শিরোনাম
ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ টেস্টার মোবারক গ্রেপ্তারযাত্রাবাড়ীতে ২১৫ গ্রাম গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তারশেখ হাসিনার পতন, দেশত্যাগ, এবং ভবিষ্যতের রাজনীতিঃএক বছর আগে যে আলো দেখেছিলাম হাসিব আজিজ—চট্টগ্রামের কমিশনার থেকে অতিরিক্ত আইজিপি, এপিবিএন প্রধানসমাজের নৈতিক পরিবর্তনে সীরত মাহফিলের ভূমিকা গুরুত্বপূর্ণএপিবিএনকে আরও বিস্তৃত ক্ষমতা দিতে নতুন আইন হচ্ছেবিমানবন্দর এলাকায় ছিনতাইয়ের সময় একজন গ্রেপ্তারআধুনিক চিকিৎসাসেবায় নতুন আস্থার ঠিকানা চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালতখন এস আলমের নাম নেওয়াই ছিল অপরাধ—আজ ফেসবুকের স্মৃতিতে ফিরে এলো আমার সেই সাহসী লেখা এস আলম গ্রুপকে বাঁচানোর সেই আর্তনাদ, চট্টগ্রামের শিল্প-অর্থনীতি ও আমার বিবেকের দায়-মরুর বুকে ভ্রমণের গল্প, শব্দে শব্দে জীবনের মুগ্ধতা

― Advertisement ―

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ টেস্টার মোবারক গ্রেপ্তার

চট্টগ্রামের ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ মো. মোবারক হোসেন ওরফে টেস্টার মোবারক (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে...

বিতর্কিত কর্মকর্তারা যেন নির্বাচনে না থাকেন, ইসিকে মঈন খান ‍

Homeজাতীয়বিতর্কিত কর্মকর্তারা যেন নির্বাচনে না থাকেন, ইসিকে মঈন খান ‍

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, বিতর্কিত কর্মকর্তারা যেন আগামী নির্বাচনে দায়িত্বে না থাকেন সেই বিষয়ে নির্বাচন কমিশনকে (ইসি) জানিয়েছি। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) নির্বাচন ভবনে বিএনপির তিন সদস্যের এক প্রতিনিধিদল প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে এ কথা জানান। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান বলেন, গত তিনটি জাতীয় নির্বাচনে ভোটের নামে প্রহসন হয়েছে। সেই সময়ে প্রশাসনে থেকে অনেক কর্মকর্তা রাজনৈতিকভাবে ভূমিকা রেখেছিলেন। তিনি বলেন, গত ১৫ বছরে গড়ে ওঠা এই কর্মকর্তারা ১৫ মাসে বদলে যাবেন না—এ বিষয়টি আমরা নির্বাচন কমিশনকে অবহিত করেছি। বিতর্কিত কোনো কর্মকর্তা যেন আগামী নির্বাচনে দায়িত্ব পালনের সুযোগ না পান, সে বিষয়েও আমরা ইসিকে সতর্ক করেছি। মঈন খান বলেন, জাতীয় নির্বাচন একটি বিশাল কর্মযজ্ঞ। দেশে ৩০০ আসনে প্রায় ৪২ হাজার ভোটকেন্দ্র রয়েছে। এসব কেন্দ্রে দায়িত্ব পালনের জন্য প্রয়োজন প্রায় ১০ লাখ কর্মী—যাদের মধ্যে আছেন সিভিল প্রশাসন, পুলিশ ও বিচার বিভাগের কর্মকর্তারা। কিন্তু গত ১৫ বছরে প্রশাসনকে রাজনৈতিকভাবে গড়ে তোলা হয়েছে, যা একটি বড় চ্যালেঞ্জ। তিনি আরও বলেন, সাংবাদিকরা তাদের দায়িত্ব পালন করবেন—আমরা চাই তারা যেন বিনা বাধায় কাজ করতে পারেন। বিএনপি সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী। দীর্ঘ ১৭ বছরের সংগ্রাম ও ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে আজকের অবস্থানে এসেছি। নির্বাচন কমিশনকে আমরা বলেছি, তারা যেন একটি দৃষ্টান্ত স্থাপন করতে পারে। একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা কমিশনের দায়িত্ব বলেও জানান তিনি।