শিরোনাম
নেশার টাকার জন্য স্ত্রীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধেআজকে স্বর্ণের বাজারদরট্রাফিক সপ্তাহ এলেও সিলেটে কমছে না যানজটআদ্-দ্বীনের অন্যান্য শাখা চালু থাকবে, জানালেন স্বাস্থ্যমন্ত্রীঅপবাদ, বৈষম্য ও প্রত্যাবর্তনের গল্প ওসি জসিম উদ্দিনকে ঘিরে এক পেশাদার পুলিশ কর্মকর্তার সংগ্রাম এবং পুলিশ কমিশনার শওকত আলীর বিচক্ষণ সিদ্ধান্ত-বকেয়া বেতনের দাবিতে মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ, তীব্র যানজটনবম পে-স্কেল: চূড়ান্ত পর্যায়ে প্রস্তুতি, বেতন-ভাতায় বড় পরিবর্তনের আভাসতিন দিন পর শূন্যরেখা থেকে ১২ জনকে ফিরিয়ে নিল বিএসএফসিলেটে হাম ও নিউমোনিয়ায় ৬৯ শিশুসহ ৭০ জনের মৃত্যু, হাসপাতালে চিকিৎসাধীন ২৯৭নাম বদলে কালো টাকা হচ্ছে ‘মূলধনি আয়’

― Advertisement ―

নেশার টাকার জন্য স্ত্রীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

নেশার টাকার জন্য শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মাইদুল ইসলাম বাপ্পির বিরুদ্ধে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়...

**ধানমন্ডি ৩২-এ এক্সক্যাভেটর প্রবেশে উত্তেজনা, পুলিশের বাধায় ছত্রভঙ্গ বিক্ষোভকারীরা**

Homeরাজনীতি**ধানমন্ডি ৩২-এ এক্সক্যাভেটর প্রবেশে উত্তেজনা, পুলিশের বাধায় ছত্রভঙ্গ বিক্ষোভকারীরা**

ধানমন্ডি ৩২ নম্বরে দুইটি এক্সক্যাভেটর প্রবেশের চেষ্টা হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তা প্রতিহত করে দেয়। সোমবার (১৭ নভেম্বর) দুপুরে ঘটনাস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়লে বিক্ষোভকারীরা নিরাপত্তা বাহিনীর দিকে ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। ডিএমপির ধানমন্ডি অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার জিসানুল হক বলেন, “আমরা কাউকে আইন নিজের হাতে তুলে নিতে দেব না।” উল্লেখ্য, এর আগে গত ফেব্রুয়ারিতে ধানমন্ডি ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসভবনের বড় একটি অংশ ভেঙে ফেলা হয়। এদিকে আজ সোমবার (১৭ নভেম্বর) ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার কথা রয়েছে। গত বছরের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান চলাকালে সংঘটিত অপরাধে তারা অভিযুক্ত। মামলার অপর দুই আসামি—সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন। পাঁচটি অভিযোগে অভিযুক্ত এই তিনজনের মধ্যে একমাত্র গ্রেপ্তার সাবেক আইজিপি মামুন ইতোমধ্যে ‘অ্যাপ্রুভার’ হিসেবে সাক্ষ্য ও জবানবন্দি দিয়েছেন। জানা গেছে, পূর্বঘোষিত তারিখ অনুযায়ী রায় ঘোষণার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বেলা ১১টার দিকে বিচারপতি মো. গোলাম মোর্ত্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ রায় ঘোষণা করবে। ট্রাইব্যুনালের অন্য সদস্যরা হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।