শিরোনাম
“সন্ত্রাসের সামনে আপসহীন ওসি আবদুর রহিম—খুলশীতে আইনের শাসনের নতুন বার্তা”চরণদ্বীপে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভাচরনদ্বীপে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভাঢাকা–কক্সবাজার আকাশপথে ভাড়ার নৈরাজ্য বন্ধ করুন | “পর্যটন রাজধানীকে জিম্মি করে বিমানভাড়া বাড়ানোর সুযোগ দেওয়া যায় না” | সরকারের জরুরি হস্তক্ষেপ দাবি কক্সবাজার ক্লাব লিমিটেডেরদূরের দেশ, কাছের মানুষ—মুনা উইলসনের সঙ্গে শারজাহ বিমানবন্দরে দুই ঘণ্টার মায়াবী সাক্ষাৎ দূরের দেশ, কাছের মানুষ-দেশে সংকটের মাঝে মিয়ানমারে পাচার হচ্ছে সারবন্যায় জলবিদ্যুৎ প্রকল্প ক্ষতিগ্রস্ত, বাংলাদেশে নেপালের বিদ্যুৎ রপ্তানি বন্ধরেলওয়ের তিন শীর্ষ পদে বড় রদবদলইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে আইডিবির সঙ্গে বিলিয়ন ডলারের চুক্তি সইফটিকছড়িতে ৫ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধুর রহস্যজনক মৃত্যুঃ স্বামী সহ ২ জনের বিরুদ্ধে হত্যা মামলা

― Advertisement ―

“সন্ত্রাসের সামনে আপসহীন ওসি আবদুর রহিম—খুলশীতে আইনের শাসনের নতুন বার্তা”

চট্টগ্রাম নগরীর খুলশী—আবাসিক এলাকা, গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যবসাপ্রতিষ্ঠান ও নানা শ্রেণি-পেশার মানুষের বসবাসের কারণে আইনশৃঙ্খলার দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এলাকা। এই এলাকায় মাদক, সন্ত্রাস,...

**পদ্মাপাড়ে রহস্যময় বুদ্‌বুদ, বালুর ওপর আগুনের শিখা**

Homeআন্তর্জাতিক**পদ্মাপাড়ে রহস্যময় বুদ্‌বুদ, বালুর ওপর আগুনের শিখা**

রাজশাহীর গোদাগাড়ীতে পদ্মা নদীর পাড়ে অদ্ভুত এক দৃশ্য—অর্ধশতাধিক স্থানে উঠছে বুদ্‌বুদ, আর নদীর বালুর ওপর জ্বলছে আগুন। স্থানীয়দের ধারণা, এটি গ্যাস নির্গমনের ফল হতে পারে। গত মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে উপজেলার প্রেমতলী ঠাকুরঘাট এলাকায় প্রথম এ ঘটনা নজরে আসে। এরপর থেকেই এলাকাবাসী সেখানে ভিড় করছেন। বুধবার সকাল থেকে আশপাশের গ্রামের নারী-পুরুষ ও শিশুরাও ঘটনাস্থলে ছুটে যান। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দিনভরও পদ্মাপাড়ে মানুষের ভিড় অব্যাহত ছিল। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহম্মেদ ফায়ার সার্ভিসের একটি দল পাঠান। তারা ঘটনাস্থল পরিদর্শন করে জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। স্থানীয় বাসিন্দা মো. শিহাব বলেন, “কয়েকদিন আগে এখানেই নৌকাডুবিতে তিনজন মারা যান। তখন ডুবুরি দল জানিয়েছিল, পানিতে নামলে মনে হচ্ছিল তারা ওপরের দিকে ভেসে যাচ্ছেন। এখন বুঝতে পারছি, সেটা সম্ভবত পানির নিচে গ্যাসের চাপের কারণে হয়েছিল।” বৃহস্পতিবার দুপুরে দেখা যায়, বালুর নিচ থেকে নিয়মিত বুদ্‌বুদ উঠছে, কোথাও কোথাও গ্যাস নির্গমনের মতো শব্দ শোনা যাচ্ছে। স্থানীয় পিয়াস উদ্দিন বলেন, “মঙ্গলবার থেকেই বুদ্‌বুদ দেখা যাচ্ছে। অনেকে আগুন জ্বালিয়ে দেখেছেন—সত্যিই আগুন জ্বলছে।” ফায়ার সার্ভিসের গোদাগাড়ী স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা জমির উদ্দিন জানান, “বুদ্‌বুদগুলো গ্যাসের কারণেই হচ্ছে কিনা নিশ্চিত নই। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।” গোদাগাড়ীর ইউএনও ফয়সাল আহম্মেদ বলেন, “প্রেমতলী পুলিশ তদন্তকেন্দ্র থেকে খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসকে পাঠানো হয়। তারা একটি প্রতিবেদন দেবে। গ্যাসের উপস্থিতি যাচাইয়ে নমুনা পরীক্ষার জন্য বিষয়টি উচ্চপদস্থ কর্তৃপক্ষকে জানানো হয়েছে।”