শিরোনাম
“সন্ত্রাসের সামনে আপসহীন ওসি আবদুর রহিম—খুলশীতে আইনের শাসনের নতুন বার্তা”চরণদ্বীপে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভাচরনদ্বীপে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভাঢাকা–কক্সবাজার আকাশপথে ভাড়ার নৈরাজ্য বন্ধ করুন | “পর্যটন রাজধানীকে জিম্মি করে বিমানভাড়া বাড়ানোর সুযোগ দেওয়া যায় না” | সরকারের জরুরি হস্তক্ষেপ দাবি কক্সবাজার ক্লাব লিমিটেডেরদূরের দেশ, কাছের মানুষ—মুনা উইলসনের সঙ্গে শারজাহ বিমানবন্দরে দুই ঘণ্টার মায়াবী সাক্ষাৎ দূরের দেশ, কাছের মানুষ-দেশে সংকটের মাঝে মিয়ানমারে পাচার হচ্ছে সারবন্যায় জলবিদ্যুৎ প্রকল্প ক্ষতিগ্রস্ত, বাংলাদেশে নেপালের বিদ্যুৎ রপ্তানি বন্ধরেলওয়ের তিন শীর্ষ পদে বড় রদবদলইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে আইডিবির সঙ্গে বিলিয়ন ডলারের চুক্তি সইফটিকছড়িতে ৫ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধুর রহস্যজনক মৃত্যুঃ স্বামী সহ ২ জনের বিরুদ্ধে হত্যা মামলা

― Advertisement ―

“সন্ত্রাসের সামনে আপসহীন ওসি আবদুর রহিম—খুলশীতে আইনের শাসনের নতুন বার্তা”

চট্টগ্রাম নগরীর খুলশী—আবাসিক এলাকা, গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যবসাপ্রতিষ্ঠান ও নানা শ্রেণি-পেশার মানুষের বসবাসের কারণে আইনশৃঙ্খলার দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এলাকা। এই এলাকায় মাদক, সন্ত্রাস,...

ভোট গণনার সময় যে বার্তা দিলেন তামিম

Homeখেলাধুলাভোট গণনার সময় যে বার্তা দিলেন তামিম

আলোচিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। সোমবার (৬ অক্টোবর) রাজধানীর সোনারগাঁও হোটেলে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। বর্তমানে চলছে ভোট গণনা। এরই মধ্যে বিসিবি নির্বাচন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। সোমবার (০৬ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তামিম লেখেন, ‘অনেক মিডিয়ায় ও নানা মাধ্যমে দেখতে পাচ্ছি, বলা হচ্ছে বিসিবি নির্বাচনে আমি ভোট দিয়েছি। তা মোটেও সত্যি নয়। আমি ই-ভোট দেওয়ার আবেদন করেছিলাম আগে, কারণ দেশের বাইরে ছিলাম। কিন্তু ওল্ড ডিওএইচএস ক্লাবের কাউন্সিলর হিসেবে আমি নির্বাচনে অংশ নেইনি বা ভোট দেইনি।’ বিসিবি নির্বাচনের ফল আজই ঘোষণা করা হবে। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, সন্ধ্যা ৬টায় ফল ঘোষণা করা হবে। সভাপতি ও সহসভাপতি নির্বাচন সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। এরপর রাত ৯টায় ফল ঘোষণা করা হবে। এর আগে, পরিচালনা পর্ষদ নির্বাচন থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন তামিম। বুধবার (১ অক্টোবর) সকালে প্রয়োজনীয় কাগজপত্র হাতে বিসিবিতে হাজির হন তিনি। চূড়ান্ত যাচাই-বাছাই শেষে তার মনোনয়নপত্র টিকে গেলেও নিজেই স্বেচ্ছায় তা প্রত্যাহার করে নেন। প্রার্থিতা প্রত্যাহার করে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। জানান, স্বেচ্ছাচারিতা আর নোংরামির প্রতিবাদ হিসেবেই নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তামিম বলেন. ‘আজ কারা কারা উইথড্র করেছে তাদের নামগুলা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে তারা সবাই তাদের জায়গা থেকে হেভিওয়েট। তাদের ভোট ব্যাংকও ইটস ভেরি স্ট্রং। এটা হলো আমাদের একটা ওয়ে অফ প্রটেস্ট যে, এই নোংরামির পার্ট আমরা থাকতে পারব না। এখানে ধরেন বিভিন্ন ধরনের বিভিন্ন সময় অনেক ধরনের কথা বলা হয়েছে, বাট আমার কাছে মনে হয়, এই নোংরামির সঙ্গে আমরা কোনো দিক থেকে কোনোভাবেই পার্ট রাখতে পারব না।’