শিরোনাম
বিয়ের নিবন্ধনে অনলাইন জন্মনিবন্ধন বাধ্যতামূলক করার উদ্যোগনেশার টাকার জন্য স্ত্রীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধেআজকে স্বর্ণের বাজারদরট্রাফিক সপ্তাহ এলেও সিলেটে কমছে না যানজটআদ্-দ্বীনের অন্যান্য শাখা চালু থাকবে, জানালেন স্বাস্থ্যমন্ত্রীঅপবাদ, বৈষম্য ও প্রত্যাবর্তনের গল্প ওসি জসিম উদ্দিনকে ঘিরে এক পেশাদার পুলিশ কর্মকর্তার সংগ্রাম এবং পুলিশ কমিশনার শওকত আলীর বিচক্ষণ সিদ্ধান্ত-বকেয়া বেতনের দাবিতে মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ, তীব্র যানজটনবম পে-স্কেল: চূড়ান্ত পর্যায়ে প্রস্তুতি, বেতন-ভাতায় বড় পরিবর্তনের আভাসতিন দিন পর শূন্যরেখা থেকে ১২ জনকে ফিরিয়ে নিল বিএসএফসিলেটে হাম ও নিউমোনিয়ায় ৬৯ শিশুসহ ৭০ জনের মৃত্যু, হাসপাতালে চিকিৎসাধীন ২৯৭

― Advertisement ―

বিয়ের নিবন্ধনে অনলাইন জন্মনিবন্ধন বাধ্যতামূলক করার উদ্যোগ

বিয়ের নিবন্ধনের ক্ষেত্রে ম্যানুয়াল জন্মসনদের পরিবর্তে অনলাইন জন্মনিবন্ধন রেকর্ড বাধ্যতামূলক করতে ‘বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭’ সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার। সোমবার (১৫ জুন) জাতীয় সংসদে...

**পেট্রল বোমাসহ দুই যুবক গ্রেপ্তার**

Homeআন্তর্জাতিক**পেট্রল বোমাসহ দুই যুবক গ্রেপ্তার**

গাজীপুর মহানগরের টঙ্গী পশ্চিম থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে পেট্রল বোমাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৫ নভেম্বর) রাত প্রায় ৩টার দিকে উত্তরা-গাজীপুর মহাসড়কের টঙ্গী ব্রিজে টহলরত পুলিশ তাদের সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে থামার নির্দেশ দেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে ধাওয়া করে দুজনকেই আটক করা হয়। পরে তাদের কাছ থেকে একটি পেট্রল বোমা উদ্ধার করা হয়। গ্রেপ্তাররা হলেন গাজীপুরের কাশিমপুর এলাকার মোহাম্মদ রাহিম (২৫) এবং নওগাঁর রানীনগরের সিয়াম মিয়া (২২)। পুলিশ জানায়, আটক যুবকরা পেট্রল বোমা বহন করে নাশকতার পরিকল্পনা করছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। টঙ্গী পশ্চিম থানায় বুধবার দায়ের করা নাশকতা ও বিস্ফোরক আইনের মামলার ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। উদ্ধার করা পেট্রল বোমাটি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। টঙ্গী পশ্চিম থানার ওসি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে নাশকতা ঘটানোর উদ্দেশ্যেই এলাকায় অবস্থান করছিল। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিয়ে আদালতে পাঠানো হয়েছে।