শিরোনাম
ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ টেস্টার মোবারক গ্রেপ্তারযাত্রাবাড়ীতে ২১৫ গ্রাম গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তারশেখ হাসিনার পতন, দেশত্যাগ, এবং ভবিষ্যতের রাজনীতিঃএক বছর আগে যে আলো দেখেছিলাম হাসিব আজিজ—চট্টগ্রামের কমিশনার থেকে অতিরিক্ত আইজিপি, এপিবিএন প্রধানসমাজের নৈতিক পরিবর্তনে সীরত মাহফিলের ভূমিকা গুরুত্বপূর্ণএপিবিএনকে আরও বিস্তৃত ক্ষমতা দিতে নতুন আইন হচ্ছেবিমানবন্দর এলাকায় ছিনতাইয়ের সময় একজন গ্রেপ্তারআধুনিক চিকিৎসাসেবায় নতুন আস্থার ঠিকানা চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালতখন এস আলমের নাম নেওয়াই ছিল অপরাধ—আজ ফেসবুকের স্মৃতিতে ফিরে এলো আমার সেই সাহসী লেখা এস আলম গ্রুপকে বাঁচানোর সেই আর্তনাদ, চট্টগ্রামের শিল্প-অর্থনীতি ও আমার বিবেকের দায়-মরুর বুকে ভ্রমণের গল্প, শব্দে শব্দে জীবনের মুগ্ধতা

― Advertisement ―

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ টেস্টার মোবারক গ্রেপ্তার

চট্টগ্রামের ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ মো. মোবারক হোসেন ওরফে টেস্টার মোবারক (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে...

নোয়াখালীর হাতিয়ায় অভিযান: ৪৬ জেলে আটক, ২ টন ইলিশ জব্দ

Homeআন্তর্জাতিকনোয়াখালীর হাতিয়ায় অভিযান: ৪৬ জেলে আটক, ২ টন ইলিশ জব্দ

নোয়াখালীর হাতিয়ায় মৎস্য বিভাগের অভিযান চালিয়ে ৫টি ট্রলারসহ ৪৬ জন জেলেকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে প্রায় দুই টন ইলিশ মাছ জব্দ করা হয়। মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন জব্দকৃত মাছগুলো বিভিন্ন এতিমখানায় বিতরণ করেন। পুলিশ ও মৎস্য বিভাগের সূত্রে জানা যায়, সোমবার (২০ অক্টোবর) রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত বঙ্গোপসাগরের ভাসানচর এলাকায় অভিযান চালানো হয়। নিষেধাজ্ঞা অমান্য করে লক্ষ্মীপুরের কমলনগর থেকে আসা ৫টি ট্রলারে থাকা জেলেরা মাছ ধরছিল। গোপন সংবাদের ভিত্তিতে জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ বিল্লাল হোসেনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ভাসানচর এলাকায় মাছ ধরা অবস্থায় ৫টি ট্রলারসহ ৪৬ জন জেলেকে আটক করা হয় এবং তাদের ট্রলার থেকে দুই টন ইলিশ মাছ জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাছগুলো এতিমখানায় বিতরণ করা হয়। আটককৃতদের মধ্যে ৪১ জনকে ২ হাজার টাকা করে অর্থদণ্ডসহ ৮২ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং পাঁচজনের বিরুদ্ধে মৎস্য আইনে মামলা দায়ের করা হয়েছে। নোয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ বিল্লাল হোসেন বলেন, “নিষেধাজ্ঞা চলাকালীন সময় এবং এর কার্যকরী প্রয়োগ নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”