শিরোনাম
ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ টেস্টার মোবারক গ্রেপ্তারযাত্রাবাড়ীতে ২১৫ গ্রাম গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তারশেখ হাসিনার পতন, দেশত্যাগ, এবং ভবিষ্যতের রাজনীতিঃএক বছর আগে যে আলো দেখেছিলাম হাসিব আজিজ—চট্টগ্রামের কমিশনার থেকে অতিরিক্ত আইজিপি, এপিবিএন প্রধানসমাজের নৈতিক পরিবর্তনে সীরত মাহফিলের ভূমিকা গুরুত্বপূর্ণএপিবিএনকে আরও বিস্তৃত ক্ষমতা দিতে নতুন আইন হচ্ছেবিমানবন্দর এলাকায় ছিনতাইয়ের সময় একজন গ্রেপ্তারআধুনিক চিকিৎসাসেবায় নতুন আস্থার ঠিকানা চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালতখন এস আলমের নাম নেওয়াই ছিল অপরাধ—আজ ফেসবুকের স্মৃতিতে ফিরে এলো আমার সেই সাহসী লেখা এস আলম গ্রুপকে বাঁচানোর সেই আর্তনাদ, চট্টগ্রামের শিল্প-অর্থনীতি ও আমার বিবেকের দায়-মরুর বুকে ভ্রমণের গল্প, শব্দে শব্দে জীবনের মুগ্ধতা

― Advertisement ―

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ টেস্টার মোবারক গ্রেপ্তার

চট্টগ্রামের ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ মো. মোবারক হোসেন ওরফে টেস্টার মোবারক (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে...

সাংবাদিকতা পথচলার শ্রদ্ধাঞ্জলি: বই দিয়ে শুভেচ্ছা নবনির্বাচিত নেতৃবৃন্দকে”মো.কামাল উদ্দিনঃ

HomeUncategorizedসাংবাদিকতা পথচলার শ্রদ্ধাঞ্জলি: বই দিয়ে শুভেচ্ছা নবনির্বাচিত নেতৃবৃন্দকে"মো.কামাল উদ্দিনঃ

মো.কামাল উদ্দিনঃ
৩১শে মে, চট্টগ্রাম প্রেসক্লাবের আব্দুল খালেদ মিলনায়তন যেন পরিণত হয়েছিল এক আত্মিক মিলনমেলায়—যেখানে সম্মান, সৌহার্দ্য আর শুভেচ্ছার আবেশে পরিপূর্ণ হয়ে উঠেছিল পরিবেশ। চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের নবগঠিত মনোনীত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, সহসভাপতি ও সাবেক সাধারণ সম্পাদকসহ পুরো কমিটিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে আমি উপস্থিত ছিলাম বইয়ের এক নিঃস্বার্থ উপহার নিয়ে।
আমার দীর্ঘ সাংবাদিকতা জীবনের অভিজ্ঞতা, সাধনা ও পর্যবেক্ষণকে ধারণ করে লেখা গ্রন্থ “সাংবাদিক ও সংবাদপত্রের কথা” তাঁদের হাতে তুলে দিতে পেরে এক গভীর তৃপ্তি অনুভব করেছি। এটি শুধু একটি বই নয়, বরং একজন কলমসৈনিকের পক্ষ থেকে নতুন নেতৃত্বের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও দিকনির্দেশনার প্রতীক হিসেবে প্রদান করা হয়েছে।
এই আয়োজনে চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব, প্রথিতযশা সাংবাদিক ও দৈনিক আমার দেশ পত্রিকার আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচি ভাই ফুল দিয়ে নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানান। এরপর ক্লাবের ভিআইপি হলে উপস্থিত সকলে একত্রিত হয়ে কচি ভাইয়ের হাতেই নবনির্বাচিত কমিটিকে মিষ্টিমুখ করান, যা পরিণত হয় এক হৃদ্যতাপূর্ণ মুহূর্তে।
সেই সময় আমি আমার বইটি শুধু নবগঠিত কমিটিকে নয়, কচি ভাইকেও উপহার হিসেবে প্রদান করি, একজন অভিজ্ঞ সাংবাদিকের হাতে নিজের লেখা তুলে দেওয়ার সেই মুহূর্তটি আমার কাছে হয়ে থাকে গর্ব ও কৃতজ্ঞতার এক মলিনহীন স্মৃতি।
অনুষ্ঠানে উপস্থিত সকলে বইটি সাদরে গ্রহণ করেন এবং আনন্দ প্রকাশ করেন। তাঁদের উচ্ছ্বাস ও প্রশংসা আমার লেখালেখির প্রতি এক নতুন প্রেরণা হয়ে ধরা দেয়।