শিরোনাম
তিম ও দরিদ্র শিক্ষার্থীদের সৌজন্যে চট্টগ্রামে অনুষ্ঠিত হলো ফল উৎসব ২০২৬স্বাধীনতার নেতৃত্বদানকারী রাজনৈতিক দল নিষিদ্ধ: ইতিহাস, রাষ্ট্রক্ষমতা ও বাংলাদেশের নতুন বাস্তবতাতোফায়েল আহমেদ ও রক্ষীবাহিনী প্রসঙ্গে ইতিহাসের বহুমাত্রিক পাঠ, প্রেক্ষাপট ও বিতর্কের রাজনীতিঃবাঙালি মুসলমানদের ইংরেজি সাংবাদিকতার পথিকৃৎ: শাহ মোহাম্মদ বদিউল আলম ও ব্যারিস্টার আবদুর রসুলের গৌরবগাথা নবজাগরণ, শিক্ষা আন্দোলন ও মুসলিম সাংবাদিকতার এক বিস্মৃত ইতিহাস“নজরুল চর্চাই গড়ে তুলবে মানবিক, অসাম্প্রদায়িক ও আলোকিত প্রজন্ম”ঈদের আনন্দে হৃদয়ের পুনর্মিলন: কক্সবাজার ক্লাব লিমিটেডের সৌহার্দ্যের মহাসম্মিলন-জেলা গোয়েন্দা শাখা ও জোরারগঞ্জ থানা পুলিশ এর যৌথ অভিযানে আন্তঃজেলা দুর্ধর্ষ ডাকাত ২৯ মামলার আসামি মোঃ নুর নবীসহ ৩ ডাকাত গ্রেফতারকুরবানি : আধ্যাত্মিক তাৎপর্য ও তরিকায়ে মাইজভান্ডারীয়াক্লিকবেট সাংবাদিকতার আগ্রাসন ও আস্থার সংকট: গণমাধ্যমের নৈতিক পুনর্জাগরণ এখন সময়ের অনিবার্য দাবিবিপণিবিতানে ক্রেতা কম, ফুটপাতেই বেশি ভিড়

― Advertisement ―

তিম ও দরিদ্র শিক্ষার্থীদের সৌজন্যে চট্টগ্রামে অনুষ্ঠিত হলো ফল উৎসব ২০২৬

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: এতিম ও দরিদ্র শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাতে এবং পুষ্টির চাহিদা পূরণে ব্যতিক্রমী এক ফল উৎসবের আয়োজন করেছে মানবিক সংগঠন হিউম্যানিজম প্রায়োরিটি ফাউন্ডেশন।...

দুই দিনে ৯৪ চাঁদাবাজ গ্রেপ্তার: ডিএমপি কমিশনার

Homeজাতীয়দুই দিনে ৯৪ চাঁদাবাজ গ্রেপ্তার: ডিএমপি কমিশনার

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার জানিয়েছেন, গত দুই দিনে ৫৮ জন তালিকাভুক্ত চাঁদাবাজসহ তাদের মোট ৯৪ সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (০৩ মে) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, পুলিশের প্রধান অগ্রাধিকার এখন চাঁদাবাজদের বিরুদ্ধে জোরালো অভিযান পরিচালনা করা। এসময় রাজধানীতে চাঁদাবাজি, মাদক, অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী ও অনলাইন জুয়ার বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু হয়েছে বলেও জানান তিনি। মো. সরওয়ার বলেন, বর্তমানে কিছু মাঝারি পর্যায়ের অপরাধী বা শীর্ষ সন্ত্রাসীদের নাম ব্যবহার করে অপরাধ সংঘটিত হলেও তারা বেশিরভাগ ক্ষেত্রে নিজেদের মধ্যে দ্বন্দ্বে জড়াচ্ছে। সাধারণ মানুষের ওপর বড় ধরনের হামলার ঘটনা তুলনামূলকভাবে কম। তবে এসব চক্রকে কঠোর নজরদারিতে রেখে একে একে আইনের আওতায় আনা হচ্ছে। তিনি আরও বলেন, অপরাধ নিয়ন্ত্রণে ‘সমন্বিত নিরাপত্তা কৌশল’ গ্রহণ করা হয়েছে। এর আওতায় অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান, আকস্মিক ব্লকরেইড, চেকপোস্ট স্থাপন, গোয়েন্দা নজরদারি এবং সিসিটিভি ব্যবহারের মাধ্যমে অপরাধীদের চলাচল সীমিত করা হচ্ছে। ডিবি, সিটিটিসির সাদা পোশাকধারী সদস্য, সাইবার মনিটরিং টিম এবং আধুনিক প্রযুক্তির সহায়তায় অপরাধীদের গতিবিধি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হচ্ছে বলেও জানান তিনি। পাশাপাশি অনলাইন জুয়া ও প্রতারণা রোধে প্রযুক্তিনির্ভর তদন্ত জোরদার করা হয়েছে। মাদকবিরোধী অভিযানের বিষয়ে তিনি জানান, শনিবার ৮০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। সাম্প্রতিক সময়ে ছোটখাটো বিক্রেতাদের পরিবর্তে বড় মাদকের চালান জব্দে জোর দেওয়া হচ্ছে। সক্রিয় মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের পাশাপাশি তাদের পেছনের মূল হোতাদেরও আইনের আওতায় আনার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।