শিরোনাম
ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ টেস্টার মোবারক গ্রেপ্তারযাত্রাবাড়ীতে ২১৫ গ্রাম গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তারশেখ হাসিনার পতন, দেশত্যাগ, এবং ভবিষ্যতের রাজনীতিঃএক বছর আগে যে আলো দেখেছিলাম হাসিব আজিজ—চট্টগ্রামের কমিশনার থেকে অতিরিক্ত আইজিপি, এপিবিএন প্রধানসমাজের নৈতিক পরিবর্তনে সীরত মাহফিলের ভূমিকা গুরুত্বপূর্ণএপিবিএনকে আরও বিস্তৃত ক্ষমতা দিতে নতুন আইন হচ্ছেবিমানবন্দর এলাকায় ছিনতাইয়ের সময় একজন গ্রেপ্তারআধুনিক চিকিৎসাসেবায় নতুন আস্থার ঠিকানা চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালতখন এস আলমের নাম নেওয়াই ছিল অপরাধ—আজ ফেসবুকের স্মৃতিতে ফিরে এলো আমার সেই সাহসী লেখা এস আলম গ্রুপকে বাঁচানোর সেই আর্তনাদ, চট্টগ্রামের শিল্প-অর্থনীতি ও আমার বিবেকের দায়-মরুর বুকে ভ্রমণের গল্প, শব্দে শব্দে জীবনের মুগ্ধতা

― Advertisement ―

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ টেস্টার মোবারক গ্রেপ্তার

চট্টগ্রামের ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ মো. মোবারক হোসেন ওরফে টেস্টার মোবারক (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে...

**রোহিতের সেঞ্চুরি ও কোহলির ফিফটিতে হোয়াইটওয়াশ এড়াল ভারত**

Homeখেলাধুলা**রোহিতের সেঞ্চুরি ও কোহলির ফিফটিতে হোয়াইটওয়াশ এড়াল ভারত**

সিরিজ হারের পর শেষ ওয়ানডেটি ভারতের জন্য কেবল সম্মানের লড়াই ছিল, তবে সব দৃষ্টি ছিল দুই তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি ও রোহিত শর্মার দিকে। সমর্থকদের হতাশ করেননি তারা। দুর্দান্ত ব্যাটিংয়ে দলকে জেতাতে মাঠ ছাড়েন ক্রিকেটের এই দুই মহাতারকা। রান তাড়ায় রোহিত শর্মা হাঁকান সেঞ্চুরি, আর প্রথম দুই ম্যাচে ব্যর্থ হওয়া কোহলি খেলেন ৭৪ রানের চমৎকার ফিফটি। শনিবার (২৫ অক্টোবর) সিডনি ক্রিকেট গ্রাউন্ডে তৃতীয় ও শেষ ওয়ানডেতে রোহিত ও কোহলির ১৬৮ রানের অবিচ্ছিন্ন জুটিতে ভারত ২৩৭ রানের লক্ষ্য ৬৯ বল হাতে রেখেই পূর্ণ করে, ৯ উইকেটের বড় জয়ে সিরিজ শেষ করে। তিন ম্যাচের সিরিজে অস্ট্রেলিয়ার কাছে ভারতের পরাজয় হলো ২-১ ব্যবধানে। অস্ট্রেলিয়ার দেয়া ২৩৭ রানের জবাবে ওপেনার শুভমান গিল ১০.২ ওভারে ৬৯ রানের জুটি গড়ে ফেরেন। এরপর রোহিত ও কোহলির ঝড় শুরু হয়। তারা ১৭০ বলে ১৬৮ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে ৯ উইকেটের বড় জয় নিশ্চিত করেন। রোহিত ১২৫ বল খেলে ১৩ চার ও ৩ ছক্কায় ১২১ রান করেন, যা তার ওয়ানডে ক্যারিয়ারের ৩৩তম সেঞ্চুরি। কোহলি ৮১ বলে ৭ বাউন্ডারিতে ৭৪ রানের দারুণ ইনিংস খেলেন। এর আগে, ভারতীয় বোলার হারশিত রানা ও ওয়াশিংটন সুন্দররা নিয়ন্ত্রিত বোলিংয়ে অজিদের ২৩৬ রানে আটকে দেন। অস্ট্রেলিয়ার ওপেনার মিচেল মার্শ (৪১) ও ট্রাভিস হেড (২৯) উদ্বোধনী জুটিতে ৬১ রান তুললেও পরবর্তী উইকেট হারানোর ফলে দল বড় সংগ্রহ করতে পারেনি। ম্যাট রেনশের ৫৬ রানের ইনিংস দলকে কিছুটা সহায়তা করলেও যথেষ্ট হয়নি। ভারতের পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট নেন পেসার হারশিত রানা।