শিরোনাম
তিম ও দরিদ্র শিক্ষার্থীদের সৌজন্যে চট্টগ্রামে অনুষ্ঠিত হলো ফল উৎসব ২০২৬স্বাধীনতার নেতৃত্বদানকারী রাজনৈতিক দল নিষিদ্ধ: ইতিহাস, রাষ্ট্রক্ষমতা ও বাংলাদেশের নতুন বাস্তবতাতোফায়েল আহমেদ ও রক্ষীবাহিনী প্রসঙ্গে ইতিহাসের বহুমাত্রিক পাঠ, প্রেক্ষাপট ও বিতর্কের রাজনীতিঃবাঙালি মুসলমানদের ইংরেজি সাংবাদিকতার পথিকৃৎ: শাহ মোহাম্মদ বদিউল আলম ও ব্যারিস্টার আবদুর রসুলের গৌরবগাথা নবজাগরণ, শিক্ষা আন্দোলন ও মুসলিম সাংবাদিকতার এক বিস্মৃত ইতিহাস“নজরুল চর্চাই গড়ে তুলবে মানবিক, অসাম্প্রদায়িক ও আলোকিত প্রজন্ম”ঈদের আনন্দে হৃদয়ের পুনর্মিলন: কক্সবাজার ক্লাব লিমিটেডের সৌহার্দ্যের মহাসম্মিলন-জেলা গোয়েন্দা শাখা ও জোরারগঞ্জ থানা পুলিশ এর যৌথ অভিযানে আন্তঃজেলা দুর্ধর্ষ ডাকাত ২৯ মামলার আসামি মোঃ নুর নবীসহ ৩ ডাকাত গ্রেফতারকুরবানি : আধ্যাত্মিক তাৎপর্য ও তরিকায়ে মাইজভান্ডারীয়াক্লিকবেট সাংবাদিকতার আগ্রাসন ও আস্থার সংকট: গণমাধ্যমের নৈতিক পুনর্জাগরণ এখন সময়ের অনিবার্য দাবিবিপণিবিতানে ক্রেতা কম, ফুটপাতেই বেশি ভিড়

― Advertisement ―

তিম ও দরিদ্র শিক্ষার্থীদের সৌজন্যে চট্টগ্রামে অনুষ্ঠিত হলো ফল উৎসব ২০২৬

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: এতিম ও দরিদ্র শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাতে এবং পুষ্টির চাহিদা পূরণে ব্যতিক্রমী এক ফল উৎসবের আয়োজন করেছে মানবিক সংগঠন হিউম্যানিজম প্রায়োরিটি ফাউন্ডেশন।...

মৃত্যুর ৯৭ বছর পরে ডিপুটি শাহ্ মোহাম্মদ বদিউল আলম জোলফক্কার শাহ জাহাঁগীরি (রহ.) মরনোত্তর সম্মাননায় ভূষিত

Homeচট্টগ্রামমৃত্যুর ৯৭ বছর পরে ডিপুটি শাহ্ মোহাম্মদ বদিউল আলম জোলফক্কার শাহ জাহাঁগীরি...

চট্টগ্রাম, বাংলাদেশ-ভারত গৌরবখ্যাত ডিপুটি হযরত শাহ্ মোহাম্মদ বদিউল আলম জোলফক্কার শাহ্ জাহাঁগীরি (রহ.) (১৮৫৬-১৯৩১) মৃত্যুর ৯৭ বছর পরে কর্মের স্বীকৃত স্বরূপ ইতিহাসের পাঠশালা “ইতিহাস পুরস্কার-২০২৫” প্রদান করেছেন। গত ২৬ এপ্রিল ২০২৬ বাংলা একাডেমি’র কবি আল মাহমুদ লেখক কর্ণারে জাতীয় ইতিহাস সেমিনার ও লেখক মিলন মেলায় এই সম্মাননা স্মারক প্রদান করা হয়। ডিপুটি শাহ্ মোহাম্মদ বদিউল আলমের প্রৌপুত্র চট্টলানামা’র সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ নাজমুল হক শামীম এই পুরস্কার গ্রহণ করেন। এসময় উপস্থিত ছিলেন অনুষ্ঠানের সভাপতি লেখক লায়ন দুলাল কান্তি বড়ুয়া, প্রবীন ইতিহাসবিদ সৈয়দা রুখসানা জামান শানু, রোটারিয়ান ও বিশ্বপরিব্রাজক আলেয়া বেগম লাকী, প্রবীন ইতিহাসবিদ ও চিকিৎসক ডা. মোহাম্মদ মোছলেম, ভাষা গবেষক ডা. মআআ মুক্তদীর, শিক্ষাবিদ মোহাম্মদ হাবিবুর রহমান প্রমূখ। উল্লেখ্য যে, ডিপুটি শাহ্ মোহাম্মদ বদিউল আলম (রহ.) ১৮৯২খ্রি. কলকাতা থেকে দি মোহামেডান অবজারভার নামে ইংরেজিতে দৈনিক পত্রিকা প্রকাশ করেন। তিনি হোয়াট ইজ ম্যান নামে একটি বই ১৯১৪ সালে রচনা ও প্রকাশ করেন। বর্তমানে এই মহামূল্যবান গ্রন্থটি আমেরিকা ও বৃটেনের একাধিক বিশ্ববিদ্যালয়ে পঠিত হচ্ছে। তিনি বড়পীর হযরত আবদুল কাদের জিলানির (রহ.) এর অনুবাদ গ্রন্থ ফতেহুল গয়ব ১৯১৭ সালে প্রকাশের মধ্যদিয়ে ভারত উপমহাদেশে বাংলা ভাষাভাসি মানুষের কাছে বড়পীরের জীবন চর্চায় এগিয়ে এনেছেন। ১৮৮৩ সালে তিনি বিটিশ ভারতের নোয়াখালী অঞ্চলের ডিপুটি ম্যাজিষ্ট্রেট হিসেবে সুনামের সহিত দায়িত্ব পালন করেন। তিনি মহাত্মা গান্ধীসহ একাধিক ভারতীয় রাজনীতিবিদের সাথে ভারতের লাল কেল্লায় কারারুদ্ধ হন।