শিরোনাম
ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ টেস্টার মোবারক গ্রেপ্তারযাত্রাবাড়ীতে ২১৫ গ্রাম গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তারশেখ হাসিনার পতন, দেশত্যাগ, এবং ভবিষ্যতের রাজনীতিঃএক বছর আগে যে আলো দেখেছিলাম হাসিব আজিজ—চট্টগ্রামের কমিশনার থেকে অতিরিক্ত আইজিপি, এপিবিএন প্রধানসমাজের নৈতিক পরিবর্তনে সীরত মাহফিলের ভূমিকা গুরুত্বপূর্ণএপিবিএনকে আরও বিস্তৃত ক্ষমতা দিতে নতুন আইন হচ্ছেবিমানবন্দর এলাকায় ছিনতাইয়ের সময় একজন গ্রেপ্তারআধুনিক চিকিৎসাসেবায় নতুন আস্থার ঠিকানা চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালতখন এস আলমের নাম নেওয়াই ছিল অপরাধ—আজ ফেসবুকের স্মৃতিতে ফিরে এলো আমার সেই সাহসী লেখা এস আলম গ্রুপকে বাঁচানোর সেই আর্তনাদ, চট্টগ্রামের শিল্প-অর্থনীতি ও আমার বিবেকের দায়-মরুর বুকে ভ্রমণের গল্প, শব্দে শব্দে জীবনের মুগ্ধতা

― Advertisement ―

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ টেস্টার মোবারক গ্রেপ্তার

চট্টগ্রামের ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ মো. মোবারক হোসেন ওরফে টেস্টার মোবারক (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে...

চান্দগাঁওয়ে ‘বড় ভাইকে মেরে’ লাশ নিয়ে পালাতে গিয়ে ছোট ভাই স্ত্রীসহ গ্রেপ্তার

Homeচট্টগ্রামচান্দগাঁওয়ে ‘বড় ভাইকে মেরে’ লাশ নিয়ে পালাতে গিয়ে ছোট ভাই স্ত্রীসহ গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানা এলাকায় মো. সাহেদ (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশ নিয়ে পালানোর সময় তার ছোট ভাই মো. জাহেদ ও তার স্ত্রী তাসমিন বিনতে আসলাম ওহিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত মো. সাহেদ রাউজান থানাধীন নোয়াপাড়া এলাকার মৃত জালাল আহম্মদের ছেলে। গ্রেপ্তারকৃতরা হলো-মো. জাহেদ (২৭) ও তার স্ত্রী তাসমিন বিনতে আসলাম ওহি (২৬)।

বুধবার (২১ মে) দিবাগত রাতে চান্দগাঁও আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন। তিনি সময়ের আলো কে বলেন, ‘নিহত সাহেদ ও তার ছোট ভাই মো. জাহেদ পরিবারের সাথে দুবাই থাকতো। চান্দগাঁও আবাসিক এলাকায় তাদের দুইটি ফ্ল্যাট আছে। একটি ভাড়া দিয়েছেন। আরেকটিতে গত দুই বছর ধরে তারা দুই ভাই তাদের স্ত্রীসহ থাকতেন। গত বছর বড় ভাই সাহেদের বিবাহবিচ্ছেদ হয়।’

তিনি আরও বলেন, ‘আমরা আশপাশের লোকজনের মাধ্যমে জানতে পেরেছি ছোট ভাই প্রায়ই মাদকসেবন করে বাসায় চিৎকার চেঁচামেচি করতো। গতকাল তারা দুই ভাইয়ের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে জাহেদ তার বড় ভাই সাহেদকে বুকে ছুরিকাঘাত করে। একপর্যায়ে বড় ভাই মারা গেলে তার লাশ নিয়ে পালানোর চেষ্টা করে। আমরা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে আমরা গিয়ে লাশ উদ্ধার করি এবং ছোট ভাই জাহেদ ও তার স্ত্রীকে গ্রেপ্তার করি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’