শিরোনাম
ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ টেস্টার মোবারক গ্রেপ্তারযাত্রাবাড়ীতে ২১৫ গ্রাম গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তারশেখ হাসিনার পতন, দেশত্যাগ, এবং ভবিষ্যতের রাজনীতিঃএক বছর আগে যে আলো দেখেছিলাম হাসিব আজিজ—চট্টগ্রামের কমিশনার থেকে অতিরিক্ত আইজিপি, এপিবিএন প্রধানসমাজের নৈতিক পরিবর্তনে সীরত মাহফিলের ভূমিকা গুরুত্বপূর্ণএপিবিএনকে আরও বিস্তৃত ক্ষমতা দিতে নতুন আইন হচ্ছেবিমানবন্দর এলাকায় ছিনতাইয়ের সময় একজন গ্রেপ্তারআধুনিক চিকিৎসাসেবায় নতুন আস্থার ঠিকানা চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালতখন এস আলমের নাম নেওয়াই ছিল অপরাধ—আজ ফেসবুকের স্মৃতিতে ফিরে এলো আমার সেই সাহসী লেখা এস আলম গ্রুপকে বাঁচানোর সেই আর্তনাদ, চট্টগ্রামের শিল্প-অর্থনীতি ও আমার বিবেকের দায়-মরুর বুকে ভ্রমণের গল্প, শব্দে শব্দে জীবনের মুগ্ধতা

― Advertisement ―

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ টেস্টার মোবারক গ্রেপ্তার

চট্টগ্রামের ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ মো. মোবারক হোসেন ওরফে টেস্টার মোবারক (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে...

নিরপরাধী ‘ববি’– একজন সফল ব্যবসায়ী, সমাজসেবক ও আস্থার প্রতীক  ষড়যন্ত্রের জালে তাঁকে জড়ানো দুরভিসন্ধিমূলক, কমিশনার মহোদয়ের দৃষ্টি কাম্য–

HomeUncategorizedনিরপরাধী ‘ববি’– একজন সফল ব্যবসায়ী, সমাজসেবক ও আস্থার প্রতীক  ষড়যন্ত্রের জালে তাঁকে...

