শিরোনাম
ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ টেস্টার মোবারক গ্রেপ্তারযাত্রাবাড়ীতে ২১৫ গ্রাম গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তারশেখ হাসিনার পতন, দেশত্যাগ, এবং ভবিষ্যতের রাজনীতিঃএক বছর আগে যে আলো দেখেছিলাম হাসিব আজিজ—চট্টগ্রামের কমিশনার থেকে অতিরিক্ত আইজিপি, এপিবিএন প্রধানসমাজের নৈতিক পরিবর্তনে সীরত মাহফিলের ভূমিকা গুরুত্বপূর্ণএপিবিএনকে আরও বিস্তৃত ক্ষমতা দিতে নতুন আইন হচ্ছেবিমানবন্দর এলাকায় ছিনতাইয়ের সময় একজন গ্রেপ্তারআধুনিক চিকিৎসাসেবায় নতুন আস্থার ঠিকানা চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালতখন এস আলমের নাম নেওয়াই ছিল অপরাধ—আজ ফেসবুকের স্মৃতিতে ফিরে এলো আমার সেই সাহসী লেখা এস আলম গ্রুপকে বাঁচানোর সেই আর্তনাদ, চট্টগ্রামের শিল্প-অর্থনীতি ও আমার বিবেকের দায়-মরুর বুকে ভ্রমণের গল্প, শব্দে শব্দে জীবনের মুগ্ধতা

― Advertisement ―

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ টেস্টার মোবারক গ্রেপ্তার

চট্টগ্রামের ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ মো. মোবারক হোসেন ওরফে টেস্টার মোবারক (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে...

**লোহাগাড়ায় ছাদ ধসে দিনমজুরের মৃত্যু**

Homeচট্টগ্রাম**লোহাগাড়ায় ছাদ ধসে দিনমজুরের মৃত্যু**

চট্টগ্রামের লোহাগাড়া সদর উপজেলার ৩ নম্বর ওয়ার্ডে নির্মাণাধীন পাঁচতলা ভবনের চতুর্থ তলার ব্যালকনির ছাদ ধসে এক দিনমজুর নিহত হয়েছেন। মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে রশিদার পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি মোহাম্মদ হেলাল উদ্দীন (৩৪), যিনি কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার নিলা ইউনিয়নের পূর্ব পান হালি ৪ নম্বর ওয়ার্ডের হোসেন সিকদার পাড়ার বাসিন্দা। পরিবার সূত্রে জানা গেছে, হেলাল উদ্দীনের স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। তিনি তিন ভাই ও এক বোনের মধ্যে বড় ছিলেন। নিহতের ফুপাতো ভাই খলিল আহমদ বলেন, হেলাল উদ্দীন ছয় বছর ধরে লোহাগাড়ায় রাজমিস্ত্রির কাজ করছিলেন এবং প্রতিদিনের মতো সেই সকালে কাজে যোগ দিয়েছিলেন। এক সহকর্মী জানান, “ভবনের ছাদ ভেঙে পড়ে আমার ভাই মারা গেছে।” স্থানীয়রা জানায়, ফায়ার সার্ভিসের কর্মী ও অন্যান্য শ্রমিকরা হেলালকে উদ্ধার করেন। লোহাগাড়া ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আজাদুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা নির্মাণাধীন ভবনে পৌঁছে আহত ব্যক্তিকে মৃত অবস্থায় উদ্ধার করি। তিনি জানান, ছাদের সেন্টারিং খুলতে গিয়ে কার্নিশ ধসার কারণে মৃত্যুর ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। লাশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, খবর পেয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।