শিরোনাম
ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ টেস্টার মোবারক গ্রেপ্তারযাত্রাবাড়ীতে ২১৫ গ্রাম গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তারশেখ হাসিনার পতন, দেশত্যাগ, এবং ভবিষ্যতের রাজনীতিঃএক বছর আগে যে আলো দেখেছিলাম হাসিব আজিজ—চট্টগ্রামের কমিশনার থেকে অতিরিক্ত আইজিপি, এপিবিএন প্রধানসমাজের নৈতিক পরিবর্তনে সীরত মাহফিলের ভূমিকা গুরুত্বপূর্ণএপিবিএনকে আরও বিস্তৃত ক্ষমতা দিতে নতুন আইন হচ্ছেবিমানবন্দর এলাকায় ছিনতাইয়ের সময় একজন গ্রেপ্তারআধুনিক চিকিৎসাসেবায় নতুন আস্থার ঠিকানা চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালতখন এস আলমের নাম নেওয়াই ছিল অপরাধ—আজ ফেসবুকের স্মৃতিতে ফিরে এলো আমার সেই সাহসী লেখা এস আলম গ্রুপকে বাঁচানোর সেই আর্তনাদ, চট্টগ্রামের শিল্প-অর্থনীতি ও আমার বিবেকের দায়-মরুর বুকে ভ্রমণের গল্প, শব্দে শব্দে জীবনের মুগ্ধতা

― Advertisement ―

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ টেস্টার মোবারক গ্রেপ্তার

চট্টগ্রামের ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ মো. মোবারক হোসেন ওরফে টেস্টার মোবারক (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে...

**মালয়েশিয়ায় পাচারের সময় নারী-শিশুসহ ২৬ রোহিঙ্গা উদ্ধার**

Homeচট্টগ্রাম**মালয়েশিয়ায় পাচারের সময় নারী-শিশুসহ ২৬ রোহিঙ্গা উদ্ধার**

কক্সবাজারের টেকনাফের বাহারছড়া উপকূল থেকে মালয়েশিয়ায় পাচারের সময় নারী ও শিশুসহ ২৬ রোহিঙ্গাকে উদ্ধার করেছে কোস্টগার্ড। বুধবার (২৯ অক্টোবর) বিকেলে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়—সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে নারী ও শিশুসহ একদল রোহিঙ্গা টেকনাফের বাহারছড়ার জুম্মাপাড়া এলাকার আব্দুল আলীর ঘাটসংলগ্ন সমুদ্র তীরে একটি সাম্পান বোটে অবস্থান করছে। ওই তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে কোস্টগার্ড আউটপোস্ট বাহারছড়া কর্তৃক একটি বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে বোটে থাকা ২৬ রোহিঙ্গাকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ব্যক্তিরা জানান, কয়েকটি মানবপাচারকারী চক্র উন্নত জীবনের আশ্বাস ও উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে তাদের সাগরপথে মালয়েশিয়া পাঠানোর পরিকল্পনা করেছিল। অভিযানের সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। তবে তাদের আটকের জন্য কোস্টগার্ডের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, মানবপাচার প্রতিরোধে বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান জোরদার করবে।