শিরোনাম
“সন্ত্রাসের সামনে আপসহীন ওসি আবদুর রহিম—খুলশীতে আইনের শাসনের নতুন বার্তা”চরণদ্বীপে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভাচরনদ্বীপে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভাঢাকা–কক্সবাজার আকাশপথে ভাড়ার নৈরাজ্য বন্ধ করুন | “পর্যটন রাজধানীকে জিম্মি করে বিমানভাড়া বাড়ানোর সুযোগ দেওয়া যায় না” | সরকারের জরুরি হস্তক্ষেপ দাবি কক্সবাজার ক্লাব লিমিটেডেরদূরের দেশ, কাছের মানুষ—মুনা উইলসনের সঙ্গে শারজাহ বিমানবন্দরে দুই ঘণ্টার মায়াবী সাক্ষাৎ দূরের দেশ, কাছের মানুষ-দেশে সংকটের মাঝে মিয়ানমারে পাচার হচ্ছে সারবন্যায় জলবিদ্যুৎ প্রকল্প ক্ষতিগ্রস্ত, বাংলাদেশে নেপালের বিদ্যুৎ রপ্তানি বন্ধরেলওয়ের তিন শীর্ষ পদে বড় রদবদলইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে আইডিবির সঙ্গে বিলিয়ন ডলারের চুক্তি সইফটিকছড়িতে ৫ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধুর রহস্যজনক মৃত্যুঃ স্বামী সহ ২ জনের বিরুদ্ধে হত্যা মামলা

― Advertisement ―

“সন্ত্রাসের সামনে আপসহীন ওসি আবদুর রহিম—খুলশীতে আইনের শাসনের নতুন বার্তা”

চট্টগ্রাম নগরীর খুলশী—আবাসিক এলাকা, গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যবসাপ্রতিষ্ঠান ও নানা শ্রেণি-পেশার মানুষের বসবাসের কারণে আইনশৃঙ্খলার দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এলাকা। এই এলাকায় মাদক, সন্ত্রাস,...

পদ ফিরে পেলেন বিএনপির দুই নেতা

Homeআন্তর্জাতিকপদ ফিরে পেলেন বিএনপির দুই নেতা

দীর্ঘ সাড়ে পাঁচ মাস পর সিরাজগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি মজিবর রহমান লেবু ও যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রঞ্জনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। শনিবার (১ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং নীতি ও আদর্শ পরিপন্থি কার্যকলাপের অভিযোগে তাদের প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। আবেদন ও পুনঃবিবেচনার পর তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়েছে। এর আগে ১৫ এপ্রিল কেন্দ্রীয় বিএনপি দুই নেতাকে দলের সব পদ থেকে বহিষ্কার করেছিল। রাশেদুল হাসান রঞ্জন এ বিষয়ে বলেন, “আমি কোনো অপরাধ করি নাই। সাধারণ সম্পাদক প্রার্থী হওয়ার কারণে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছিল। শেষ পর্যন্ত সব ষড়যন্ত্রের জাল ছিন্ন হয়েছে। দলের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর প্রতি আমি কৃতজ্ঞ। এছাড়া আমার দলের নেতাকর্মীদের ধন্যবাদ, যারা সবসময় আমার পাশে থেকেছেন।”