শিরোনাম
“সন্ত্রাসের সামনে আপসহীন ওসি আবদুর রহিম—খুলশীতে আইনের শাসনের নতুন বার্তা”চরণদ্বীপে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভাচরনদ্বীপে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভাঢাকা–কক্সবাজার আকাশপথে ভাড়ার নৈরাজ্য বন্ধ করুন | “পর্যটন রাজধানীকে জিম্মি করে বিমানভাড়া বাড়ানোর সুযোগ দেওয়া যায় না” | সরকারের জরুরি হস্তক্ষেপ দাবি কক্সবাজার ক্লাব লিমিটেডেরদূরের দেশ, কাছের মানুষ—মুনা উইলসনের সঙ্গে শারজাহ বিমানবন্দরে দুই ঘণ্টার মায়াবী সাক্ষাৎ দূরের দেশ, কাছের মানুষ-দেশে সংকটের মাঝে মিয়ানমারে পাচার হচ্ছে সারবন্যায় জলবিদ্যুৎ প্রকল্প ক্ষতিগ্রস্ত, বাংলাদেশে নেপালের বিদ্যুৎ রপ্তানি বন্ধরেলওয়ের তিন শীর্ষ পদে বড় রদবদলইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে আইডিবির সঙ্গে বিলিয়ন ডলারের চুক্তি সইফটিকছড়িতে ৫ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধুর রহস্যজনক মৃত্যুঃ স্বামী সহ ২ জনের বিরুদ্ধে হত্যা মামলা

― Advertisement ―

“সন্ত্রাসের সামনে আপসহীন ওসি আবদুর রহিম—খুলশীতে আইনের শাসনের নতুন বার্তা”

চট্টগ্রাম নগরীর খুলশী—আবাসিক এলাকা, গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যবসাপ্রতিষ্ঠান ও নানা শ্রেণি-পেশার মানুষের বসবাসের কারণে আইনশৃঙ্খলার দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এলাকা। এই এলাকায় মাদক, সন্ত্রাস,...

চলে গেলেন বিশ্বকাপ জয়ী উইন্ডিজ অলরাউন্ডার

Homeখেলাধুলাচলে গেলেন বিশ্বকাপ জয়ী উইন্ডিজ অলরাউন্ডার

ওয়েস্ট ইন্ডিজের প্রথম বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখা বার্নার্ড জুলিয়েন আর নেই। ৭৫ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন সাবেক এই অলরাউন্ডার। ১৯৭৩ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত ক্যারিবিয়ানদের হয়ে ২৪ টেস্ট ও ১২ ওয়ানডে খেলা জুলিয়েন শনিবার শেষ নিঃশ্বাস ত‍্যাগ করেন। ৫০ বছর আগে, ১৯৭৫ সালে অনুষ্ঠিত হয় ক্রিকেট ইতিহাসের প্রথম বিশ্বকাপ। ওই বৈশ্বিক আসরে ওয়েস্ট ইন্ডিজ দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন জুলিয়েন। ব্যাট ও বল হাতে দলের শিরোপা জয়ে রেখেছিলেন বড় ভূমিকা। গ্রুপ পর্বে শ্রীলঙ্কার বিপক্ষে লড়াইয়ে পেস বোলিংয়ে স্রেফ ২০ রান দিয়ে ৪ উইকেট নিয়েছিলেন জুলিয়েন। পরে সেমি-ফাইনালে নিউ জিল্যান্ডের বিপক্ষেও ৪ শিকার ধরেছিলেন তিনি, খরচ করেছিলেন ২৭ রান। অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৭ রানে জেতা ফাইনালে উইকেট পাননি জুলিয়েন। তবে দলের ২৯১ রানের পুঁজি গড়ার পথে ব্যাট হাতে খেলেছিলেন ১ চারে ৩৭ বলে অপরাজিত ২৬ রানের ইনিংস। ওয়েস্ট ইন্ডিজের ১৯৭৫ ও ১৯৭৯ বিশ্বকাপ জয়ী অধিনায়ক ক্লাইভ লয়েড ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো গার্ডিয়ানের সঙ্গে আলাপকালে জুলিয়েনের উচ্ছ্বসিত প্রশংসা করেন। “সে সবসময় শতভাগের বেশি দিয়ে খেলেছে। কখনও কর্তব্য এড়িয়ে যায়নি এবং ব্যাট ও বল হাতে আমি তার ওপর ভরসা করতে পারতাম। প্রতি ম্যাচেই সে তার সেরাটা উজাড় করে দিত। কি দুর্দান্ত এক ক্রিকেটার।” জুলিয়েনের ক্যারিয়ারের আরেকটি বড় অর্জন ছিল ক্রিকেট তীর্থ লর্ডসে টেস্ট সেঞ্চুরি করা। ১৯৭৩ সালে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ জেতানো ১২১ রানের ইনিংস খেলেছিলেন তিনি। পরের বছর একই প্রতিপক্ষের বিপক্ষে ব্রিজটাউনে ইনিংসে পাঁচ উইকেট নিয়েছিলেন বাঁহাতি এই পেসার। টেস্ট ওই একবারই পেয়েছিলেন পাঁচ উইকেটের স্বাদ। টেস্টে আরেকটি সেঞ্চুরি আছে জুলিয়েনের। ১৯৭৫ সালে করাচিতে ১০১ রান করেছিলেন তিনি। দুই সেঞ্চুরি ও তিন ফিফতিতে টেস্টে ৮৬৬ রান করা জুলিয়েনের নামের পাশে উইকেট ৫০টি। ১৯৫ প্রথম শ্রেণির ম্যাচে ৫ হাজার ৭৯০ রান করেন জুলিয়েন, সেঞ্চুরি তিনটি, ফিফটি ২৭টি। এই সংস্করণে তার শিকার ৪৮৩ উইকেট, ১৫বার পান ইনিংসে পাঁচ উইকেটের স্বাদ, ম্যাচে দশ উইকেট একবার। লিস্ট ‘এ’ ম্যাচ খেলেন ১১৫টি, এক সেঞ্চুরি ও ৩ ফিফটিতে রান করেন ১ হাজার ৪৫০। উইকেট নেন ১৫৩টি। ম্যাচে ৪ উইকেট ছয়বার, ৫ উইকেট দুইবার পান তিনি। ১৯৭০ সালে থেকে ১৯৭৭ সাল পর্যন্ত কেন্টের হয়ে খেলা জুলিয়েনের ক্রিকেট ক্যারিয়ার থেমে যায় ১৯৮২-৮৩ মৌসুমে। ওয়েস্ট ইন্ডিজের বিদ্রোহী দলের হয়ে ওই মৌসুমে নিষিদ্ধ দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েছিলেন তিনি।