শিরোনাম
“সন্ত্রাসের সামনে আপসহীন ওসি আবদুর রহিম—খুলশীতে আইনের শাসনের নতুন বার্তা”চরণদ্বীপে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভাচরনদ্বীপে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভাঢাকা–কক্সবাজার আকাশপথে ভাড়ার নৈরাজ্য বন্ধ করুন | “পর্যটন রাজধানীকে জিম্মি করে বিমানভাড়া বাড়ানোর সুযোগ দেওয়া যায় না” | সরকারের জরুরি হস্তক্ষেপ দাবি কক্সবাজার ক্লাব লিমিটেডেরদূরের দেশ, কাছের মানুষ—মুনা উইলসনের সঙ্গে শারজাহ বিমানবন্দরে দুই ঘণ্টার মায়াবী সাক্ষাৎ দূরের দেশ, কাছের মানুষ-দেশে সংকটের মাঝে মিয়ানমারে পাচার হচ্ছে সারবন্যায় জলবিদ্যুৎ প্রকল্প ক্ষতিগ্রস্ত, বাংলাদেশে নেপালের বিদ্যুৎ রপ্তানি বন্ধরেলওয়ের তিন শীর্ষ পদে বড় রদবদলইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে আইডিবির সঙ্গে বিলিয়ন ডলারের চুক্তি সইফটিকছড়িতে ৫ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধুর রহস্যজনক মৃত্যুঃ স্বামী সহ ২ জনের বিরুদ্ধে হত্যা মামলা

― Advertisement ―

“সন্ত্রাসের সামনে আপসহীন ওসি আবদুর রহিম—খুলশীতে আইনের শাসনের নতুন বার্তা”

চট্টগ্রাম নগরীর খুলশী—আবাসিক এলাকা, গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যবসাপ্রতিষ্ঠান ও নানা শ্রেণি-পেশার মানুষের বসবাসের কারণে আইনশৃঙ্খলার দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এলাকা। এই এলাকায় মাদক, সন্ত্রাস,...

রাকিবের সঙ্গে বিচ্ছেদ নিয়ে নতুন তথ্য দিলেন মাহি

Homeবিনোদনরাকিবের সঙ্গে বিচ্ছেদ নিয়ে নতুন তথ্য দিলেন মাহি

দেড় বছর আগে অভিনেত্রী মাহিয়া মাহি জানিয়েছিলেন, রাজনীতিক ও ব্যবসায়ী স্বামী রাকিব সরকারের সঙ্গে তার বিবাহবিচ্ছেদ হয়েছে। এরপর থেকেই দুজনকে আর একসঙ্গে দেখা যায়নি। মাহি ব্যস্ত ছিলেন কাজ ও সন্তানের যত্নে, আর রাকিব থেকেছেন আড়ালে। তবে যুক্তরাষ্ট্র থেকে সম্প্রতি মাহি জানালেন নতুন খবর—‘তাদের ডিভোর্স আসলে হয়নি।’ ২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেছিলেন মাহি, পাঁচ বছর পর সে সম্পর্কের ইতি টানেন। এরপর ২০২১ সালে গাজীপুরের রাজনীতিক রাকিব সরকারকে বিয়ে করেন তিনি। দেড় বছর আগে মাহি জানিয়েছিলেন, সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন তারা। তখনও রাকিবের প্রশংসা করে বলেছিলেন, ‘রাকিব খুব ভালো মানুষ, ফারিশের প্রতি ওর কেয়ারিং মনোভাব অসাধারণ।’ তবে এখন মাহির ভাষ্য ভিন্ন। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘রাগের মাথায় ডিভোর্সের কথা বলেছিলাম। আসলে আমাদের ডিভোর্স হয়নি, নিয়মিত যোগাযোগ আছে।’ সম্প্রতি সামাজিক মাধ্যমে মাহি ও রাকিবের একটি ছবি ছড়িয়ে পড়ে। এ নিয়ে প্রশ্ন উঠলে মাহি জানান, ‘ছবিটি ভারতে তোলা, তখন প্রকাশ করা হয়নি। এখন উইকিপিডিয়ায় ভুল তথ্য ছড়াচ্ছে বলে ছবিটি পোস্ট করেছি। আমাদের পাসপোর্টে এখনো লেখা আছে “ম্যারিড”, স্বামীর নাম রাকিব সরকার। আমরা ভালো আছি।’ মাহির এ ভিন্ন ভিন্ন বক্তব্যে বিভ্রান্ত ভক্তরা। কেউ কেউ মনে করছেন, যুক্তরাষ্ট্রে বিশেষ কোটায় নাগরিকত্বের আবেদন প্রক্রিয়ার অংশ হিসেবেই হয়তো এমন ঘোষণা দিয়েছেন অভিনেত্রী।