শিরোনাম
ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ টেস্টার মোবারক গ্রেপ্তারযাত্রাবাড়ীতে ২১৫ গ্রাম গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তারশেখ হাসিনার পতন, দেশত্যাগ, এবং ভবিষ্যতের রাজনীতিঃএক বছর আগে যে আলো দেখেছিলাম হাসিব আজিজ—চট্টগ্রামের কমিশনার থেকে অতিরিক্ত আইজিপি, এপিবিএন প্রধানসমাজের নৈতিক পরিবর্তনে সীরত মাহফিলের ভূমিকা গুরুত্বপূর্ণএপিবিএনকে আরও বিস্তৃত ক্ষমতা দিতে নতুন আইন হচ্ছেবিমানবন্দর এলাকায় ছিনতাইয়ের সময় একজন গ্রেপ্তারআধুনিক চিকিৎসাসেবায় নতুন আস্থার ঠিকানা চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালতখন এস আলমের নাম নেওয়াই ছিল অপরাধ—আজ ফেসবুকের স্মৃতিতে ফিরে এলো আমার সেই সাহসী লেখা এস আলম গ্রুপকে বাঁচানোর সেই আর্তনাদ, চট্টগ্রামের শিল্প-অর্থনীতি ও আমার বিবেকের দায়-মরুর বুকে ভ্রমণের গল্প, শব্দে শব্দে জীবনের মুগ্ধতা

― Advertisement ―

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ টেস্টার মোবারক গ্রেপ্তার

চট্টগ্রামের ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ মো. মোবারক হোসেন ওরফে টেস্টার মোবারক (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে...

ভোট দিয়ে আশাবাদ জানালেন ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী

Homeজাতীয়ভোট দিয়ে আশাবাদ জানালেন ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট নির্বাচনে ভোট দিয়েছেন ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’-এর ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ৯টা ৪৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনের ভোটকেন্দ্রে তিনি ভোট প্রদান সম্পন্ন করেন। ভোট দিয়ে অনুভূতি প্রকাশ করে মোস্তাকুর রহমান বলেন, “টানা চারবার ভোটের তারিখ পেছানোর পর অবশেষে দীর্ঘ ৩৫ বছরের প্রতীক্ষিত রাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে—এটা আমাদের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। ডাকসু, জাকসু ও চাকসুর তুলনায় এবার প্রচারণার জন্য আমরা বেশি সময় পেয়েছি, যার ফলে প্রার্থীরা শিক্ষার্থীদের কাছে নিজেদের ভাবনা ও কর্মসূচি তুলে ধরতে পেরেছেন। তবে দীর্ঘ সময়ের কারণে অনেক প্রার্থী, বিশেষ করে স্বতন্ত্ররা, আর্থিক ও সাংগঠনিক চ্যালেঞ্জে পড়েছেন।” তিনি আরও বলেন, “রাকসু নির্বাচনকে ঘিরে আমরা সবাই—শুধু ছাত্রশিবির নয়—যে পরিশ্রম ও আন্দোলন করেছি, শিক্ষার্থীরা তা ইতিবাচকভাবে গ্রহণ করেছে। আমরা আশা করি, ভোটারদের অংশগ্রহণ আরও বাড়বে এবং নির্বাচন কমিশন ফলাফল ঘোষণার আগ পর্যন্ত নিরপেক্ষতা বজায় রাখবে। কমিশনের সদস্যরা যেন দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে শিক্ষার্থীদের স্বার্থে কাজ করেন।” ভোটের পরিবেশ নিয়ে তিনি বলেন, “আমি কিছুক্ষণ আগে ভোট দিয়েছি, এখন পর্যন্ত পুরো প্রক্রিয়াটি সুষ্ঠু বলেই মনে হয়েছে। শিক্ষার্থীরা উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছে, আর সময় বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতিও বাড়ছে। গতকাল ক্যাম্পাসে যে উৎসবের আবহ দেখেছি—হাতে মেহেদি, মুখে আনন্দ—সব মিলিয়ে রাকসু নিয়ে শিক্ষার্থীদের উচ্ছ্বাস সত্যিই অনুপ্রেরণাদায়ক।”