শিরোনাম
সংসদে আবারও উচ্চারিত হলো চট্টগ্রামের প্রাণের দাবি বাণিজ্যিক রাজধানীর কথা- এমপি জসীম উদ্দীনের প্রশ্নে নতুন গতি, প্রধানমন্ত্রী তারেক রহমানের জবাবে আশার আলো বেগম খালেদা জিয়ার ঘোষণার ২৩ বছর পর বাস্তবায়নের পথে কি এগোবে চট্টগ্রামের বাণিজ্যিক রাজধানীর স্বপ্ন?সুফিয়া নুর ফাউন্ডেশনের উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের পুষ্টির যোগানে ফল উৎসব অনুষ্ঠিত“৮৪০ ঘণ্টার আলোকযাত্রা : সোনারগাঁও থানার ওসি গোলাম সরোয়ার, কিছু স্মৃতি, কিছু মানুষ এবং এক অনন্য বিকেলের গল্প-আজ ১৩ জুন কক্সবাজার সফরে মাননীয় প্রধানমন্ত্রী: উন্নয়ন, সম্ভাবনা ও মানবিক রাষ্ট্রচিন্তার নতুন দিগন্ত কক্সবাজার ক্লাব লিমিটেডের উষ্ণ স্বাগত ও শুভেচ্ছা বার্তা-মে মাসে ৬১৩ সড়ক দুর্ঘটনায় নিহত ৬২২, আহত ১,৬৫২ : যাত্রী কল্যাণ সমিতিনেপালের রাষ্ট্রপতিসহ বিশিষ্টজনদের আম উপহার দিল বাংলাদেশরাউজানে আন্তঃ এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধনঘুমন্ত জাতিকে জাগ্রত করার স্বপ্নে এক প্রবাসীর রাজনৈতিক অভিযাত্রা | বাংলাদেশ জাগ্রত পার্টির চেয়ারম্যান প্রকৌশলী ইকরামুল হক খানের মুখোমুখি-দেশের বাজারে কত দামে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছেডিফেন্ডারের জায়গায় মিডফিল্ডার নিয়ে বড় চমক আনচেলত্তির

― Advertisement ―

সংসদে আবারও উচ্চারিত হলো চট্টগ্রামের প্রাণের দাবি বাণিজ্যিক রাজধানীর কথা- এমপি জসীম উদ্দীনের প্রশ্নে নতুন গতি, প্রধানমন্ত্রী তারেক রহমানের জবাবে আশার আলো বেগম খালেদা...

--সংসদ থেকে মো. কামাল উদ্দিনঃ বাংলাদেশের ইতিহাস, অর্থনীতি, বাণিজ্য, শিল্পায়ন এবং আন্তর্জাতিক যোগাযোগের মানচিত্রে চট্টগ্রাম একটি অনন্য নাম। হাজার বছরের বাণিজ্যিক ঐতিহ্যের ধারক এই নগরী...

রাউজানে আন্তঃ এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন

Homeচট্টগ্রামরাউজানে আন্তঃ এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন

রাউজানে আন্তঃ এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রাউজান থেকে নির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব গিয়াসউদ্দীন কাদের চৌধুরীর নির্দেশনায় এবং উদীয়মান তরুণ রাজনীতিবিদ ও চট্টগ্রাম কিংসের কর্ণধার সামির কাদের চৌধুরীর সার্বিক দিকনির্দেশনায় এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।গত ১০ জুন আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম। উদ্বোধক ছিলেন আলহাজ্ব জসিম উদ্দিন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বিশিষ্ট দানবীর আলহাজ্ব জসিম উদ্দিন।

টুর্নামেন্টের আয়োজক কমিটির আহ্বায়ক সাইফুল আজম ছোটনের সভাপতিত্বে এবং সদস্য সচিব জাহেদুল ইসলাম ও যুগ্ম আহ্বায়ক নুরুল আসাদ রিমনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ হালিম, উপজেলা বিএনপির সদস্য সচিব ফিরোজ আহম্মেদ, উত্তর জেলা বিএনপির সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক হাবিব উল্লাহ মাস্টার, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইউসুফ তালুকদার, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি লিটন মহাজন লিটু, উপজেলা যুবদলের সভাপতি এম শাহজাহান শাহিল, উত্তর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি তসলিম উদ্দীন ইমন, নোয়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুল হক বাবু ও সাধারণ সম্পাদক নুরুল আবছার মেম্বারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এ ছাড়া অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষাবিদ, সমাজসেবক, ক্রীড়া সংগঠক এবং বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আন্তঃ রাউজান এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এলাকার তরুণদের মধ্যে ক্রীড়াচর্চা, ভ্রাতৃত্ববোধ এবং সুস্থ প্রতিযোগিতার মানসিকতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

উদ্বোধনী ম্যাচকে ঘিরে দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। টুর্নামেন্টে রাউজান উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও এলাকার দল অংশগ্রহণ করছে। আয়োজকরা জানান, প্রতিযোগিতার মাধ্যমে স্থানীয় পর্যায়ে ফুটবলের বিকাশ এবং তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার উদ্যোগ অব্যাহত থাকবে।