শিরোনাম
কার্গো ভিলেজে বারবার আগুন, বাড়ছে রহস্য ও প্রশ্ন“এপিবিএনের কল্যাণ, দক্ষতা ও জনসেবার মানোন্নয়নে আইজিপির সুদূরপ্রসারী দিকনির্দেশনা-“সাংবাদিকের বাসায় হামলা, সিসিটিভি ভাঙচুর ও প্রাণনাশের হুমকি-ভিসা ছাড়াই ৩৬ দেশে ভ্রমণের সুযোগ বাংলাদেশি পাসপোর্টধারীদেরচার বছরেও শেষ হয়নি সড়ক ও কালভার্টের কাজ, চরম দুর্ভোগে এলাকাবাসীনতুন পে-স্কেল নিয়ে সুখবর, তিন ধাপে বাস্তবায়নের পরিকল্পনাহজ শেষে দেশে ফিরেছেন ৩৭ হাজার ৪৩৫ হাজিতিম ও দরিদ্র শিক্ষার্থীদের সৌজন্যে চট্টগ্রামে অনুষ্ঠিত হলো ফল উৎসব ২০২৬স্বাধীনতার নেতৃত্বদানকারী রাজনৈতিক দল নিষিদ্ধ: ইতিহাস, রাষ্ট্রক্ষমতা ও বাংলাদেশের নতুন বাস্তবতাতোফায়েল আহমেদ ও রক্ষীবাহিনী প্রসঙ্গে ইতিহাসের বহুমাত্রিক পাঠ, প্রেক্ষাপট ও বিতর্কের রাজনীতিঃ

― Advertisement ―

কার্গো ভিলেজে বারবার আগুন, বাড়ছে রহস্য ও প্রশ্ন

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ কমপ্লেক্সে বারবার অগ্নিকাণ্ডের ঘটনায় নতুন করে প্রশ্ন উঠেছে। নির্মাণ ত্রুটি, দায়িত্বে অবহেলা নাকি নাশকতা—কী কারণে এসব আগুন...

ভিসা ছাড়াই ৩৬ দেশে ভ্রমণের সুযোগ বাংলাদেশি পাসপোর্টধারীদের

Homeআন্তর্জাতিকভিসা ছাড়াই ৩৬ দেশে ভ্রমণের সুযোগ বাংলাদেশি পাসপোর্টধারীদের
বিশ্বের শক্তিশালী পাসপোর্টের বৈশ্বিক সূচকে এক ধাপ পিছিয়ে বর্তমানে ৯৬তম অবস্থানে রয়েছে বাংলাদেশ। তবে এ অবস্থানের মধ্যেও বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য রয়েছে ইতিবাচক খবর। বর্তমানে তারা আগাম ভিসা ছাড়াই বা সহজ ভিসা সুবিধার মাধ্যমে বিশ্বের ৩৬টি দেশে ভ্রমণ করতে পারেন। হেনলি অ্যান্ড পার্টনার্সের সর্বশেষ প্রকাশিত পাসপোর্ট সূচক অনুযায়ী, বাংলাদেশি নাগরিকরা নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভুটান, বার্বাডোজ, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস, বুরুন্ডি, কম্বোডিয়া, কেপ ভার্দে, কোমোরোস, কুক আইল্যান্ডস, জিবুতি, ডমিনিকা, ফিজি, গ্রেনাডা, গিনি-বিসাউ, হাইতি, জ্যামাইকা, কেনিয়া, কিরিবাতি, মাদাগাস্কার, মাইক্রোনেশিয়া এবং মন্টসেরাটসহ বিভিন্ন দেশে সহজে ভ্রমণের সুযোগ পান। এ ছাড়া রুয়ান্ডা, সামোয়া, সেশেলস, সিয়েরা লিওন, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডিনস, বাহামাস, গাম্বিয়া, নিউই, তিমুর-লেস্তে, ত্রিনিদাদ ও টোবাগো, টুভালু এবং ভানুয়াতুও এই তালিকায় অন্তর্ভুক্ত। তবে সব দেশের ক্ষেত্রে একই ধরনের ভ্রমণ সুবিধা প্রযোজ্য নয়। কিছু দেশে বাংলাদেশিরা সম্পূর্ণ ভিসামুক্তভাবে প্রবেশ করতে পারেন। আবার কয়েকটি দেশে পৌঁছানোর পর বিমানবন্দরে ‘ভিসা অন অ্যারাইভাল’ নেওয়ার সুযোগ রয়েছে। অন্যদিকে, কিছু দেশের ক্ষেত্রে ভ্রমণের আগে অনলাইনের মাধ্যমে ই-ভিসা সংগ্রহ করতে হয়। বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় আগের মতোই শীর্ষে রয়েছে সিঙ্গাপুর। দ্বিতীয় স্থানে রয়েছে জাপান, দক্ষিণ কোরিয়া এবং সংযুক্ত আরব আমিরাত। তৃতীয় অবস্থানে রয়েছে সুইডেন। চতুর্থ স্থানে রয়েছে বেলজিয়াম, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, ইতালি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন এবং সুইজারল্যান্ড। হেনলি অ্যান্ড পার্টনার্সের পাসপোর্ট সূচক মূলত নির্ধারণ করে, কোনো দেশের পাসপোর্টধারীরা বিশ্বের কতটি দেশে ভিসামুক্ত, ভিসা অন অ্যারাইভাল বা অন্যান্য সহজ ভিসা সুবিধার মাধ্যমে প্রবেশ করতে পারেন। এই তথ্যের ভিত্তিতেই প্রতি বছর বৈশ্বিক পাসপোর্ট র‌্যাংকিং প্রকাশ করা হয়।