শিরোনাম
ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ টেস্টার মোবারক গ্রেপ্তারযাত্রাবাড়ীতে ২১৫ গ্রাম গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তারশেখ হাসিনার পতন, দেশত্যাগ, এবং ভবিষ্যতের রাজনীতিঃএক বছর আগে যে আলো দেখেছিলাম হাসিব আজিজ—চট্টগ্রামের কমিশনার থেকে অতিরিক্ত আইজিপি, এপিবিএন প্রধানসমাজের নৈতিক পরিবর্তনে সীরত মাহফিলের ভূমিকা গুরুত্বপূর্ণএপিবিএনকে আরও বিস্তৃত ক্ষমতা দিতে নতুন আইন হচ্ছেবিমানবন্দর এলাকায় ছিনতাইয়ের সময় একজন গ্রেপ্তারআধুনিক চিকিৎসাসেবায় নতুন আস্থার ঠিকানা চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালতখন এস আলমের নাম নেওয়াই ছিল অপরাধ—আজ ফেসবুকের স্মৃতিতে ফিরে এলো আমার সেই সাহসী লেখা এস আলম গ্রুপকে বাঁচানোর সেই আর্তনাদ, চট্টগ্রামের শিল্প-অর্থনীতি ও আমার বিবেকের দায়-মরুর বুকে ভ্রমণের গল্প, শব্দে শব্দে জীবনের মুগ্ধতা

― Advertisement ―

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ টেস্টার মোবারক গ্রেপ্তার

চট্টগ্রামের ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ মো. মোবারক হোসেন ওরফে টেস্টার মোবারক (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে...

শনিবারের ক্লাস নিয়ে বিভ্রান্তি, ব্যাখ্যা দিলেন শিক্ষক নেতা আজিজী

Homeজাতীয়শনিবারের ক্লাস নিয়ে বিভ্রান্তি, ব্যাখ্যা দিলেন শিক্ষক নেতা আজিজী

এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলনের কারণে ক্লাস বর্জনের ডাক দেওয়া হয়। এতে শিক্ষাপ্রতিষ্ঠানে বেশ কয়েক দিন বন্ধ ছিল পাঠদান কার্যক্রম। তবে দাবি পূরণ করার পর শিক্ষক নেতারা ঘোষণা দেন শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে দিতে শনিবারও ক্লাস নেবেন। পরে বিষয়টি নিয়ে বিভ্রান্তি দেখা দেয়। এখন বিষয়টি নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন, শনিবার কি তাহলে সাপ্তাহিক ছুটি পাবেন না তারা? আবার এই ছুটির দিন শনিবার ক্লাস কত দিন ধরে চলবে? এ নিয়ে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে বিভ্রান্তি দেখা দেয়। যদিও ঘোষণার সময় বার্ষিক পরীক্ষার আগ পর্যন্ত শনিবার ক্লাস নেবেন বলে স্পষ্ট করেছিলেন দেলোয়ার হোসেন আজিজী। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ফেসবুক লাইভে স্পষ্ট বার্তা দিয়েছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী। পোস্টে তিনি বলেন, ২০ নভেম্বর থেকে স্কুল-মাদ্রাসায় বার্ষিক পরীক্ষা শুরু হবে। এর আগে আমরা মাত্র চারটি শনিবার পাব। তাই সবাইকে চার শনিবার ক্লাস নেওয়ার আহ্বান জানাচ্ছি। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের আন্দোলনে এ দেশের জনগণ আমাদের সঙ্গে ছিলেন। তাদের ঋণ পরিশোধ করতে, তাদের সন্তানদের পাশে থাকা শিক্ষকদের দায়িত্ব ও কর্তব্য বলে জানান তিনি। আজিজী বলেন, শনিবার ক্লাস খোলা রাখার বিষয়ে অনেকে আশঙ্কা প্রকাশ করছেন যে শনিবার খোলা রাখলে, পরে খোলা রাখতে হবে নাকি। এটা নিয়ে কোনো আশঙ্কা নেই, কারণ মন্ত্রণালয় এ সিদ্ধান্ত দেয়নি, আমরাই বিবেকের তাড়নায় শনিবার ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আজিজী বলেন, আগামী সপ্তাহের শনিবার থেকে আপনারা অবশ্যই অবশ্যই শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখবেন। আমাদের দাবির প্রতিই যে আমরা অনড়, বিষয়টা এমন নয়, শিক্ষার্থীদের প্রতিও যে আমাদের ভালোবাসা রয়েছে, তা সবাইকে বোঝাতে চাই। আজ আপনারা ত্যাগ স্বীকার না করেন, আগামী দিনে আন্দোলনে গেলে জাতি আমাদের পাশে দাঁড়াবে না। কোন কোন প্রতিষ্ঠান শনিবার ক্লাস নেয়নি, তা তদারকি করা হবে জানিয়ে আজিজী বলেন, যারা শনিবার খোলা রাখবেন না, তা তদারকি করা হবে। যারা এ কাজ করবেন, তাদের বিরুদ্ধে জোটের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে। আমি আবারও বলছি, স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠান আগামী ২০ নভেম্বর পর্যন্ত কোনো শনিববার বন্ধ থাকবে না। এটা আমাদের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী জোটের চূড়ান্ত সিদ্ধান্ত। সারা দেশে খোঁজখবর নেওয়া হবে। যারা নিয়ম মানবে না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বাড়িভাড়া ২০ শতাংশ বৃদ্ধিসহ তিন দাবিতে আন্দোলন করেন শিক্ষকরা। তবে সরকারের পক্ষ থেকে দুই দফায় বাড়িভাড়া ভাতা ১৫ শতাংশ করার সিদ্ধান্ত হয়েছে। ৭ দশমিক ৫ শতাংশ আগামী নভেম্বর থেকে কার্যকর হবে, আর দ্বিতীয় দফায় আগামী জুলাই মাস থেকে পর মোট ১৫ শতাংশ কার্যকর হবে। তবে এটি নিয়ে অর্থ মন্ত্রণালয় এখন পর্যন্ত কোনো প্রজ্ঞাপন দেয়নি। এ বিষয়ে শিক্ষকদের অভয় দিয়ে আজিজী বলেন, ‘আমাদের সিদ্ধান্তের পর সরকার এমন কোনো সিদ্ধান্ত নিলে আমরা ৬ লাখ শিক্ষক-কর্মচারী নিয়ে মন্ত্রণালয় ঘেরাও করব। আমাদের মাঝে যে ঐক্য তৈরি হয়েছে, সরকার আমাদে পাশ কাটিয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারবে না।’