
রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের একটি বিয়ারিং প্যাড খুলে নিচে পড়ে এক পথচারীর মৃত্যু হয়েছে।
রোববার (২৬ অক্টোবর) দুপুরে ঘটনাটি ঘটে বলে নিশ্চিত করেছেন তেজগাঁও থানার ওসি মোবারক হোসেন। তিনি জানান, নিহত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি। ঘটনার পরপরই মেট্রোরেলের চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, পথচারীটি ফার্মগেট এলাকায় দিয়ে যাওয়ার সময় ওপর থেকে একটি ভারী ধাতব বস্তু পড়ে তার মাথায় লাগে। এতে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। উল্লেখ্য, এর আগে ১৮ সেপ্টেম্বর খামারবাড়ি এলাকায়ও মেট্রোরেলের একটি পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়েছিল, যার কারণে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ ছিল প্রায় ১১ ঘণ্টা। বিয়ারিং প্যাড বড় সেতু ও উড়ালপথ নির্মাণে অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। বিশেষ রাবার দিয়ে তৈরি এই যন্ত্রাংশটি কাঠামোর ওপরের চাপ সরাসরি পিলারে না ফেলে মাটিতে সঞ্চারিত করে। প্রতিটি বিয়ারিং প্যাডের ওজন প্রায় ১৪০ থেকে ১৫০ কেজি হয়ে থাকে।


