শিরোনাম
ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ টেস্টার মোবারক গ্রেপ্তারযাত্রাবাড়ীতে ২১৫ গ্রাম গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তারশেখ হাসিনার পতন, দেশত্যাগ, এবং ভবিষ্যতের রাজনীতিঃএক বছর আগে যে আলো দেখেছিলাম হাসিব আজিজ—চট্টগ্রামের কমিশনার থেকে অতিরিক্ত আইজিপি, এপিবিএন প্রধানসমাজের নৈতিক পরিবর্তনে সীরত মাহফিলের ভূমিকা গুরুত্বপূর্ণএপিবিএনকে আরও বিস্তৃত ক্ষমতা দিতে নতুন আইন হচ্ছেবিমানবন্দর এলাকায় ছিনতাইয়ের সময় একজন গ্রেপ্তারআধুনিক চিকিৎসাসেবায় নতুন আস্থার ঠিকানা চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালতখন এস আলমের নাম নেওয়াই ছিল অপরাধ—আজ ফেসবুকের স্মৃতিতে ফিরে এলো আমার সেই সাহসী লেখা এস আলম গ্রুপকে বাঁচানোর সেই আর্তনাদ, চট্টগ্রামের শিল্প-অর্থনীতি ও আমার বিবেকের দায়-মরুর বুকে ভ্রমণের গল্প, শব্দে শব্দে জীবনের মুগ্ধতা

― Advertisement ―

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ টেস্টার মোবারক গ্রেপ্তার

চট্টগ্রামের ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ মো. মোবারক হোসেন ওরফে টেস্টার মোবারক (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে...

চট্টগ্রাম নাগরিক ফোরামের দশম বর্ষপূর্তি উপলক্ষে ২০১ সদস্যের উদযাপন কমিটি গঠন : জলাবদ্ধতা নিরসন ও সৈকত দখলমুক্ত করায় মেয়রকে অভিনন্দন”

HomeUncategorizedচট্টগ্রাম নাগরিক ফোরামের দশম বর্ষপূর্তি উপলক্ষে ২০১ সদস্যের উদযাপন কমিটি গঠন :...

চট্টগ্রাম নগর উন্নয়ন ও নাগরিক অধিকার প্রতিষ্ঠায় দীর্ঘ এক দশকের পথচলার গৌরবময় উপলক্ষ্য—চট্টগ্রাম নাগরিক ফোরামের দশম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয় ১২ জুন বুধবার, বাদ মাগরিব, চেরাগি পাহাড়স্থ বঙ্গবন্ধু ভবনের বৈঠকখানা হলে। সভায় সভাপতিত্ব করেন ফোরামের মহাসচিব বিশিষ্ট নাগরিক সমাজ প্রতিনিধি মো. কামাল উদ্দিন। অনুষ্ঠানে ভিডিও কলের মাধ্যমে যুক্ত হয়ে বক্তব্য রাখেন ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেন। তিনি বলেন, “চট্টগ্রাম নাগরিক ফোরাম জনগণের ভরসার একটি মঞ্চে পরিণত হয়েছে। আমরা এই দশ বছরে চট্টগ্রামের স্বার্থে বহু আন্দোলন ও সংগ্রাম করেছি, যার অনেকগুলো ইতিবাচক ফলাফল পেয়েছে। এই সফলতার কথা স্মরণ করতেই আমরা দশম বর্ষপূর্তি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করতে চাই। আমাদের আন্দোলন ও প্রতিবাদ চট্টগ্রামের সার্বিক উন্নয়নের জন্য ভবিষ্যতেও চলমান থাকবে।”
সভায় ফোরামের দীর্ঘদিনের আন্দোলন, দাবি ও অর্জনের কথা তুলে ধরে বক্তব্য রাখেন বিশিষ্ট আইনজীবী এডভোকেট আবুল হাসেম,  সাংবাদিক স. ম. জিয়াউর রহমান, মোহাম্মদ মনসুর আলম, মোহাম্মদ জসিম উদ্দিন, মোহাম্মদ শহিদুল হক, মোহাম্মদ রায়হান, ইঞ্জিনিয়ার ইমরান, গোলাম রসুল মান্না, ফাতেমা আকতার, মোহাম্মদ নূর, ডলি, আফরোজা বেগম জুলি, মোহাম্মদ শহিদুল্লাহ, বিপ্লব বিজয়, সবুজ আচার্য্য, মোস্তাক আহমদ পেয়ারু, কাইছার, তানিয়া আকতার, মীম, আয়জ সানি, এম. নুরুল হুদা চৌধুরী, কাজী সহিদুল ইসলাম চৌধুরী, মোহাম্মদ আশিফ ইকবাল, তানহা আকতার, মোহাম্মদ কাইসারসহ অন্যান্য নেতৃস্থানীয় সদস্যরা।
সভায় চট্টগ্রাম নাগরিক ফোরামের দশম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে একটি বিশাল কর্মপরিকল্পনা হাতে নেওয়ার সিদ্ধান্ত হয় এবং সে অনুযায়ী শাহরিয়ার খালেদকে আহ্বায়ক ও সাংবাদিক স. ম. জিয়াউর রহমানকে প্রধান সমন্বয়কারী করে ২০১ সদস্য বিশিষ্ট উদযাপন কমিটি গঠন করা হয়। এ কমিটি বিভিন্ন সাংস্কৃতিক ও নাগরিক সচেতনতামূলক আয়োজনের মাধ্যমে বর্ষপূর্তি উদযাপন বাস্তবায়ন করবে। সভায় বিশেষভাবে আলোচিত হয় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডা. শাহাদাত হোসেনের উদ্যোগে নগরীর জলাবদ্ধতা নিরসনে গৃহীত কার্যকর পদক্ষেপ ও পতেঙ্গা সমুদ্রসৈকতকে অবৈধ দখলমুক্ত করে জনসাধারণের জন্য উন্মুক্ত করার ঐতিহাসিক অভিযান। এসব কার্যক্রমের জন্য মেয়রকে চট্টগ্রামবাসীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জ্ঞাপন করে চট্টগ্রাম নাগরিক ফোরাম। সভাপতির বক্তব্যে মো. কামাল উদ্দিন বলেন, “চট্টগ্রাম নাগরিক ফোরাম কোনো রাজনৈতিক দলের অনুসারী নয়। আমরা নাগরিক স্বার্থে সোচ্চার এবং ন্যায়ের পক্ষে আন্দোলন করি। ভবিষ্যতেও চট্টগ্রামের উন্নয়ন, দুর্নীতি প্রতিরোধ এবং জনসম্পদের সুরক্ষায় আমাদের আন্দোলন চলবে।” সভা শেষে সকলে মিলে ফোরামের আগামী কার্যক্রম এবং বর্ষপূর্তিকে কেন্দ্র করে সম্ভাব্য আয়োজন নিয়ে মতবিনিময় করেন।