শিরোনাম
কৃষিঋণ মওকুফ সুবিধা পেয়েছেন ১৪ লাখের বেশি কৃষক: অর্থমন্ত্রীযেখানে পুলিশের গাড়ি ভাঙচুর, পুলিশের ওপর হামলা—তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়? খুলশীতে সন্ত্রাসী তাণ্ডবের অভিযোগ, আহত ওসি আবদুর রহিমসহ পুলিশ সদস্যরা– “” ২৭১ জনের বিরুদ্ধে মামলা, প্রশ্ন—আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার পরও কি অপরাধীরা পার পেয়ে যাবে?“সন্ত্রাসের সামনে আপসহীন ওসি আবদুর রহিম—খুলশীতে আইনের শাসনের নতুন বার্তা”চরণদ্বীপে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভাচরনদ্বীপে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভাঢাকা–কক্সবাজার আকাশপথে ভাড়ার নৈরাজ্য বন্ধ করুন | “পর্যটন রাজধানীকে জিম্মি করে বিমানভাড়া বাড়ানোর সুযোগ দেওয়া যায় না” | সরকারের জরুরি হস্তক্ষেপ দাবি কক্সবাজার ক্লাব লিমিটেডেরদূরের দেশ, কাছের মানুষ—মুনা উইলসনের সঙ্গে শারজাহ বিমানবন্দরে দুই ঘণ্টার মায়াবী সাক্ষাৎ দূরের দেশ, কাছের মানুষ-দেশে সংকটের মাঝে মিয়ানমারে পাচার হচ্ছে সারবন্যায় জলবিদ্যুৎ প্রকল্প ক্ষতিগ্রস্ত, বাংলাদেশে নেপালের বিদ্যুৎ রপ্তানি বন্ধরেলওয়ের তিন শীর্ষ পদে বড় রদবদল

― Advertisement ―

প্রধানমন্ত্রীর কাছে দাবি জানানোয় যমুনা অয়েলের সিবিএ নেতা এয়াকুবকে হুমকির অভিযোগ

Homeঢাকাপ্রধানমন্ত্রীর কাছে দাবি জানানোয় যমুনা অয়েলের সিবিএ নেতা এয়াকুবকে হুমকির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ অয়েল অ্যান্ড গ্যাস ওয়ার্কার্স ফেডারেশনের মহাসচিব এবং যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের শ্রমিক-কর্মচারী ইউনিয়নের (সিবিএ) বারবার নির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ এয়াকুবকে হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে। সম্প্রতি জ্বালানি তেল আমদানির বিষয়ে তথ্যভিত্তিক বক্তব্য দেন সিবিএ নেতা মোহাম্মদ এয়াকুব। বক্তব্যে তিনি বলেন, দেশ ও জনগণের স্বার্থ এবং জ্বালানি খাতের শ্রমিকদের স্বার্থ রক্ষা করে বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানির বিষয়ে প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত গ্রহণ করবেন, তিনি ও তার সংগঠন সেই সিদ্ধান্তকে স্বাগত জানাবেন। একই সঙ্গে তিনি সরকারের সিদ্ধান্তের প্রতি ব্যক্তিগত ও সাংগঠনিকভাবে সমর্থন জানান। এয়াকুবের দাবি, তার এ বক্তব্যের পর দেশ ও শ্রমিকের স্বার্থবিরোধী একটি চক্র তাকে বিভিন্নভাবে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করছে। সরকারের সিদ্ধান্ত এবং শ্রমিকদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে বক্তব্য না দেওয়ার জন্য তাকে চাপ দেওয়া হচ্ছে। প্রকাশ্যে ও অপ্রকাশ্যে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। সিবিএ নেতা মোহাম্মদ এয়াকুব বলেন, তিনি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি পূর্ণ আস্থা ও শ্রদ্ধা প্রকাশ করেই বক্তব্য দিয়েছেন। কিন্তু বক্তব্যের পর জ্বালানি খাতের কয়েকটি প্রতিষ্ঠানের কতিপয় কর্মকর্তা ও সংশ্লিষ্ট কিছু ব্যক্তি তাকে বিভিন্নভাবে চাপ ও হুমকি দিচ্ছেন। বিশেষ করে, তিনি কেন মাননীয় প্রধানমন্ত্রীর নাম উল্লেখ করে বক্তব্য দিয়েছেন—এমন প্রশ্ন তুলে তাকে হয়রানি ও চাপের মুখে ফেলার চেষ্টা করা হচ্ছে। তিনি বলেন, একজন নাগরিক ও শ্রমিক নেতা হিসেবে নিজের মতামত প্রকাশের কারণে এভাবে হুমকির সম্মুখীন হওয়া অত্যন্ত উদ্বেগজনক। এতে তার ব্যক্তিগত নিরাপত্তা নিয়েও শঙ্কা তৈরি হয়েছে। এ অবস্থায় সংশ্লিষ্ট ব্যক্তিদের হুমকি ও হয়রানি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং তার নিরাপত্তা নিশ্চিত করতে মাননীয় প্রধানমন্ত্রীর সদয় হস্তক্ষেপ কামনা করেন মোহাম্মদ এয়াকুব। এয়াকুব আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশ, জনগণ ও শ্রমজীবী মানুষের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছেন। তিনি আশা করেন, জ্বালানি খাতের শ্রমিকদের স্বার্থের বিষয়টিও সরকার যথাযথ গুরুত্ব দিয়ে বিবেচনা করবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। এদিকে মোহাম্মদ এয়াকুবকে হুমকি দেওয়ার ঘটনায় বাংলাদেশ অয়েল অ্যান্ড গ্যাস ওয়ার্কার্স ফেডারেশন, যমুনা অয়েল কোম্পানি শ্রমিক-কর্মচারী ইউনিয়ন (সিবিএ)সহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। সংগঠনগুলোর নেতারা অভিযোগ করেন, সরকারকে বেকায়দায় ফেলতে দেশ ও রাষ্ট্রবিরোধী একটি চক্র পরিকল্পিতভাবে দেশের জ্বালানি খাতে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি এবং অরাজকতা তৈরির পাঁয়তারা করছে। তারা এ ধরনের হুমকি ও চাপের ঘটনায় জড়িতদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।