শিরোনাম
ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ টেস্টার মোবারক গ্রেপ্তারযাত্রাবাড়ীতে ২১৫ গ্রাম গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তারশেখ হাসিনার পতন, দেশত্যাগ, এবং ভবিষ্যতের রাজনীতিঃএক বছর আগে যে আলো দেখেছিলাম হাসিব আজিজ—চট্টগ্রামের কমিশনার থেকে অতিরিক্ত আইজিপি, এপিবিএন প্রধানসমাজের নৈতিক পরিবর্তনে সীরত মাহফিলের ভূমিকা গুরুত্বপূর্ণএপিবিএনকে আরও বিস্তৃত ক্ষমতা দিতে নতুন আইন হচ্ছেবিমানবন্দর এলাকায় ছিনতাইয়ের সময় একজন গ্রেপ্তারআধুনিক চিকিৎসাসেবায় নতুন আস্থার ঠিকানা চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালতখন এস আলমের নাম নেওয়াই ছিল অপরাধ—আজ ফেসবুকের স্মৃতিতে ফিরে এলো আমার সেই সাহসী লেখা এস আলম গ্রুপকে বাঁচানোর সেই আর্তনাদ, চট্টগ্রামের শিল্প-অর্থনীতি ও আমার বিবেকের দায়-মরুর বুকে ভ্রমণের গল্প, শব্দে শব্দে জীবনের মুগ্ধতা

― Advertisement ―

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ টেস্টার মোবারক গ্রেপ্তার

চট্টগ্রামের ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ মো. মোবারক হোসেন ওরফে টেস্টার মোবারক (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে...

বোরকা পরে জুয়েলারি দোকানে হানা, ‘৫০০ ভরি’ স্বর্ণালংকার চুরি

Homeঅপরাধবোরকা পরে জুয়েলারি দোকানে হানা, ‘৫০০ ভরি’ স্বর্ণালংকার চুরি

ঢাকার মৌচাক মোড়ের ফরচুন শপিংমল থেকে ৫০০ ভরি স্বর্ণালংকার চুরি হওয়ার অভিযোগ তুলেছে সেখানকার শম্পা জুয়েলার্স। বৃহস্পতিবার ভোরে ঘটা এ ঘটনার সিসি ক্যামেরার ভিডিওতে দেখা যায়, বোরকা পরা দুই ব্যক্তি শাটারের তালা কেটে দোকানে ঢুকছেন। দোকান মালিক অচিন্ত্য কুমার বিশ্বাসের ভাষ্য, দোকান থেকে মোট ৫০০ ভরি স্বর্ণালংকার চুরি করে নিয়েছে বোরখা পরা ওই চোর চক্রের সদস্যরা। “ডিসপ্লেতে ৪০০ ভরির মত স্বর্ণালংকার ছিল। এছাড়া ভেতরে আরো ১০০ ভরি স্বর্ণালংকার ছিল, যেগুলো গ্রাহকদের কাছ থেকে বন্ধকি সম্পদ হিসেবে নিয়ে রাখা হয়েছিল। এছাড়া চোরেরা ক্যাশ কিছু টাকাও নিয়ে গেছে।” চড়তে থাকা সোনার বাজারে চুরি যাওয়া এই স্বর্ণালংকারের মূল্য প্রায় ১০ কোটি টাকা। দোকান মালিক বলছেন, অন্যান্য দিনের মত বুধবার রাত ৯টার দিকে দোকান বন্ধ করে বাসায় ফেরেন তিনি। ভোরবেলা মার্কেটের সিকিউরিটি গার্ডের কলে ঘুম ভাঙে তার। এসে দেখেন আর কিছু নেই। ডিএমপির রমনা জোনের সহকারী কমিশনার মাজহারুল ইসলাম বলেন, দোকানের মালিক অভিযোগ করেছেন, তার দোকান থেকে ৫০০ ভরি সোনা চুরি হয়েছে। পুলিশ তদন্ত করছে।