শিরোনাম
ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ টেস্টার মোবারক গ্রেপ্তারযাত্রাবাড়ীতে ২১৫ গ্রাম গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তারশেখ হাসিনার পতন, দেশত্যাগ, এবং ভবিষ্যতের রাজনীতিঃএক বছর আগে যে আলো দেখেছিলাম হাসিব আজিজ—চট্টগ্রামের কমিশনার থেকে অতিরিক্ত আইজিপি, এপিবিএন প্রধানসমাজের নৈতিক পরিবর্তনে সীরত মাহফিলের ভূমিকা গুরুত্বপূর্ণএপিবিএনকে আরও বিস্তৃত ক্ষমতা দিতে নতুন আইন হচ্ছেবিমানবন্দর এলাকায় ছিনতাইয়ের সময় একজন গ্রেপ্তারআধুনিক চিকিৎসাসেবায় নতুন আস্থার ঠিকানা চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালতখন এস আলমের নাম নেওয়াই ছিল অপরাধ—আজ ফেসবুকের স্মৃতিতে ফিরে এলো আমার সেই সাহসী লেখা এস আলম গ্রুপকে বাঁচানোর সেই আর্তনাদ, চট্টগ্রামের শিল্প-অর্থনীতি ও আমার বিবেকের দায়-মরুর বুকে ভ্রমণের গল্প, শব্দে শব্দে জীবনের মুগ্ধতা

― Advertisement ―

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ টেস্টার মোবারক গ্রেপ্তার

চট্টগ্রামের ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ মো. মোবারক হোসেন ওরফে টেস্টার মোবারক (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে...

**চট্টগ্রামে রাস্তায় মিলল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ**

Homeচট্টগ্রাম বন্দর**চট্টগ্রামে রাস্তায় মিলল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ**

চট্টগ্রাম: নগরের বন্দর থানার বে-টার্মিনাল এলাকায় শামিম মাসুদ খান (২৬) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। রোববার (১৯ অক্টোবর) দুপুরে লাশটি পুলিশ উদ্ধার করে। শামিম মাসুদ খান ছিলেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)-এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের শিক্ষার্থী। প্রাথমিক তথ্য অনুযায়ী, স্থানীয়রা তাকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। হালিশহর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শামিমের লাশ উদ্ধার করে। তার শরীরে আঘাতের চিহ্ন দেখা গেছে। গুরুতর অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিক অনুসন্ধানের পর ঘটনার তদন্তভার বন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বন্দর জোনের সহকারী কমিশনার (এসি) মাহমুদুল হাসান বাংলানিউজকে জানান, শামিম মাসুদ খানের লাশ ময়নাতদন্তের জন্য চমেকের মর্গে পাঠানো হয়েছে এবং মৃত্যুর সঠিক কারণ উদঘাটনের জন্য তদন্ত চলছে।