শিরোনাম
তিম ও দরিদ্র শিক্ষার্থীদের সৌজন্যে চট্টগ্রামে অনুষ্ঠিত হলো ফল উৎসব ২০২৬স্বাধীনতার নেতৃত্বদানকারী রাজনৈতিক দল নিষিদ্ধ: ইতিহাস, রাষ্ট্রক্ষমতা ও বাংলাদেশের নতুন বাস্তবতাতোফায়েল আহমেদ ও রক্ষীবাহিনী প্রসঙ্গে ইতিহাসের বহুমাত্রিক পাঠ, প্রেক্ষাপট ও বিতর্কের রাজনীতিঃবাঙালি মুসলমানদের ইংরেজি সাংবাদিকতার পথিকৃৎ: শাহ মোহাম্মদ বদিউল আলম ও ব্যারিস্টার আবদুর রসুলের গৌরবগাথা নবজাগরণ, শিক্ষা আন্দোলন ও মুসলিম সাংবাদিকতার এক বিস্মৃত ইতিহাস“নজরুল চর্চাই গড়ে তুলবে মানবিক, অসাম্প্রদায়িক ও আলোকিত প্রজন্ম”ঈদের আনন্দে হৃদয়ের পুনর্মিলন: কক্সবাজার ক্লাব লিমিটেডের সৌহার্দ্যের মহাসম্মিলন-জেলা গোয়েন্দা শাখা ও জোরারগঞ্জ থানা পুলিশ এর যৌথ অভিযানে আন্তঃজেলা দুর্ধর্ষ ডাকাত ২৯ মামলার আসামি মোঃ নুর নবীসহ ৩ ডাকাত গ্রেফতারকুরবানি : আধ্যাত্মিক তাৎপর্য ও তরিকায়ে মাইজভান্ডারীয়াক্লিকবেট সাংবাদিকতার আগ্রাসন ও আস্থার সংকট: গণমাধ্যমের নৈতিক পুনর্জাগরণ এখন সময়ের অনিবার্য দাবিবিপণিবিতানে ক্রেতা কম, ফুটপাতেই বেশি ভিড়

― Advertisement ―

তিম ও দরিদ্র শিক্ষার্থীদের সৌজন্যে চট্টগ্রামে অনুষ্ঠিত হলো ফল উৎসব ২০২৬

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: এতিম ও দরিদ্র শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাতে এবং পুষ্টির চাহিদা পূরণে ব্যতিক্রমী এক ফল উৎসবের আয়োজন করেছে মানবিক সংগঠন হিউম্যানিজম প্রায়োরিটি ফাউন্ডেশন।...

ফ্যানের সঙ্গে ঝুলছিলেন মা, খাটে শিশুর নিথর দেহ

Homeচট্টগ্রামফ্যানের সঙ্গে ঝুলছিলেন মা, খাটে শিশুর নিথর দেহ

চট্টগ্রামের ফটিকছড়িতে মর্মান্তিক এক ঘটনায় মা ও আড়াই বছরের শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলা সদর বিবিরহাট পপুলার ডায়াগনস্টিক সেন্টারের পেছনে কামাল ভবনের নিচতলা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। নিহতরা হলেন আফরোজা আফরিন (২৫) ও তার একমাত্র কন্যা আতকিয়া। আফরোজা ফটিকছড়ি পৌরসভার ৮নং ওয়ার্ডের মোহাম্মদ আনোয়ারুল ইসলামের স্ত্রী। স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে আফরোজা ঘরের দরজা লাগিয়ে ভেতরে ছিলেন। দীর্ঘক্ষণ সাড়া না পেয়ে শ্বশুর ও ননদ ডাকাডাকি করেন। দরজা না খোলায় পুলিশকে খবর দেওয়া হলে তারা এসে দরজা ভেঙে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় আফরোজার লাশ এবং খাটের ওপর শিশুকন্যার নিথর দেহ উদ্ধার করে। নিহতের শ্বশুর মো. কামাল জানান, আড়াই বছর আগে তার ছেলে আনোয়ারুল ইসলামের সঙ্গে আফরোজার বিয়ে হয়। কিছুদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন আফরোজা এবং চিকিৎসাধীন ছিলেন। ফটিকছড়ি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, “খবর পেয়ে দরজা ভেঙে লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা হতে পারে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।”