিচারণ ও ডিটিসি-২৫" সম্পন্ন

চট্টগ্রাম নগরীর লালদিঘীস্থ জেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম দক্ষিণ জেলার উদ্যোগে “জুলাই স্মৃতিচারণ ও ডিস্ট্রিক ট্রেনিং ক্যাম্প (ডিটিসি)-২৫” অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ আগস্ট) সকাল ৯টা থেকে শুরু হওয়া এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সভাপতি মুহাম্মদ ওসমান। সাধারণ সম্পাদক আরিফ হোসাইন সবুজ ও আহ্বায়ক মুহাম্মদ রাজিব হোসেন রিফাত যৌথভাবে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি সচিব মুহাম্মদ জসিম উদ্দিন। উদ্বোধক ছিলেন কেন্দ্রীয় শ্রম ও কৃষি বিষয়ক সচিব এম মহিউল আলম চৌধুরী। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন যুবসেনার সভাপতি অধ্যক্ষ আখতার হোসেন চৌধুরী ও ইসলামী ফ্রন্টের সহ-প্রকাশনা সচিব মাওলানা নুরুল্লাহ্ রায়হান খাঁন কাদেরী। প্রধান বক্তা ছিলেন ছাত্রসেনার কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আনোয়ার হোসাইন এবং বিশেষ বক্তা ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি আজাদ হোসাইন।

প্রশিক্ষণের শুরুতে কোরআন তেলাওয়াত, নাতে রাসূল (দ.), জাতীয় সংগীত, দলীয় সংগীত পরিবেশিত হয়। এছাড়া জুলাই স্মৃতিচারণভিত্তিক ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। স্বাগত বক্তব্য রাখেন প্রোগ্রামের আহ্বায়ক ছাত্রনেতা রাজিব হোসেন রিফাত।

প্রশিক্ষক যুবনেতা আখতার হোসেন চৌধুরী বলেন, “নৈতিক, বুদ্ধিভিত্তিক ও বিজ্ঞান নির্ভর শিক্ষা জাতির উন্নতির পথ সুগম করে এবং আনুগত্যশীল কর্মীই পারে একটি দলকে সুসংগঠিতভাবে পরিচালিত করতে।”
মাওলানা নুরুল্লাহ রায়হান খাঁন কাদেরী বলেন, “প্রশিক্ষণের মাধ্যমে সাংগঠনিক জ্ঞান অর্জন করে ছাত্রজীবন থেকে সুশৃঙ্খল জীবন গঠনের কোনো বিকল্প নেই। দলীয় কর্মসূচি বাস্তবায়নে সকলের ঐক্যবদ্ধ থাকা অপরিহার্য।”

প্রধান অতিথি মুহাম্মদ জসিম উদ্দিন তার বক্তব্যে বলেন, “জুলাই আন্দোলনে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের নির্দেশে ছাত্রসেনা সরাসরি অংশ নিয়েছিল। অনেকে আহত হয়েছেন এবং কারাবরণও করেছেন।”

এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক আলহাজ্ব আলী হোসাইন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মুহাম্মদ এমরান হোসাইন, ইসলাম ফ্রন্ট নগর দক্ষিণের সাধারণ সম্পাদক মুহাম্মদ আলমগীর ইসলাম বঈদী, প্রবাসী সাংবাদিক মফিজুল ইসলাম চৌধুরী বাবলু, যুবসেনা দক্ষিণ জেলার সহ-সভাপতি মুহাম্মদ আরিফুল হক রানা, ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম দক্ষিণের নির্বাহী সদস্য শাহজাদা নিজামুল করিম সুজন, কাতার আল আমিন পরিষদের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ মিজানুর রহমান, আঞ্জুমানে খোদ্দামুল মোসলেমীন আবুধাবি মোসাফ্ফা শাখার সদস্য মুহাম্মদ ফরহাদুল হক প্রমুখ।