শিরোনাম
কৃষিঋণ মওকুফ সুবিধা পেয়েছেন ১৪ লাখের বেশি কৃষক: অর্থমন্ত্রীযেখানে পুলিশের গাড়ি ভাঙচুর, পুলিশের ওপর হামলা—তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়? খুলশীতে সন্ত্রাসী তাণ্ডবের অভিযোগ, আহত ওসি আবদুর রহিমসহ পুলিশ সদস্যরা– “” ২৭১ জনের বিরুদ্ধে মামলা, প্রশ্ন—আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার পরও কি অপরাধীরা পার পেয়ে যাবে?“সন্ত্রাসের সামনে আপসহীন ওসি আবদুর রহিম—খুলশীতে আইনের শাসনের নতুন বার্তা”চরণদ্বীপে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভাচরনদ্বীপে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভাঢাকা–কক্সবাজার আকাশপথে ভাড়ার নৈরাজ্য বন্ধ করুন | “পর্যটন রাজধানীকে জিম্মি করে বিমানভাড়া বাড়ানোর সুযোগ দেওয়া যায় না” | সরকারের জরুরি হস্তক্ষেপ দাবি কক্সবাজার ক্লাব লিমিটেডেরদূরের দেশ, কাছের মানুষ—মুনা উইলসনের সঙ্গে শারজাহ বিমানবন্দরে দুই ঘণ্টার মায়াবী সাক্ষাৎ দূরের দেশ, কাছের মানুষ-দেশে সংকটের মাঝে মিয়ানমারে পাচার হচ্ছে সারবন্যায় জলবিদ্যুৎ প্রকল্প ক্ষতিগ্রস্ত, বাংলাদেশে নেপালের বিদ্যুৎ রপ্তানি বন্ধরেলওয়ের তিন শীর্ষ পদে বড় রদবদল

― Advertisement ―

টানা বৃষ্টিতে হাঁটুপানি, জলাবদ্ধতায় দুর্ভোগে চট্টগ্রামের চকবাজারবাসী

Homeচট্টগ্রাম সিটি করপোরেশনটানা বৃষ্টিতে হাঁটুপানি, জলাবদ্ধতায় দুর্ভোগে চট্টগ্রামের চকবাজারবাসী

আব্দুল ওয়াহেদ চৌধুরী

চট্টগ্রাম নগরীর চকবাজার এলাকায় টানা বৃষ্টির ফলে আবারও দেখা দিয়েছে চরম জলাবদ্ধতা। সোমবার সকাল থেকে শুরু হওয়া ভারী বর্ষণে হাঁটুসমান পানিতে তলিয়ে গেছে পুরো এলাকা। অথচ সিটি কর্পোরেশন কিছুদিন আগেই উন্নত ড্রেনেজ ব্যবস্থার কাজ শেষ করেছে।
স্থানীয়দের অভিযোগ, ড্রেনেজ ব্যবস্থা থাকলেও এলাকাবাসীর অসচেতনতার কারণে ড্রেনগুলো কার্যকরভাবে কাজ করতে পারছে না। ময়লা-আবর্জনা, প্লাস্টিক ও বাসাবাড়ির বর্জ্য ড্রেনে ফেলার ফলে সেগুলো বন্ধ হয়ে গেছে এবং পানি নিষ্কাশন ব্যাহত হচ্ছে।

স্থানীয় এক দোকানদার জাহিদুল ইসলাম বলেন, “ড্রেন তো কর্পোরেশন করেছে, কিন্তু মানুষ নিজেরাই সেখানে ময়লা ফেলে। এখন তো দেখি পলিথিন, খালি বোতল, এমনকি রান্নার বর্জ্যও ড্রেনের ভেতরে। ফলে পানি বের হতে পারে না।”

একই অভিযোগ স্থানীয় বাসিন্দা সাবিনা আক্তারের, “নগরবাসী যদি নিজেরাই সচেতন না হয়, তাহলে সিটি কর্পোরেশন একা কিছু করতে পারবে না।”

তবে ইতিবাচক দিকও রয়েছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন সূত্র জানায়, এবার ড্রেনের গঠন পদ্ধতি আগের চেয়ে উন্নত করা হয়েছে এবং কিছু এলাকায় ড্রোনের মাধ্যমে নিয়মিত পর্যবেক্ষণ চালানো হচ্ছে। তবে সচেতনতা না বাড়ালে এই সব উদ্যোগও যথাযথ ফল দেবে না বলেই মন্তব্য সংশ্লিষ্টদের।

নগর পরিকল্পনাবিদরা বলছেন, “শুধু অবকাঠামো উন্নয়ন নয়, নাগরিক সচেতনতা ও নিয়মিত পরিচর্যার মাধ্যমেই জলাবদ্ধতার প্রকৃত সমাধান সম্ভব।”