শিরোনাম
এবার ‘দম’ দেখবে সারা দেশ১৯ দিনেই দুই বিলিয়ন ডলার ছাড়াল রেমিট্যান্সভারতের হাসপাতালে মৃত্যুশয্যায় আফগান পেসারবিয়ের প্রলোভনে ধর্ষণ ও পর্নোগ্রাফি: র‍্যাবের জালে মূলহোতা তোফাজ্জলসহ গ্রেফতার ২বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা সম্ভব নয় : ইরানবাজারে ঘুরে বেড়ায় বিশালাকৃতির ২ শতাধিক গুইসাপভূমি ব্যবস্থাপনায় সংশ্লিষ্টদের সেবকের ভূমিকা পালন করতে হবে : ভূমি প্রতিমন্ত্রীসৌদিতে অবস্থানরত রোহিঙ্গারা ‘শর্তে’ দ্রুত বাংলাদেশি পাসপোর্ট পাবেএসএসসি পরীক্ষায় প্রশ্নফাঁসের কোনো সম্ভাবনা নেই: শিক্ষামন্ত্রীচট্রগ্রাম অভিভাবক ফোরামের ঈদ পুনর্মিলন ও নতুন কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠান

― Advertisement ―

এবার ‘দম’ দেখবে সারা দেশ

এবার সারা দেশের প্রেক্ষাগৃহে দর্শকদের সামনে আসতে যাচ্ছে আলোচিত সিনেমা ‘দম’। ঈদুল ফিতরে মাল্টিপ্লেক্সে মুক্তি পেয়ে দেশ-বিদেশে সাড়া জাগানোর পর, এবার সিঙ্গেল স্ক্রিনে বড়...

বৃহত্তর লাকসাম সিএন্ডএফ ঐক্য পরিষদের ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর ফাইনাল অনুষ্ঠিত

Homeখেলাধুলাবৃহত্তর লাকসাম সিএন্ডএফ ঐক্য পরিষদের ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর ফাইনাল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:
চট্টগ্রাম নগরীর হালিশহর গ্রিনফিল্ড মাঠে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো বৃহত্তর লাকসাম সিএন্ডএফ ঐক্য পরিষদ’ আয়োজিত মিনিবার ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর জমকালো ফাইনাল। ১৯শে এপ্রিল রবিবার রাতে স্থানীয় ক্রীড়ামোদী ও বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী এই ম্যাচটি অনুষ্ঠিত হয়। বৃহত্তর লাকসাম সিএন্ডএফ ঐক্য পরিষদের আহ্বায়ক মোঃ ইউনুস খন্দকারের সভাপতিত্বে এবং জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বিশিষ্ট মানবিক ও ব্যবসায়িক সংগঠক লায়ন মোঃ জাহাঙ্গীর আলম বলেন, মাদক মুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই। বৃহত্তর লাকসাম সিএন্ডএফ ঐক্য পরিষদের এই আয়োজন যুবসমাজের জন্য এক অনন্য অনুপ্রেরণা। বর্তমান সময়ে আমাদের যুব সমাজের একটি বড় অংশ মাদকের নেশায় পথ হারাচ্ছে। তরুণ প্রজন্মকে এই ধ্বংসাত্মক পথ থেকে দূরে সরিয়ে সুস্থ ধারায় ফিরিয়ে আনতে খেলাধুলার কোনো বিকল্প নেই। তিনি আয়োজকদের সাধুবাদ জানিয়ে ভবিষ্যতে এ ধরনের যেকোনো সৃজনশীল ও ক্রীড়া উদ্যোগে পাশে থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। ফাইনাল খেলায় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ফাইম কারগো লাইন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ সালেহ আহমেদ। কনফিডেন্স সিএন্ডএফ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ শাহাদাত হোসেন।

বাংলাদেশ ক্রেন সিস্টেম এর ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার এইচ এম এরশাদ। চট্টগ্রাম কাস্টম ক্লিয়ারিং ফরওয়ার্ডিং এজেন্ট কর্মচারী ইউনিয়নের সভাপতি মোঃ খাইরুল বাসার মিল্টন। সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেন ভূইয়া। সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন। যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন। মোঃ এনামুর রহমান প্রমুখ। সভাপতির বক্তব্যে বৃহত্তর লাকসাম সিএন্ডএফ ঐক্য পরিষদের আহ্বায়ক মোঃ ইউনুস খন্দকার সফলভাবে টুর্নামেন্ট সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন। তিনি টুর্নামেন্টে উপস্থিত সকল আমন্ত্রিত অতিথি, খেলোয়াড় এবং দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানান। বিশেষ করে যারা আর্থিক ও সার্বিকভাবে এই টুর্নামেন্ট আয়োজনে সহযোগিতা করেছেন তাদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় আজ এই আয়োজন সফল হয়েছে। আগামীতেও আমরা ঐক্যবদ্ধভাবে এ ধরনের সামাজিক ও ক্রীড়া কর্মকাণ্ড অব্যাহত রাখবো। প্রতিযোগিতাপূর্ণ এই ফাইনাল ম্যাচটি উপভোগ করতে মাঠের চারপাশে দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। খেলা শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।