শিরোনাম
“৮৪০ ঘণ্টার আলোকযাত্রা : সোনারগাঁও থানার ওসি গোলাম সরোয়ার, কিছু স্মৃতি, কিছু মানুষ এবং এক অনন্য বিকেলের গল্প-আজ ১৩ জুন কক্সবাজার সফরে মাননীয় প্রধানমন্ত্রী: উন্নয়ন, সম্ভাবনা ও মানবিক রাষ্ট্রচিন্তার নতুন দিগন্ত কক্সবাজার ক্লাব লিমিটেডের উষ্ণ স্বাগত ও শুভেচ্ছা বার্তা-মে মাসে ৬১৩ সড়ক দুর্ঘটনায় নিহত ৬২২, আহত ১,৬৫২ : যাত্রী কল্যাণ সমিতিনেপালের রাষ্ট্রপতিসহ বিশিষ্টজনদের আম উপহার দিল বাংলাদেশরাউজানে আন্তঃ এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধনঘুমন্ত জাতিকে জাগ্রত করার স্বপ্নে এক প্রবাসীর রাজনৈতিক অভিযাত্রা | বাংলাদেশ জাগ্রত পার্টির চেয়ারম্যান প্রকৌশলী ইকরামুল হক খানের মুখোমুখি-দেশের বাজারে কত দামে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছেডিফেন্ডারের জায়গায় মিডফিল্ডার নিয়ে বড় চমক আনচেলত্তিরসিংগাইরে ডাকাতির অভিযোগে গণপিটুনিতে যুবকের মৃত্যুসীমান্তের ১১ জেলায় বিজিবির সঙ্গে দায়িত্বে আনসার-ভিডিপি সদস্যরা

― Advertisement ―

“৮৪০ ঘণ্টার আলোকযাত্রা : সোনারগাঁও থানার ওসি গোলাম সরোয়ার, কিছু স্মৃতি, কিছু মানুষ এবং এক অনন্য বিকেলের গল্প-

-মো. কামাল উদ্দিনঃ জীবনের দীর্ঘ পথচলায় কিছু মানুষের সঙ্গে পরিচয় হয় দায়িত্বের সূত্রে, কিছু মানুষের সঙ্গে পরিচয় হয় পেশার কারণে, আর কিছু মানুষের সঙ্গে পরিচয়...

**জাতীয় দলের দুই তারকা ক্রিকেটার চট্টগ্রাম রয়্যালস দলে**

Homeচট্টগ্রাম**জাতীয় দলের দুই তারকা ক্রিকেটার চট্টগ্রাম রয়্যালস দলে**

বিপিএল আসন্ন, তাই অংশগ্রহণকারী পাঁচ দল ইতোমধ্যেই নিজেদের প্রস্তুতি শুরু করেছে। এবারের আসরে অনেক দলের মালিকানা পরিবর্তিত হয়েছে। গতবার চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির মালিকানা ছিল এস কিউ স্পোর্টস এন্টারপ্রাইজ লিমিটেডের হাতে। তবে ক্রিকেটারদের পারিশ্রমিক না দেওয়া ও বিসিবিকে বকেয়া পরিশোধ না করার কারণে তারা আগামী পাঁচ বছরের জন্য মালিকানা হারিয়েছে। এর পরিবর্তে পাঁচ বছরের জন্য চট্টগ্রামের মালিকানায় এসেছে ট্রায়াঙ্গেল সার্ভিসেস লিমিটেড। মালিকানা পাওয়ার সঙ্গে সঙ্গে দল গঠনের কাজে নেমেছে চট্টগ্রাম। গণমাধ্যমের খবরে জানা গেছে, ইতিমধ্যেই তারা জাতীয় দলের দুই ক্রিকেটার দলে ভেড়িয়েছে। বিপিএলের সর্বশেষ আসরে রংপুর রাইডার্সের জার্সিতে খেলা শেখ মাহেদী চট্টগ্রামে যোগ দিয়েছেন। টি-টোয়েন্টি ফরম্যাটে বল হাতে তিনি খুবই কার্যকরী, বিশেষ করে পাওয়ার প্লেতে বল করার তার দক্ষতা চোখে পড়ার মতো। মাহেদী বিগত তিন আসরে রংপুরের হয়ে খেললেও তার বিপিএল ক্যারিয়ার পাঁচটি দলের সঙ্গে যুক্ত। ৮৮ ম্যাচে তিনি ৭৩ উইকেট অর্জন করেছেন। ব্যাট হাতে ৯১৫ রান সংগ্রহের পাশাপাশি কার্যকরী ইনিংস খেলারও ক্ষমতা তার আছে। মাহেদীর সঙ্গে চট্টগ্রাম রয়্যালস দলে আনা হয়েছে স্পিনার তানভীর ইসলামকেও। যদিও তার জাতীয় দলের ক্যারিয়ার ছোট, ঘরোয়া ক্রিকেটে তিনি অন্যতম সফল ক্রিকেটার। এছাড়া একাধিক বিদেশি ক্রিকেটারের সঙ্গে চট্টগ্রামের আলোচনা শেষ পর্যায়ে রয়েছে। উল্লেখ্য, বিপিএল গভর্নিং কাউন্সিলের সভার পর পাঁচ ফ্র্যাঞ্চাইজির মালিকানা চূড়ান্ত করেছে বিসিবি। রংপুর রাইডার্সের মালিকানা পেয়েছে বসুন্ধরা গ্রুপের টগি স্পোর্টস, চট্টগ্রাম পেয়েছে ট্রায়াঙ্গেল সার্ভিসেস, রাজশাহীর মালিকানা এসেছে নাবিল গ্রুপের হাতে, সিলেটের মালিকানা পেয়েছে ক্রিকেট উইথ সামি এবং ঢাকার মালিকানা চ্যাম্পিয়ন স্পোর্টস (রিমার্ক-হারল্যান)-এর হাতে।