বরাবর,
মাননীয় পুলিশ কমিশনার মহোদয়,
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (CMP)।
বিষয়: বালু ব্যবসায়ী মোহাম্মদ আলম ববিকে ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা মামলায় জড়ানোর অপচেষ্টা সম্পর্কে অবহিতকরণ ও সরাসরি হস্তক্ষেপের অনুরোধ।
মাননীয় কমিশনার মহোদয়,
চট্টগ্রামের সচেতন নাগরিক হিসেবে এবং একজন দায়িত্বশীল সাংবাদিক হিসেবে গভীর উদ্বেগ ও দুঃখ প্রকাশ করছি যে, সদ্য সংঘটিত চাঞ্চল্যকর বালু ব্যবসায়ী গুলির ঘটনায় প্রকৃত অপরাধীরা গ্রেফতার হওয়া সত্ত্বেও—একটি বিশেষ মহল প্রতিহিংসার বশবর্তী হয়ে, অসৎ উদ্দেশ্য নিয়ে, একজন সফল ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ আলম ববিকে মামলায় ১ নম্বর আসামি করার পায়তারা চালাচ্ছে।
এই ষড়যন্ত্রমূলক তৎপরতা শুধু একজন নিরপরাধ ব্যক্তির ব্যক্তিগত ও পেশাগত জীবনের ওপর আঘাত হানবে না, বরং এতে আপনার নেতৃত্বাধীন চট্টগ্রাম মহানগর পুলিশের নিরপেক্ষতা ও ন্যায়বিচারের ধারাবাহিকতাও প্রশ্নবিদ্ধ হতে পারে।
কে এই মোহাম্মদ আলম ববি?
মোহাম্মদ আলম ববি শুধুমাত্র একজন বালু ব্যবসায়ী নন, তিনি মাওয়া গ্রুপের কর্ণধার, একজন উদার হৃদয়ের দানবীর, এবং সমাজের বহু বেকার যুবকের অভিভাবক। তিনি দীর্ঘদিন কালুরঘাট সেতুর ইজারাদার হিসেবে দায়িত্ব পালন করেছেন নিষ্ঠা ও সততার সঙ্গে।
ববির প্রভাব শুধু ব্যবসায়িক খাতে সীমাবদ্ধ নয়—তিনি বোয়ালখালী থেকে চট্টগ্রাম শহরজুড়ে জনপ্রিয় একজন ব্যক্তি, যিনি সকল শ্রেণি-পেশার মানুষের আস্থা অর্জন করেছেন। পুলিশ প্রশাসনের বিভিন্ন সময়ের কার্যক্রমে সহযোগিতার কারণে তিনি আস্থাভাজন ব্যবসায়ী হিসেবেও পরিচিত। তিনি চট্টগ্রাম প্রেসক্লাবের আজীবন সদস্য, এবং সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ডেও সক্রিয় অংশগ্রহণকারী।
রাজনৈতিকভাবে তিনি অতীতে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং এখনও ব্যক্তিগত বিশ্বাসে সেই আদর্শ ধারণ করলেও—তিনি একজন পেশাদার, নির্লোভ এবং আইন মেনে চলা ব্যবসায়ী হিসেবে পরিচিত। রাজনীতির সঙ্গে ব্যবসার কোনো সংঘাত তিনি কখনও ঘটাননি।
একাধিকবার সন্ত্রাসের শিকার হয়েও আইনকে সমর্থন করেছেন
বিগত সময়ে বাকলিয়াস্হ
মোহাম্মদ আলম ববির ব্যবসায়িক স্থাপনায় একাধিকবার সন্ত্রাসী হামলা হয়েছে। তাঁর বালুর সাইটে আগুন দেওয়া, প্রকাশ্য গুলি বর্ষণ, চাঁদা দাবি এবং অফিসে হামলা—এসব ঘটনা সত্ত্বেও তিনি কখনোই আইন নিজের হাতে তোলেননি। প্রশাসনের ওপর পূর্ণ আস্থা রেখে প্রতিটি অভিযোগ যথাযথ কর্তৃপক্ষের কাছে তুলে ধরেছেন।
একজন পরিপূর্ণ সচেতন নাগরিক হিসেবে তিনি সহিংসতা নয়, শান্তি ও আইনের শাসনের পক্ষে ছিলেন সবসময়। এই কারণে তিনি আজও সমাজে একজন শান্তিপূর্ণ, দায়িত্বশীল ও উদার ব্যক্তিত্ব হিসেবে বিবেচিত।
চান্দগাঁও থানার অভিযানে প্রকৃত অপরাধী গ্রেফতার, তা সত্ত্বেও ষড়যন্ত্র কেন?
চান্দগাঁও থানার ওসি আফতাব উদ্দিনের দক্ষ ও নির্ভীক নেতৃত্বে গুলির ঘটনার প্রকৃত মূল হোতা রুবেলসহ পাঁচজন গ্রেফতার হয়েছে। মামলার প্রেক্ষাপট ও তথ্য-উপাত্তগুলো তদন্তাধীন থাকলেও, এখনই যদি উদ্দেশ্যপ্রণোদিতভাবে মোহাম্মদ আলম ববির নাম ঢুকিয়ে দেওয়া হয়, তাহলে সেটি হবে ন্যায়বিচারের অপমান এবং একজন নিরপরাধ ব্যক্তির সামাজিক মৃত্যুর সামিল।
বলার অপেক্ষা রাখে না—যদি তদন্তে সত্যিই প্রমাণিত হয় যে ববি এই ঘটনার সঙ্গে জড়িত, তবে আইনের যথাযথ ব্যবস্থাই হোক। কিন্তু কোনো ব্যক্তি, গোষ্ঠী বা রাজনৈতিক চক্রের মদদে তাকে মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়া হলে, সেটি হবে আইনের অপব্যবহার ও হয়রানির এক স্পষ্ট দৃষ্টান্ত
সাংবাদিক হিসেবে আমার অবস্থান ও প্রত্যাশা
আমি একজন অনুসন্ধানী সাংবাদিক হিসেবে অতীতেও বহু স্পর্শকাতর অপরাধ ও ষড়যন্ত্রের ঘটনা আপনার দপ্তরে তুলে ধরেছি। এই ঘটনায়ও আমি নিরপেক্ষ অনুসন্ধান চালিয়ে যাচ্ছি, এবং সময়মতো একটি প্রামাণ্য প্রতিবেদন প্রকাশ করবো—যাতে প্রকৃত অপরাধী চিহ্নিত হয়, নিরীহ কেউ হয়রানির শিকার না হয়।
আপনার প্রতি আমার বিনীত অনুরোধ
আপনার নেতৃত্বাধীন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সর্বদা পেশাদার, মানবিক ও দায়িত্ববান প্রতিষ্ঠান হিসেবে কাজ করে এসেছে।
আমি বিশ্বাস করি, আপনার বিবেক ও বিচক্ষণতা এই ষড়যন্ত্রমূলক তৎপরতার কাছে নত হবে না।
অনুরোধ করছি—আপনি সরাসরি এই মামলার তদন্তে নজর দিন এবং নিশ্চিত করুন, কোনো নিরপরাধ মানুষ যেন ষড়যন্ত্রের শিকার না হয়।
পরিশেষে বলছি—
মোহাম্মদ আলম ববি একজন নিরপরাধ ব্যবসায়ী, একজন দায়িত্ববান নাগরিক এবং একজন মানবিক উদ্যোক্তা। তাঁকে জড়ানোর চক্রান্ত ব্যর্থ হোক—এটাই একজন সাংবাদিক, একজন সত্যনিষ্ঠ নাগরিক এবং একজন সচেতন চট্টগ্রামবাসীর প্রত্যাশা।
আশা করি আপনি হস্তক্ষেপ করবেন, সত্যের পক্ষে দাঁড়াবেন।
বিনীত,
মো. কামাল উদ্দিন
যুগ্ম সম্পাদক, দৈনিক ভোরের আওয়াজ
সাংবাদিক, গবেষক ও টেলিভিশন উপস্থাপক এবং সদস্য পেন ইন্টারন্যাশনাল।